কপিরাইট
অফিসের প্রতিষ্ঠান
- জাতীয় ও
আন্তর্জাতিক
কপিরাইট আইনের
গুরুত্ব অনুধাবন
করে বিদ্যমান
বিশ্ব কপিরাইট
চুক্তি/কনভেনশনের
সামঞ্জস্য
বিধান করে
সরকার কপিরাইট
আইন, ২০০০ (২০০০
সনের ২৮ নং
আইন) প্রনয়ন
করেছেন৷ এই
আইন জারীর
ফলে পুরাতন
কপিরাইট অধ্যাদেশ
১৯৬২ (অধ্যাদেশ
নম্বর ৩৪, ১৯৬২)
রহিত করা হয়েছে
এবং এই আইন
বাস্তবায়নের
লক্ষ্যে জাতীয়
পর্যায়ে একটি
কপিরাইট অফিস,
রেজিষ্ট্রার
অব কপিরাইটস্
ও কপিরাইট
বোর্ড গঠন,
বোর্ডের মতা
ও কার্য পদ্ধতির
বিধান প্রনীত
হয় (কপিরাইট
আইন ২০০০, অধ্যায়-২
ধারা ৯, ১০, ১১
ও ১২)৷ সরকার,
সরকারী গেজেটে
প্রজ্ঞাপন
দ্বারা
১লা নভেস্বর
২০০০ ইং সালে
কপিরাইট আইন
কার্যকর করা
হয়৷ কপিরাইট
অফিস গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ
সরকারের সংস্কৃতি
বিষয়ক মন্ত্রণালয়ে
একটি সংযুক্ত
দপ্তর৷ সরকারের
জাতীয় পর্যায়ের
একটি আধা-বিচার
বিভাগীয় (Quasi-judicial)
প্রতিষ্ঠান৷
কপিরাইট
অফিসের পটভুমি
- কপিরাইট
আইন বৃটিশ
আমলে এই দেশে
প্রবর্তিত
হয়৷ ১৭০৯ সালে
ইংল্যান্ডে
এই আইন প্রথম
প্রনীত হয়৷
পরবর্তীকালে
একাধিকবার
ইহার সংশোধন
করা হয়৷ ১৯১৪
ইং সালে এক
সংশোধনীর
মাধ্যমে এই
উপমহাদেশকে
কপিরাইট আইনের
আওতাভূক্ত
করা হয়৷ ভারত
বিভক্তির
পর তদানীন্তন
পাকিস্তান
সরকার ১৯১৪
সালের কপিরাইট
আইন বাতিল
করতঃ ১৯৬২
সালের ২রা
জুন কপিরাইট
অধ্যাদেশ
নামে একটি
অধ্যাদেশ
জারী করে করাচীতে
একটি কেন্দ্রীয়
অফিস প্রতিষ্ঠা
করে৷ পরে ঢাকায়
একটি আঞ্চলিক
কপিরাইট অফিস
স্থাপন করা
হয়৷ স্বাধীনতাত্তোর
বাংলাদেশ
সরকার কর্তৃক
গঠিত একটি
বিশেষজ্ঞ
কমিটির সুপারিশক্রমে
১৯৭৪ সালে
সংসদে অনুমোদিত
একটি এযাক্টের
মাধ্যমে ১৯৬২
সালের অধ্যাদেশের
কতিপয় ধারা
সংশোধন পূর্বক
উক্ত আঞ্চলিক
অফিস জাতীয়
পর্যায়ের
একটি সংযুক্ত
দপ্তরের মর্যাদায়
উন্নীত করা
হয় এবং তখন
হতে কপিরাইট
অফিস শিল্প মন্ত্রণালয়
পরে সংস্কৃতি
বিষয়ক মন্ত্রণালয়ের
একটি সংযুক্ত
দপ্তর হিসেবে
কার্যরত৷
কপিরাইট আইন
২০০০ (২০০০
সনের ২৮ নং
আইন) ১লা নভেম্বর
কার্যকর হওয়ার
ফলে উক্ত আইনে
১০৫ ধারা অনুযায়ী
রহিত করণ, হেফাজত
এবং ক্রান্তিকালীন
বিধান ১৯৬২
সনের কপিরাইট
অধ্যাদেশ
নং ৩৪ (সংশোধিত
১৯৭৪, ১৯৭৮),
এতদ্বারা
রহিত করা হয়৷
কপিরাইট
আইন, ২০০০ এর
আওতায় নিম্নবর্ণিত
বিষয়বস্তু
অন্তরভূক্ত
- সকল জ্ঞান
ভান্ডারের
বই পুস্তক,
প্রবন্ধ, নিবন্ধ,
নাট্যকর্ম,
সংগীত কর্ম,
শব্দ রেকর্ডিং
(গান-বাজনার
ক্যাসেট, ডিস্ক
রেকর্ড ইত্যাদি),
শিল্পকর্ম,
চলচ্চিত্র
ছবি, ভিডিও
ছবি, কম্পিউটার,
সফটওয়্যার
প্রোগ্রাম,
আলোকচিত্র,
সম্পাদনকারীর
অধিকার (অভিনেতা,
অভিনেত্রী,
গায়ক-গায়িকার
পারফরমেন্স
ইত্যাদি)৷
|