Download Acrobat Reader

৭২। কতিপয় কার্য কপিরাইট লঙ্ঘন নয়। (১) নিম্নলিখিত কার্যগুলি কপিরাইট লঙ্ঘন হইবে না, যথাঃ_
(ক) বাণিজ্যিক উদ্দেশ্যে কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার ব্যতীত নিম্নবর্ণিত উদ্দেশ্যে সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্প কর্মের সদ্ব্যব্যবহার, যথাঃ
(অ) গবেষণাসহ ব্যক্তিগত অধ্যায়ন অথবা ব্যক্তিগত ব্যবহার যথাঃ
(আ) উক্ত কর্ম অথবা অন্য কোন কর্মের সমালোচনা অথবা পর্যালোচনা;
(খ) নিম্নে উল্লিখিত মাধ্যমে চলমান ঘটনা বিবৃত করার উদ্দেশ্যে সাহিত্য, নাট্য, সংগীত অথবা শিল্পকর্মের সদ্ব্যব্যবহার, যথাঃ
(অ) সংবাদপত্র, ম্যাগাজিন বা সাময়িকী ; বা
(আ) সমপ্রচার বা চলচ্চিত্র ছবি অথবা ফটোগ্রাফি ;
ব্যাখ্যা। জনসমক্ষে প্রদত্ত বতৃতা বা বিবৃতির সংকলন প্রকাশনাকে এই দফার অর্থে উক্ত কর্মের সদ্ব্যবহার বুঝাইবে না ;
(গ) বিচার কার্যধারা বা বিচার কার্যধারার রিপোর্টের উদ্দেশ্যে কোন সাহিত্য, নাট্য, সংগীত বিষয়ক বা শিল্পকর্মের পুনরুত্‍পাদন ;
(ঘ) জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক কেবলমাত্র সংসদ সদস্যদের ব্যবহারের জন্য সাহিত্য, নাট্য, সংগীত বিষয়ক বা শিল্পকর্মের পুনরুত্‍পাদন ;
(ঙ) আপাততঃ বলবত্‍কোন আইন অনুসারে কোন সাহিত্য, নাট্য, সংগীত বিষয়ক বা শিল্পকর্মের সার্টিফাইড কপির মাধ্যমে পুনরূত্‍পাদন ;
(চ) কোন প্রকাশিত সাহিত্য বা নাট্যকর্মের যুক্তিসংগত উদ্ধৃতি জনসমক্ষেপাঠ করা বা আবৃত্তি;
(ছ) শিক্ষামূলক প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য এবং অনুরূপভাবে শিরোনামে উল্লিখিত সংকলনের প্রকাশ, যাহা প্রধানতঃ নন-কপিরাইট বিষয় লইয়া মুদ্রিত এবং কোন প্রকাশক কর্তৃক বা তাহার পক্ষে জারীকৃত কপিরাইট বিদ্যমান রহিয়াছে, কিন্তু শিক্ষা মূলক প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য প্রকাশিত নয়, এমন সাহিত্য বা নাট্যকর্মের সংপ্তি অংশের প্রকাশ;
তবে শর্ত থাকে যে, পাঁচ বত্‍সরের সময়সীমার অভিন্ন প্রকাশক কর্তৃক একই প্রণেতার দুই এর অধিক রচনার অংশ প্রকাশ করা যাইবে না।
ব্যাখ্যা। কোন যৌথ প্রণেতার কর্মের ক্ষেত্রে, এই দফায় কর্মের রচনার অংশের রেফারেন্স অর্থে এক বা একাধিক প্রণেতার অন্য যে কোন ব্যক্তির সহযোগীতায় কৃত রচনার অংশ অন্তভুক্ত হইবে ;
(জ) শিক বা ছাত্র কর্তৃক শিক্ষাদান প্রক্রিয়ায় এবং কেবলমাত্র শিক্ষা দানের উদ্দেশ্যে বা পরীক্ষায় উত্তরদান করিতে হইবে এমন প্রশ্নপত্রের অংশরূপে বা অনুরূপ প্রশ্নের উত্তরে সাহিত্য, নাট্য, সংগীত অথবা শিল্পকর্মের পুনরুত্‍পাদন অথবা অভিযোজন;

৩২। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৭২ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৭২ এর উপ-ধারা (১) এর
(ক) দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথাঃ
" (ক) নিম্নবর্ণিত উদ্দেশ্য সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্মের সদ্ব্যবহার
(অ) গবেষণাসহ ব্যক্তিগত অধ্যায়ন অথবা ব্যক্তিগত ব্যবহার; বা
(আ) উক্ত কর্ম অথবা অন্য কোন কর্মের সমালোচনা অথবা পর্যালোচনা ;

(ঝ) কোন সাহিত্য, নাট্য বা সংগীত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মতত্‍পরতায় অংশরূপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অথবা কোন চলচ্চিত্র ছবি বা শব্দ রেকর্ডিং এর প্রতিষ্ঠানের কর্মচারী এবং ছাত্রদের দ্বারা সম্পাদিত কর্ম, যদি অনুরূপ কর্মচারী ও ছাত্রদের এবং ছাত্রদের পিতামাতা বা অভিভাবক এবং ঐ প্রতিষ্ঠানের তত্‍পরতার সহিত প্রত্যভাবে যুক্ত ব্যক্তিগণের মধ্যে দর্শকমন্ডলী সীমিত থাকে ;
(ঞ) কোন গীতিকারসহ সংগীত কর্মের বিষয়ে শব্দ রেকর্ডিং তৈরী, যদি
(অ) কর্মটির কপিরাইটের মালিক কর্তৃক বা তাহার লাইসেন্স দ্বারা ইতিপূর্বে ঐ কর্মটির শব্দ রেকডিং হইয়া থাকে; এবং
(আ) শব্দ রেকর্ডি প্রস্তুতকারী ব্যক্তি শব্দ রেকর্ডিং তৈরী করিবার ইচ্ছা জানাইয়া নির্ধারিত পদ্ধতিতে নোটিশ দিয়া থাকেন, যে সকল কভার ও লেভেল দ্বারা রেকর্ডিং বিক্রয় হইবে সেই সকল কভার ও লেভেলের অনুলিপি সরবরাহ করিয়া থাকেন এবং তত্‍কর্তৃক তৈরী করা হইবে এমন সমস্ত শব্দ রেকর্ডিং বাবদ নির্ধারিত পদ্ধতিতে বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে
স্থিরকৃত রয়্যালটি কর্মটির কপিরাইটের মালিকেকে পরিশোধ করিয়া থাকেনঃ
তবে শর্ত থাকে যে,
(১) অনুরূপ শব্দ রেকর্ডিং প্রস্তুতকারী ব্যক্তি কর্মটির কোন পরিবর্তন করিতে বা উহা হইতে কিছু বাদ দিতে পারিবেন না, যদি অনুরূপ পরিবর্তন অথবা বর্জন ইতোপূর্বে কপিরাইটের মালিক কর্তৃক বা তাহার লাইসেন্স দ্বারা করা হয়, অথবা যদি না অনুরূপ পরিবর্তন বা বর্জন শব্দ রেকর্ডিং এ কর্মটির অভিযোজনের জন্য যুক্তিসংগতভাবে প্রয়োজনীয় হয়;
(২) শব্দ রেকর্ড এমন প্যাকেট অথবা এমন লেবেল সহ বিতরণ করা যাইবে না যাহাতে জনসাধারণকে উহার পরিচিতি বিষয়ে ভুল ধারণা দিতে বা বিভ্রান্ত করিতে পারে;
(৩) কর্মটির প্রথম শব্দ রেকর্ডিং তৈরী হওয়ার বছর শেষের পরবতী দুইটি পঞ্জিকা বর্ষ শেষ হওয়ার পূর্বে অনুরূপ কোন শব্দ রেকর্ডিং তৈরী করা যাইবে না; এবং
(৪) অনুরূপ শব্দ রেকর্ডিং প্রস্তুতকারী ব্যক্তি কপিরাইটের মালিক অথবা তাহার নিকট হইতে মতাপ্রাপ্ত এজেন্ট অথবা প্রতিনিধিকে অনুরূপ শব্দ রেকর্ডিং বিষয়ে রেকর্ড এবং হিসাব বহি পরিদর্শনের সুযোগ দিবেনঃ
আরো শর্ত থাকে যে, যদি বোর্ডের নিকট এই মর্মে কোন অভিযোগ আনা হয় যে, এই দফার অধীনে প্রস্তুতকৃত কোন শব্দ রেকর্ডিং এর জন্য কপিরাইটের মালিক সম্পর্ণ অর্থ প্রাপ্ত হন নাই এবং বোর্ড প্রাথমিকভাবে সন্তুষ্ট হয় যে, অভিযোগটি সত্য, তাহা হইলে বোর্ড এক তরফা আদেশ দ্বারা অনুরূপ শব্দ রেকর্ডিং প্রস্তুতকারী ব্যক্তিকে অধিকতর অনুলিপি তৈরী বন্ধ করিতে নির্দেশ দিতে পারিবে এবং স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় তদন্ত শেষে রয়্যালটি প্রদানের আদেশ দানসহ উহার বিবেচনায় উপযুক্ত অনুরূপ আরও আদেশ প্রদান করিতে পারিবে;
(ট) কোন রেকর্ড ব্যবহার করিয়া রেকর্ডিং লোকজন বাস করে এমন স্থানে (হোটেল বা অনুরূপ বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যতীত) কেবলমাত্র বা প্রধানতঃ বসবাসকারীদের সুবিধাদির অংশরূপে বা মুনাফার জন্য স্থাপিত বা পরিচালিত নহে এইরূপ কোন কাব, সমিতি বা অন্যান্য সংস্থার তত্‍পরতার অংশ হিসাবে শ্রুত হইবার কারণ ঘটানো;

৩৩। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৭২ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৭২ এর উপ-ধারা (১) এর (খ) দফা (ঞ) এর " গীতিকারসহ" শব্দের পরিবর্তে "কথাসহ" শব্দ প্রতিস্থাপিত হইবে;

(ঠ) কোন অপেশাদার কাব বা সমিতি কর্তৃক বিনামূল্যে অথবা কোন ধমীয়, দাতব্য বা শিক্ষা প্রতিষ্ঠানের উপকারার্থে উপস্থাপন করা হয় এমন কোন সাহিত্য, নাট্য, সংগীত বিষয়ক কর্মের সম্পাদন;
(ড) কপিরাইটের মালিক কর্তৃক পুনরুত্‍পাদনের অধিকার সংরণ করা হয় নাই সংবাদপত্র, ম্যাগাজিন বা সাময়িকীতে এমন চলতি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বা ধমীয় নিবন্ধনের পুনরুত্‍পাদন করা;
(ঢ) জনসাধারণ্যে প্রদত্ত কোন বতৃতার রিপোর্ট সংবাদপত্র, ম্যাগাজিন, বা সাময়িকীতে প্রকাশ;
(ণ) কোন গণগ্রন্থাগার বা জনগণ কর্তৃক বিনামূল্যে ব্যবহার যোগ্য অলাভজনক গ্রন্থাগার অথবা কোন শিক্ষাপ্রতিষ্ঠানের সহিত সংশ্লিষ্ট গ্রন্থাগারের দায়িত্বে নিযুক্ত ব্যক্তি দ্বারা বা তাঁহার নির্দেশানুসারে অনুরূপ গ্রন্থাগারে ব্যবহারের জন্য বাংলাদেশে পাওয়া যায়না এই রূপ কোন পুস্তুকের (পুঞ্জিকা, স্বরলিপি, ম্যাপ, চার্ট বা প্লানসহ) অনধিক তিন কপি তৈরী;
(ত) গবেষণা বা ব্যক্তিগত অধ্যায়নের অভিপ্রায়ে জনসাধারণের প্রবেশিধিকার আছে এমন কোন গ্রন্থাগার, মিউজিয়াম বা অন্যান্য প্রতিষ্ঠানে সংরতি কোন অপ্রকাশিত সাহিত্য, নাট্য, সংগীত বিষয়ক বা শিল্পকর্মের পুনরুত্‍পাদনঃ
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রেঅনুরূপ কোন কর্মের প্রণেতার পরিচয় বা যৌথ প্রণেতার কর্মের ক্ষেত্রে, প্রণেতাগণের মধ্যে যে কাহারও পরিচয় লাইব্রেরী, মিউজিয়াম, বা ত্রেমত, অন্যান্য প্রতিষ্ঠানের জ্ঞাত থাকে, সেক্ষেত্রেএই দফার বিধান কেবলমাত্র তখনই প্রযোজ্য হইবে যদি অনুরূপ প্রণেতার মৃত্যুর তারিখ হইতে বা যৌথ প্রণেতার কর্মের ক্ষেত্রে, যে প্রণেতার পরিচয় জ্ঞাত তাহার মৃত্যুর তারিখ হইতে বা যদি একাধিক প্রণেতার পরিচয় জ্ঞাত হয়, তাহা হইতে ঐরূপ প্রণেতাগণের মধ্যে সর্বশেষে যিনি মৃত্যুবরণ করেন, তাহর মৃত্যুযর তারিখ হইতে ষাট বত্‍সরের পরবতী কোন এক সময়ে করা হয়;
(থ) নিম্নেবর্ণিত বিষয়ের পুনরুত্‍পাদন অথবা প্রকাশনা যথাঃ
(অ) জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন ব্যতীত সরকারী গেজেটে প্রকাশিত হইয়াছে এমন যে কোন বিষয়;
(আ) সরকার কর্তৃক পুনরুত্‍পাদন বা প্রকাশ নিষিদ্ধ করা না হইলে, সরকার নিযুক্ত কমিটি, কমিশন, কাউন্সিল, বোর্ড বা অনুরূপ অন্যান্য সংস্থার রিপোর্ট পুনরূত্‍পাদন বা প্রকাশ;
(ই) ভাষ্য সহকারে পুনরুত্‍পাদিত বা প্রকাশিত হইয়াছে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত এমন কোন আইন;
(ঈ) সংশ্লিষ্ট আদালত, ট্রাইবুনাল বা অন্যান্য বিচার বিভাগীয় কতৃপ কর্তৃক পুনরূত্‍পাদন বা প্রকাশনা নিষিদ্ধ করা না হইলে, উক্ত আদালত, ট্রাইবুন্যাল বা বিচার বিভাগীয় কর্তৃপরে রায় বা আদেশ পুনরুত্‍পাদন বা প্রকাশ;
(দ) নিম্নেবর্ণিত অবস্থায় জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন এবং তদধীনে প্রণীত কোন বিধি অথবা
আদেশের যে কোন ভাষায় অনুবাদ তৈরী বা প্রকাশনা, যথাঃ-
(অ) উক্ত ভাষায় অনুরূপ আইন বা বিধি বা আদেশের অনুবাদ ইতোপূর্বে সরকার কর্তৃক তৈরী বা প্রকাশিত না হওয়া; অথবা

৩৪। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৭২ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৭২ এর উপ-ধারা (১) এর
(গ) দফা (ণ) এর " কোন গণগ্রন্থাগার বা" শব্দগুলি বিলুপ্তি হইবে;

(আ) উক্ত ভাষায় অনুরূপ আইন বা বিধি বা আদেশের অনুবাদ ইতোপূর্বে সরকার কর্তৃক তৈরী
বা প্রকাশিত হইয়া থাকিলে, অনুবাদটি জনগণের কাছে বিক্রয়ের জন্য মজুদ নাইঃ
তবে শর্ত থাকে যে, অনুরূপ অনুবাদের উল্লেখযোগ্য স্থানে এই মর্মে একটি বিবৃতি থাকিতে হইবে যে, অনুবাদটি সরকার কর্তৃক প্রামাণিক মর্মে অনুমোদিত বা গৃহীত হয় নাই;
(ধ) কোন স্থাপত্য শিল্পকর্মের চিত্রাংকন, রেখাচিত্র, খোদাই বা আলোকচিত্র তৈরী বা প্রকাশ অথবা কোন স্থাপত্য শিল্পকর্মের প্রদর্শন করা;
(ন) প্রকাশ্যস্থানে বা জনসাধারণের প্রবেশাধিকার আছে এমন স্থানে স্থায়ীভাবে অবস্থিত ধার (২) এর
দফা (২)(গ) এর অন্তর্ভুক্ত কোন ভাস্কর্য বা অন্যান্য শিল্পকর্মের চিত্রাংকন, রেখাচিত্র, খোদাই বা আলোকচিত্র তৈরী বা প্রকাশ;
(প) কোন চলচ্চিত্র ফিল্মে যথাঃ
(১) প্রকাশ্যস্থানে বা জনসাধারণের প্রবেশাধিকার আছে এমন কোন স্থানে স্থায়ীভাবে অবস্থিত কোন শিল্পকর্মের অন্তভুক্তি;
(২) অন্যান্য যে কোন শিল্পকর্মের অন্তভুক্তি, যদি অনুরূপ অন্তভুক্তি শুধু মাত্র পটভুমিরূপে হয়
অথবা ঐ মর্মে রূপায়িত প্রধান বিষয়েরে সহিত কোন কারণে প্রাসংগিক হয়;
(ফ) কোন শিল্পকর্মের গ্রন্থাকার কর্তৃক শিল্পকর্মের উদ্দেশ্যে তৈরীকৃত ছাঁচ, নক্শা, পরিকল্পনা, নমুনা অথবা আলেখ্য ব্যবহার, যে ক্ষেত্রেপ্রণেতা ঐ শিল্পকর্মের কপিরাইটের মালিক নয়ঃ
তবে শর্ত থাকে যে, তিনি ঐ ভাবে শিল্পকর্শটির মূল ডিজাইনের পুনরাবৃত্তি বা অনুকরণ না করেন;
(ব) কোন স্থাপত্য নক্শা বা পরিকল্পনা অনুসারে সংশ্লিষ্ট আদি ভবন বা কাঠামোর অনুকরণে কোন ভবন বা কাঠামোর পুনঃনির্মাণঃ
তবে শর্ত থাকে যে, ঐরূপ নক্শা বা পরিকল্পনার মালিকের সম্মতি বা লাইসেন্স সহকারে আদি নির্মাণ কাজ করার শর্তপূরণ থাকিতে হইবে;
(ভ) কোন চলচ্চিত্র ছবিতে রেকর্ডকৃত বা পুনরুত্‍পাদিত কোন সাহিত্য, নাট্য বা সংগীত কর্মের কপিরাইটের মেয়াদ অতিক্রান্ত হইবার পর প্রদর্শনীঃ-

তবে শর্ত থাকে যে, দফা (ক) এর উপ-দফা (আ), দফা (খ) এর উপ-দফা (অ) এবং দফা (ঘ), (চ), (ছ), (ব) ও (ন) এর বিধানাবলী কোন কার্য সম্নন্ধে প্রযোজ্য হইবে না যদি না উক্ত কার্যটি নিন্মোক্তভাবে প্রাপ্তি স্বীকার সহকারে থাকে_
(অ) শিরোনামা বা অন্যান্য বর্ণনাদ্বারা কর্মটি সনাক্তকরণ; এবং
(আ) যদি কর্মটি বেনামী না হয় অথবা কর্মটির প্রণেতা পূর্বে সম্মত হন বা চাহেন যে, তাহার নামে প্রাপ্তি স্বীকার করা যাইবে না, প্রণেতাকেও সনাক্ত করিয়া;

৩৫। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৭২ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৭২ এর উপ-ধারা (১) এর
(ঘ) দফা (ন) এর " দফা (২) (গ)" শব্দ, সংখ্যাগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে "দফা (৩৬)(গ)" শব্দ , সংখ্যাগুলি ও বন্ধনীগুলি প্রতিস্থাপিত হইবে;
(ঙ) দফা (ফ) এর " গ্রন্থাকার" শব্দের পরিবর্তে "গ্রন্থকার" শব্দ প্রতিস্থাপিত হইবে;
(চ) দফা (ভ) এর শর্তাংশের "(ব) ও (ন) " সংখ্যাগুলি, শব্দ ও বন্ধনীগুলির পরিবর্তে "(ড) ও
(ত)" সংখ্যাগুলি, শব্দ ও বন্ধনীগুলি প্রতিস্থাপিত হইবে;

পৃষ্ঠা নং: ১০

  বিস্তারিত (Bangla) - Please Download Font - - Font Help -
  বিস্তারিত (English)