Download Acrobat Reader

(ম) কোন কম্পিউটার প্রোগ্রামের অনুলিপির বৈধ দখলদ্বার কর্তৃক উক্ত অনুলিপি হইতে নিন্মবর্নিত উদ্দেশ্যে কম্পিউটার প্রোগ্রামটির অনুলিপি বা অভিযোজন তৈরী
(অ) কম্পিউটার প্রোগ্রামটি যে উদ্দেশ্যে সরবরাহ করা হইয়াছিল সেই উদ্দেশ্যে ব্যবহারের জন্য; অথবা
(আ) কেবলমাত্র যে উদ্দেশ্যে কম্পিউটার প্রোগ্রামটি সরবরাহ করা হইয়াছিল সেই উদ্দেশ্যে ব্যবহারের জন্য হারানো, ধংস বা তি হইতে সম্পূর্ণরূপে অস্থায়ী সুরা স্বরূপ সহায়ক অনুলিপি তৈরী ;
(য) কোন সমপ্রচার সংস্থা কতর্ৃক উহার নিজস্ব সুবিধা ব্যবহার করিয়া নিজস্ব সমপ্রচারের জন্য এমন কোন কর্মের অস্থায়ী রেকর্ডিং কারা যাহাতে উহার সমপ্রচার অধিকার আছে এবং কর্মটির ব্যতিক্রম ধর্মীয় দালিলিক চরিত্র থাকার প্রেক্ষিতে রেকর্ডটি আকাইভে রাখার উদ্দেশ্যে সংরণ করা;
(র) সরকার বা কোন স্থানীয় কর্তৃপ কর্তৃক কোন সরকারী অনুষ্ঠানে বা কোন প্রকৃত ধমীয় অনুষ্ঠানে সাহিত্য, নাট্য বা সংগীত বিষয়ক কর্ম সম্পাদন করা অথবা অনুরূপ কর্ম জনগণের নিকট প্রচার করা বা উহার কোন শব্দ রেকর্ডিং তৈরী করা।
ব্যাখ্যা।এই দফার উদ্দেশ্য পূরণকল্পে, ধমীয় অনুষ্ঠান অর্থে বিবাহ শোভাযাত্রা এবং বিবাহ সংশ্লিষ্ট অন্যান্য সামাজিক উত্‍সব অন্তভুক্ত হইবে।
(২) উপ-ধারা (১) এর বিধানাবলি সাহিত্য, নাট্য বা সংগীত বিষয়ক কর্মের অনুবাদের ক্ষেত্রে বা সাহ্যিত্য, নাট্য বা সংগীত বিষয়ক কর্মের অভিযোজনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে যেই ভাবে উহারা সয়ং কর্মটির ক্ষেত্রে প্রযোজ্য হয়।
৭৩। শব্দ রেকর্ডিং ও ভিডিও চিত্রে অন্তভুক্তব্য বিবরণী। (১) কোন ব্যক্তি শব্দ রেকর্ডিং এবং উহার পাত্রের উপর নিম্নোক্ত বিবরণী প্রদর্শন ব্যতীত কোন কর্মের বিষয়ে কোন শব্দ রেকর্ডিং প্রকাশ করিবে না, যথাঃ
(ক) শব্দ-রেকর্ডিং প্রস্তুতকারীর নাম ও ঠিকানা
(খ) উক্ত কর্মের কপিরাইটের মালিকের নাম ও ঠিকানা, এবং
(গ) উহার প্রথম প্রকাশনার বছর।

(২) ভিডিও চিত্র প্রদর্শনকালে বা ভিডিও ক্যাসেটের উপর বা অন্যান্য পাত্রে নিম্নোক্ত বিবরণীসমূহ প্রদর্শন না করিয়া কোন ব্যক্তি কোন কর্মের ভিডিও চিত্র প্রকাশ করিবে না, যথাঃ-
(ক) ভিডিও চিত্র প্রস্তুতকারী ব্যক্তির নাম ও ঠিকানা;
(খ) অনুরূপ ব্যক্তি কর্তৃক উক্ত কর্মটির কপিরাইটের মালিকের নিকট হইতে ভিডিও চিত্র তৈরীর
জন্য প্রয়োজনী লাইসেন্স অর্জন করিয়াছেন মর্মে প্রদত্ত একটি ঘোষণা পত্র;
(গ) অনুরূপ কর্মের কপিরাইটের মালিকের নাম ও ঠিকানা; এবং
(ঘ) যেক্ষেত্রে অনুরূপকর্মটি একটি চলচ্চিত্র , যাহার প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সেন্সরশীপ
আইন, ১৯৬৩ (১৯৬৩ সনের ১৮ নং আইন) এর ৪ ধারার বিধান অনসারে সনদপত্র আবশ্যক হয়, সেক্ষেত্রে উক্ত কর্মের বিষয়ে বর্ণিত ধারার অধীনে মঞ্জুরীকৃত সনদপত্রের একটি অনুলিপি।

২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৭২ এর সংশোধন উক্ত আইনের ৭২ এর উপধারা (১) এর
(ছ) দফা (ম) এর-
(অ) "প্রগ্রামটির অনুলিপি" শব্দ গুলির পরির্বতের "প্রগ্রামটির একটি অনুলিপি" শব্দগুলির প্রতিস্থাপিত হইবে।
(আ) উপদফা (আ) এর পর নিন্মরূপ একটি নতুন  উপ-দফা(ই) সংযোযিত হইবে,
যথাঃ (ই) কম্পিউটার প্রগ্রামের উন্নমতি (update) করার জন্য
  ৩৭। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৭৩ এর সংশোধন - উক্ত আইনের ধারা ৭৩ এর উপধারা(২) এর  দফা (ঘ) এর "চলচ্চিএ সেন্সসিপ আইন" শব্দ গুলির পরির্বতের  "সেন্সরসিপ অব ফ্লিম এক্ট" শব্দগুলির প্রতিস্থাপিত হইবে।

৭৪। অধিকারলঙ্ঘনকারী অনুলিপি আমদানী। (১) কোন কর্মের কপিরাইটের মালিক বা তাহার নিকট হইতে মতাপ্রাপ্ত প্রতিনিধির দরখাস্তের ভিত্তিতে এবং নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে রেজিষ্ট্রার, তাঁহার বিবেচনা উপযুক্ত তদন্তের পর, এই মর্মে আদেশ দিতে পারিবেন যে, বাংলাদেশে তৈরী করা হইলে কপিরাইট লঙ্ঘন হইতো এই রূপ কর্মের বাংলাদেশের বাহিরে তৈরীকৃত অনুলিপি আমদানী করা যাইবে না।

(২) এই আইনের অধীনের প্রণীতব্য বিধি সাপেক্ষে রেজিষ্ট্রার বা এতদুদ্দেশ্যে তাঁহার নিকট হইতে মতাপ্রাপ্ত ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত অনুলিপি পাওয়া যাইতে পারে এমন কোন উড়োজাহাজ, জাহাজ, যানবাহন, ডক বা আঙ্গিনায় প্রবেশ করিতে পারিবেন এবং অনুরূপ অনুলিপি পরীক্ষা করিতে পারিবেন।
(৩) উপ-ধারা (১) এর অধীনে প্রদত্ত কোন আদেশ প্রযোজ্য হয় এই রূপ অনুলিপি কাষ্টমস এক্ট ;
১৯৬৯ (১৯৬৯ সনের ৪ নং আইন) এর ধারা ১৬ অনুসারে বাংলাদেশে আমদানী নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত পণ্যদ্রব্যরূপে গণ্য হইবে এবং সেই মতে ঐ আইনের সমস্ত বিধান কার্যকর হইবেঃ

তবে শর্ত থাকে যে, উক্ত আইনের অধীন বাজেয়াপ্তকৃত অনুরূপ সকল কপি সরকারে ন্যস্ত না করিয়া কর্মটির কপিরাইটের মালিককে পৌছাইয়া দিতে হইবে।
 
অধ্যায় - ১৪
দেওয়ানী প্রতিকার


৭৫। সংজ্ঞা। এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে, প্রসঙ্গের পরিপন্থী না হইলে " কপিরাইটের মালিক" অভিব্যক্তি অর্থে-
(ক) একচেটিয়া লাইসেন্সের অধিকারী;
(খ) অজ্ঞাতনামা ছদ্দনামীয় সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্মের ক্ষেত্রে, যে পর্যন্ত না প্রণেতার পরিচয় উত্‍ঘাটিত হইয়া থাকে কর্মটির প্রণেতা বা যৌথ প্রণেতার অজ্ঞাতনামা কর্মের ক্ষেত্রেবা যৌথভাবে রচিত কোন কর্ম যাহাদের নামে প্রকাশিত তাহাদের সকলে ছদ্দনামীয় হয় এবং তাহা হইলে প্রণেতাগণের যে কাহারো পরিচয় প্রকাশক কর্তৃত জনসাধারণ্যে প্রকাশিত হইয়া থাকে, সে প্রণেতা অথবা তাহার আইনানুগ প্রতিনিধি
অন্তভুক্ত হইবেন।

৭৬। কপিরাইট লংঘনের জন্য দেওয়ানী প্রতিকার।_ (১) যেক্ষেত্রে কোন কর্মের কপিরাইট অথবা এই আইনের অধীন অর্পিত অন্য কোন অধিকার লঙ্ঘন করা হয়, সেক্ষেত্রে কপিরাইটের বা, ত্রেমত, অনুরূপ অন্য অধিকারে স্বত্বাধিকারী, এই আইনের ভিন্নরূপ বিধান না থাকা সাপেক্ষে নিষেধাজ্ঞা, তিপূরণ, হিসাব এবং অন্যান্য সকল প্রতিকার এবং স্বত্ব লঙ্ঘনের দায়ে আইনের প্রদত্ত অন্যান্য প্রতিকার পাইবেনঃ
তবে শর্ত থাকে যে, বিবাদী যদি প্রমাণ করেন যে,স্বত্ব লঙ্ঘনের তারিখে সংশ্লিষ্ট কর্মে কপিরাইট বিদ্যমান ছিল মর্মে তিনি অবগত ছিলেন না এবং ঐ কর্মের কপিরাইট ছিলনা মর্মে তাঁহার বিশ্বাস করিবার যুক্তি সংঘত কারণ ছিল, তাহা হইলে বাদী স্বত্ত্ব লঙ্ঘন সম্পর্কে নিষেধাজ্ঞা এবং স্বত্ব লঙ্ঘনক্রমে কপি বিক্রয়ের মাধ্যমে বিবাদী কর্তৃক অর্জিত মুনাফার সমগ্র বা অংশবিশেষের ব্যপারে কোন আদেশ ব্যতীত, কোন প্রতিকার পাইবার অধিকারী হইবেন।
(২) যখন কোন সাহিত্য নাট্য ও সংগীত কর্মের ক্ষেত্রে কর্মটি প্রকাশিত হওয়ার সময় উহার কপির উপর প্রণেতা বা; ত্রেমত, প্রকাশকের অর্থ বহনকারী কোন নাম দৃষ্টিগোচর হয় অথবা কোন শিল্পকর্মের ক্ষেত্রে কর্মটি তৈরী হওয়ার সময় উহার উপর দৃষ্টিগোচর হইয়াছিল, সেক্ষেত্রে যে ব্যক্তির নাম ঐভাবে দৃষ্টিগোচর হয় বা হইয়াছিল ঐরূপ কর্মের কপিরাইট লঙ্ঘন সম্পর্কে যে কোন আইনগত কার্যক্রমে ঐ ব্যক্তিকে প্রণেতা বা, ত্রেমত, প্রকাশক হিসাবে অনুমন করা হইবে যদি না ভিন্নরূপ কিছু প্রমাণিত হইয় না থাকে।
(৩) কপিরাইট লঙ্ঘন সম্পর্কে যে কোন আইনগত কার্যক্রমে সকল পরে খরচাদি আদালতের বিচণ মতার অধীনে হইবে।
৭৭। পৃথক অধিকারের রণ। এই আইনের বিধান সাপেক্ষ যে ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি কোন কর্মের কপিরাইটের অন্তভুক্ত ভিন্ন ভিন্ন অধিকারের মালিক হন, সেক্ষেত্রে ঐরূপ যে কোন অধিকারের মালিক ঐ অধিকারের পরিসীমায় এই আইনে বিধৃত প্রতিকার পাইবেনএবং কোন মামলা দায়ের ব্যবস্থা গ্রহণ বা অন্যান্য আইনগত কার্যক্রমের মাধ্যমে ঐরূপ মামলা বা আইনাগত কার্যক্রমে অন্য যে কোন অধিকারের মালিককে প না করিয়া স্বতন্ত্রভাবে ঐরূপ স্বত্ব প্রয়োগ করিতে পারিবেন।

৭৮। প্রণেতার বিশেষ স্বত্ব।_ (১) কোন কর্মের প্রণেতা ঐ কর্মের কপিরাইট স্বত্ব নিয়োগী বা পরিত্যাক্ত করা সত্ত্বেও কর্মটির রচনা স্বত্ব দাবী করিতে পারিবেন এবং উক্ত কর্মের কোন বিকৃতি, অঙ্গহানী বা অন্যান্য পরিবর্তন সম্পর্কে অথবা উক্ত কর্মটির বিষয়ে তাহার সম্মান ও সুখ্যাতি ক্ষুন্ন হইতে পারে এমন অন্যান্য কার্যের জন্য তিপূরণ বা কার্যের উপর নিবারণ দাবী করিতে পারিবেনঃ

তবে শর্ত থাকে যে, ধারা ৭১ এর উপ-ধারা (১) এর উপ-ধফা (ম) প্রযোজ্য হয় এমন কোন কম্পিউটার প্রোগ্রামের কোন অভিযোজন নিয়ন্ত্রণের বা ঐ বাবদ তিপূরণ দাবী করিবার কোন অধিকার উক্ত গ্রন্থকারের থাকিবে না।

ব্যাখ্যা।_ কোন কর্ম প্রদর্শনের বা প্রণেতার সন্তুষ্টিমতে উহা প্রদর্শনে ব্যর্থতা এই ধারার অধীন অধিকার লঙ্ঘন মর্মে গণ্য হইবে না ।

(২) কোন কর্মের রচনাস্বত্ব দাবী করিবার অধিকার ব্যতীত, উপ-ধারা (১) এর অধীন কোন কর্মের প্রণেতাকে প্রদত্ত অন্য কোন অধিকার ঐ প্রণেতার আইনানুগ প্রতিনিধির দ্বারা প্রয়োগ করা যাইবে।

৭৯। অধিকার লঙ্ঘনকারী অনুলিপির দখলকার বা লেনদেনকারী ব্যক্তির বিরুদ্ধে মালিকের অধিকার। কপিরাইট বিদ্যমান আছে এমন কোন কর্মের অধিকার লঙ্ঘনকারী সকল অনুলিপি এবং ঐরূপ অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরীর জন্য ব্যবহৃত বা ব্যবহারের জন্য উদ্দীষ্ট প্লেট কপিরাইটের মালিকের সম্পত্তি বলিয়া গণ্য হইবে, যিনি উহাদের দখল পুনরুদ্ধারের বা উহাদের রূপান্তর সম্পর্কে আইনগত কার্যক্রম গ্রহণ করিতে পারিবেনঃ

তবে শর্ত থাকে যে, কপিরাইটের মালিক কোন অধিকার লঙ্ঘণকারী অনুলিপির রূপান্তর সম্পর্কে কোন প্রতিকার পাইবে না, যদি বিবাদী প্রমাণ করেন যে_

(ক) কমিটির কপিরাইট বিদ্যমান আছে মর্মে তিনি জ্ঞাত ছিলেন না এবং তাহার এই মর্মে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ ছিল যে, কর্মটির অনুলিপি অধিকার লঙ্ঘনকারী অনুলিপি নয় এবং উহার কপিরাইট বিদ্যমান ছিল; বা
(খ) ঐরূপ অনুলিপি বা প্লেট সম্পর্কে কোন কর্মের কপিরাইটের অধিকার লঙ্ঘন সংশ্লিষ্ট নাই মর্মে তাহার বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ ছিল।

৮০। কপিরাইটের মালিক কার্যধারায় প হইবে।_ (১) কোন একচেটিয়া লাইসেন্সধারী কর্তৃক কপিরাইট লঙ্ঘন বিষয়ে দায়েরকৃত প্রত্যেক দেওয়ানী মামলা বা অন্যান্য দেওয়ানী কার্যধারায় কপিরাইটের মালিককে বিবাদী করিতে হইবে, যদি না আদালত ভিন্নরূপ নির্দেশ দান করে, এবং যে ক্ষেত্রে এইরূপ মালিক বিবাদী হয়, একচেটিয়া লাইসেন্সধারীর দাবীর বিরোধীতা করিবার অধিকার তাহার থাকিবে।

৩৭। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৭৮ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৭৮ এর উপ-ধারা (১) এর
(অ) এর " স্বত্ব নিয়োগীর" শব্দগুলির পরিবর্তে "স্বত্ব নিয়োগ" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(আ) এর শর্তাংশে " ৭১" সংখ্যার পরিবর্তে "৭২" সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

৩৮। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৭৯ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৭৯ এর "ব্যবহারের জন্য উদ্দীষ্ট প্লেট" শব্দগুলির পর " এবং কম্পিউটার প্রোগ্রামারে ক্ষেত্রে সংশ্লিষ্ট সোর্স কোড কমপাইলেশন, ডাটা, ডিজাইন ডকুমেন্টেশন, টেবিল এবং আনুষাঙ্গিক চার্টসমূহ" শব্দগুলি, কমাগুলি সন্নিবেশিত হইবে।

(২) যেক্ষেত্রে কপিরাইট লঙ্ঘন বিষয়ে একচেটিয়া লাইসেন্সধারী কর্তৃক দায়েরকৃত কোন দেওয়ানী মামলা বা কার্যধারা কৃতকার্য হয়, সেক্ষেত্রে একই কারণে কপিরাইটের মালিক কর্তৃক আনীত নতুন মামলা বা অন্য কোন দেওয়ানী কার্যধারা রণীয় হইবে না।

৮১। আদালতের এখতিয়ার। কপিরাইট লঙঘনজনিত প্রত্যেক দেওয়ানী মামলা বা অন্য কোন দেওয়ানী কার্যধারা সেই জেলা জজ আদলতে রুজু ও বিচার করিতে হইবে যাহার আদি অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে মামলাটি বা অন্য কার্যধারা দায়ের করাকালে, মামলাটি বা অন্য কার্যধারা দায়েরকারী ব্যক্তি বা যেক্ষেত্রে অনুরূপ একাধিক ব্যক্তি থাকেন, তাহাদের মধ্যে কেহ প্রকৃতপক্ষেএবং স্বেচ্ছায় বসবাস করেন বা ব্যবসা পরিচালনা করেন বা ব্যক্তিগত লাভের জন্য কাজ করেন।
 
অধ্যায়- ১৫
অপরাধ এবং শাস্তি


৮২। কপিরাইট বা অন্যান্য অধিকার লঙ্ঘনজনিত অপরাধ।_ যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন কর্মের কপিরাইট, বা এই আইনের ধারা ৭৪ অধীন অরপিত অধিকার ব্যতীত অন্য কোন অধিকার ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন বা করিতে সহায়তা করেন, তিনি অনূর্দ্ধ চার বত্‍সর কিন্তু অন্যুর্দ্ব ছয় মাস মেয়াদের কারাদন্ড এবং অনূর্দ্ধ দুই ল টাকা কিন্তু অনূর্দ্ব পঞ্চাশ হাজার টাকার অর্থদন্ডে দন্ডনীয় হইবেনঃ

তবে শর্ত থাকে যে, যদি ইহা আদালতের সন্তুষ্টিমতে প্রমানিত হয় যে, লঙ্ঘনটি ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যক্রমের ধারায় মুনাফার উদ্দেশ্যে ঘটে নাই, সেক্ষেত্রে আদালত ৬ মাসের কম সময়ের কারাবাস এবং ৫০,০০০/- টাকার কম জরিমানা দন্ড আরোপ করিতে পারিবে।

৮৩। দ্বিতীয় বা পরবতী অপরাধের বর্ধিত শাস্তি।_ যে ব্যক্তি ধারা ৮২ এর অধীনে দন্ডিত হইয়া পুনরায় অনুরূপ কোন অপরাধে দন্ডিত হইলে তিনি দ্বিতীয় এবং পরবতী প্রত্যেক অপরাধের জন্য অনূর্দ্ব তিন বত্‍সর কিন্তু অনূর্দ্ব ছয় মাসের কারাদন্ড এবং অনূর্ধ তিন লক্ষ্য টাকা কিন্তু অনূর্দ্ব এক লক্ষ্য টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবেনঃ

তবে শর্ত থাকে যে, যদি ইহা আদালতের সন্তুষ্টিমতে প্রমানিত হয় যে, লঙ্ঘনটি ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যক্রমের ধারায় মুনাফার উদ্দেশ্যে সংঘটিত হয় নাই, সেই ক্ষেত্রে আদালত ১ বছরের কম মেয়াদের কারাবাস এবং ১ ল টাকার কম পরিমাণ জরিমানার দন্ড আরোপ করিতে পারিবেঃ

আরো শর্ত থাকে যে, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে এই আইন প্রবর্তিত হওয়ার পূর্বে প্রদত্ত কোন শাস্তিকে আমলে নেওয়া হইবে না।

৩৯। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৮২ এর প্রতিস্থান । উক্ত আইনের ধারা ৮২ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৮২ প্রতিস্থাপিত হইবে, যথাঃ
"৮২। কপিরাইট বা অন্যান্য অধিকার লঙ্ঘনজনিত অপরাধ। (১) যে ব্যক্তি, চলচ্চিত্র ব্যতিরেকে, কোন কর্মের কপিরাইট, বা এই আইনের ধারা ২৩ অধীন অর্পিত অধিকার ব্যতীত অন্য কোন অধিকার ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন বা করিতে সহায়তা করেন, তিনি অনূর্ধ চার বত্‍সর কিন্তু অনূর্দ্ব ছয় মাস মেয়াদের কারাদন্ড এবং অনূর্ধ দুই ল টাকা কিন্তু অনূর্দ্ব পঞ্চাশ হাজার টাকার অর্থদন্ডে দন্ডনীয় হইবেনঃ

তবে শর্ত থাকে যে, যদি ইহা আদালতের সন্তুষ্টিমতে প্রমানিত হয় যে, লঙ্ঘনটি ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যক্রমের ধারায় মুনাফার উদ্দেশ্যে সংঘটিত হয় নাই, সেক্ষেত্রে আদালত ছয়মাসের কম মেয়াদের কারাবাস এবং ৫০,০০০/- টাকার কম পরিমাণ জরিমানার দন্ড আরোপ করিতে পারিবে।

(২) যে ব্যক্তি চলচ্চিত্রের কপিরাইটের অধিকার বা একই আইনে বর্ণিত অন্য কোন অধিকার ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন বা করিতে সহায়তা করেন, তিনি অনূর্ধ পাঁচ বত্‍সর কিন্তু অনূর্দ্ব এক বত্‍সর মেয়াদের কারাদন্ড এবং অনূর্ধ পাঁচ লক্ষ্য টাকা কিন্তু অনূর্দ্ব এক লক্ষ্য টাকার অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।"

৪০। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৮৩ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৮৩ এর প্রথম শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, যথাঃ_
তবে শর্ত থাকে যে, যদি ইহা আদালতের সন্তুষ্টিমতে প্রমানিত হয় যে, ধারা ৮২ এর উপ-ধারা (১) এ বর্ণিত লঙ্ঘনটি ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যক্রমের ধারায় মুনাফার উদ্দেশ্যে সংঘটিত হয় নাই, সেই ক্ষেত্রে আদালত ছয় মাসের কম মেয়াদের কারাদন্ড এবং ১ লক্ষ্য টাকার কম পরিমাণ জরিমানার দন্ড আরোপ করিতে পারিবেন।

৮৪। কম্পিউটার প্রোগ্রামের লঙ্ঘিত কপি জ্ঞাতসারে ব্যবহার অপরাধ। কোন ব্যক্তি, যিনি জ্ঞাতসারে কম্পিউটারে কোন কম্পিউটার প্রোগ্রামের লঙ্ঘিত কপি ব্যবহার করেন, তিনি অনূর্ধ ৩ বত্‍সর কিন্তু অনূর্দ্ব তিন মাস মেয়াদের কারাদন্ডে অথবা অনূর্ধ দুই ল টাকা কিন্তু অনূর্দ্ব পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবেনঃ
তবে শর্ত থাকে যে, যদি ইহা আদালতের সন্তুষ্টিমতে প্রমানিত হয় যে, কম্পিউটার প্রোগ্রামটি ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যক্রমের ধারায় মুনাফা লাভের জন্য লঙ্ঘিত হয় নাই, তাহা হইলে ৩ মাসের কম মেয়াদের করাবাস এবং ৫০,০০০/- টাকার কম জরিমানার যে কোন দন্ড আরোপ করিতে পারিবে।
৮৫। অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরী করিবার উদ্দেশ্যে প্লেট দখলে রাখা। কোন ব্যক্তি, যিনি ইচ্ছাকৃতভাবে কপিরাইট বিদ্যমান রহিয়াছে এমন কোন কর্মের অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরী করিবার উদ্দেশ্যে কোন প্লেট তৈরী করেন বা দখলে রাখেন, বা কপিরাইটের মালিকের সম্মতি ব্যতিরেকে ইচ্ছাকৃতভাবে এবং তাহার ব্যক্তিগত লাভের জন্য ঐরূপ কোন কর্মের জনসাধারণ্যে সম্পাদনের কারণ ঘটান, তাহা হইলে তিনি অনূর্দ্ব দুই বত্‍সরের কারাদন্ড বা অনূর্ধ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন।

৮৬। অধিকার লঙ্ঘনকারী অনুলিপি বা অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরীর উদ্দেশ্যে ব্যবহৃত প্লেট বিলিবন্টন। এই আইনের অধীন কোন অপরাধের বিচার করিবারকালে, অভিযুক্ত অপরাধী দোষী সাব্যস্থ হউক বা না হউক, আদলত উহার নিকট অধিকার লঙ্ঘনকারী অনুলিপি বা অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরী করিবার উদ্দেশ্যে সংরতি প্লেটরূপে প্রতীয়মান, অভিযুক্ত অপরাধীর দখলভুক্ত কর্মটির সমস্ত অনুলিপি বা সমস্ত প্লেট ধংস করিবার বা কপিরাইটের মালিককে বুঝাইয়া দিবার বা আদালত যেরূপ উপযুক্ত মনে করে সেভাবে বিলিবন্টন করিবার আদেশ দিতে পারিবে।

৮৭। রেজিষ্টারে মিথ্যা অন্তভুক্তি, ইত্যাদি অথবা মিথ্যা সাক্ষ্য উপস্থাপনা বা প্রদান করার শাস্তি। কোন ব্যক্তি যদি
(ক) কপিরাইট রেজিষ্টারে কোন মিথ্যা অন্তভর্ক্তি সন্নিবেশ করেন বা করিবার কারণ ঘটান, বা
(খ) মিথ্যাভাবে রেজিষ্টারে কোন অন্তভুক্তির অনুলিপির অর্থ বহনকারী কোন লেখা লিখেন বা লিখান, বা
(গ) মিথ্যা জানিয়া ঐরূপ কোন অন্তভুক্তি বা লেখা সাক্ষ্য হিসাবে উপস্থাপন বা প্রদান করেন অথবা উপস্থাপন বা প্রদান করার কারণ ঘটন,
তিনি অনূর্দ্ব দুই বত্‍সরে কারাদন্ড বা দশ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন।

৪১। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৮৪ এর সংশোধন ।- উক্ত আইনের ধারা ৮৪ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৮৪ প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
"৮৪। কম্পিউটার প্রোগ্রামের লংঘিত কপি প্রকাশ, ব্যবহার, ইত্যাদি অপরাধ। যদি কোন ব্যক্তি 
(ক) কোন কম্পিউটার প্রোগ্রাম এর লংঘিত কপি অনুলিপি করিয়া যে কোন মাধ্যমে প্রকাশ, বিক্রয়
বা একাধিক কপি বিতরণ করেন, তাহা হলে তিনি অনূর্দ্ব ৪ (চার) বত্‍সর কিন্তু অনূর্দ্ব ছয় মাস মেয়াদের কারাদন্ডে এবং অনূর্দ্ব চার লক্ষ্য টাকা কিন্তু অনূর্দ্ব এক লক্ষ্য টাকার অর্থদন্ডে দন্ডণীয় হইবেন ;
(খ) কম্পিউটারে কোন লংঘিত কপি ব্যবহার করেন, তাহা হইলে তিনি তিনি অনূর্ধ তিন বত্‍সর কিন্তু অনূর্দ্ব ছয় মাস মেয়াদের কারাদন্ডে অথবা অনূর্ধ তিন লক্ষ্য টাকা কিন্তু অনূর্দ্ব এক লক্ষ্য টাকার অর্থদন্ডে দন্ডণীয় হইবেনঃ
তবে শর্ত থাকে যে, যদি আদালতের সন্তুষ্টিমতে প্রমানিত হয় যে, কম্পিউটার প্রোগ্রামটি ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যক্রমের ধারায় মুনাফা লাভের উদ্দেশ্যে লঙ্ঘিত হয় নাই, তাহা হইলে অনূর্দ্ব তিন মাস মেয়াদের কারাদন্ডে এবং অনূর্দ্ব পঁচিশ হাজার টাকার অর্থদন্ড আরোপ করা যাইবে।"

পৃষ্ঠা নং: ১০

  বিস্তারিত (Bangla) - Please Download Font - - Font Help -
  বিস্তারিত (English)