Download Acrobat Reader

৬১। কপিরাইট রেজিষ্টারের অন্তর্ভুক্তি ইত্যাদি প্রকাশ করা। কপিরাইট রেজিষ্টারে অন্তভুক্ত কোন এন্ট্রী, ধারা ৫৬ এবং ৫৭ এর অধীন অন্তভুক্ত কোন কর্মের বিবরণ, ধারা ৫৮ এর অধীন রেজিষ্টারে কৃত সংশোধনী এবং ধারা ৫৯ এর অধীনে কৃত সংশোধনী রেজিষ্ট্রার কর্তৃক সরকারী গেজেটে প্রকাশ করা হইবে।

অধ্যায়-১১
গণ গ্রন্থাগারে পুস্তুক এবং সংবাদপত্র সরবরাহ


৬২। গণ গ্রন্থাগারে পুস্তুক সরবরাহ।_ (১) এই আইনের অধীন প্রণীতব্য কোন বিধি সাপেক্ষে কিন্তু প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশনন্স (ডিকারেশন এন্ড রেজিষ্ট্রেশন) এক্ট, ১৯৭৩ (১৯৭৩ সনের ২৩ নং) এর ধারা ২৪ এর বিধানাবলী ক্ষুন্ন না করিয়া, এই আইন কার্যকর হইবার পর বাংলাদেশে প্রকাশিত প্রত্যেক পুস্তুকের প্রকাশক, ভিন্নরূপ কোন চুক্তি সত্ত্বেও, তাহার প্রকাশনার তারিখ হইতে ষাট দিনের মধ্যে নিজ খরচে এক কপি পুস্তুক সরকার কর্তৃক অনুমোদিত ছয়টি গণগ্রন্থাগারের প্রত্যেকটিতে বিতরণ করিবেন।
(২) বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারে সরবরাহকৃত কপিটি ম্যাপ ও চিত্রাদিসহ পরিপূর্ণ এবং হুবহু কপি হইতে হইবে এবং উত্তম বাঁধাই, সেলাই বা ষ্ট্রিচকৃত এবং সর্বোত্তম কাগজে মুদ্রিত হইতে হইবে।
(৩) অন্য যে কোন গণ গ্রন্থাগারে সরবরাহকৃত কপি সেই কাগজের হইবে যে কাগজে বিক্রয়ের জন্য পুস্তুকটির সর্বাধিক সংখ্যক কপি মুদ্রিত হইয়াছে এবং উহা বিক্রয়ের জন্য তৈরীকৃত পুস্তুকের অবস্থার সদৃশ্য হইবে।
(৪) উ-ধারা (১) এর কোন কিছুই পুস্তুকটির দ্বিতীয় বা পরবতী এমন সংস্করণের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না যে সংস্করণের লেটার প্রেস, ম্যাপ, বই ছাপা বা অন্য খোদাই কর্মে কোন সংযোজন বা পরিবর্তন করা হয় নাই, এবং পুস্তুকটির প্রথম বা অন্য যে কোন সংস্করণের কপি এই ধারা অনুসারে বিতরণ করা হইয়াছে।
৬৩। গণ গ্রন্থগারে সাময়িকী ও সংবাদপত্র সরবরাহ।_ এই আইনের অধীন প্রণীতব্য বিধি সাপেক্ষে কিন্তু প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশনন্স (ডিকারেশন এন্ড রেজিষ্ট্রেশন) এক্ট, ১৯৭৩ (১৯৭৩ সনের ২৩ নং) এর ধারা ২৬ এর বিধানাবলী ক্ষুন্ন না করিয়া বাংলাদেশে প্রকাশিত প্রত্যেক সাময়িকী ও সংবাদপত্রের প্রকাশক, নিজ খরচে সংশ্লিষ্ট সাময়িকী বা সংবাদপত্রের প্রতি সংখ্যার এক কপি উহা প্রকাশিত হওয়া মাত্রই ধারা ৬২ (১) এ উল্লিখিত ছয়টি গণ গ্রন্থাগারের প্রত্যেকটিতে সরবরাহ করিবেন।

২৬। ২০০০ সনের ২৮ নং আইনের অধ্যায় ১১ এর শিরোনাম সংশোধন। উক্ত আইনের অধ্যায়১১ এর শিরোনামের "গণগ্রন্থাগারে" শব্দগুলির পরিবর্তে " জাতীয় গ্রন্থাগারে" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২৭। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৬২ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৬২ এর
(ক) উপান্তটীকার "গণগ্রন্থাগারে" শব্দের পরিবর্তে " জাতীয় গ্রন্থাগারে" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (১) এর " সরকার কর্তৃক অনুমোদিত ছয়টি গণগ্রন্থাগারের প্রত্যেকটিতে বিতরণ করিবেন" শব্দগুলির পরিবর্তে "জাতীয় গ্রন্থাগারে জমা দিবেন" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(গ) উপ-ধারা (২) এর " বাংলাদেশের" শব্দ বিলুপ্ত হইবে;
(ঘ) উপ-ধারা (৩) বিলুপ্ত হইবে।
২৮। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৬৩ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৬৩ এর
(ক) উপান্তটীকার "গণগ্রন্থাগারে" শব্দের পরিবর্তে " জাতীয় গ্রন্থাগারে" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) এর "ধারা ৬২ (১) এ উল্লিখিত ছয়টি গণগ্রন্থাগারের প্রত্যকটিতে সরবরাহ করিবেন" শব্দগুলির পরিবর্তে "জাতীয় গ্রন্থাগারে সরবরাহ করিবেন" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

৬৪। সরবরাহকৃত পুস্তুকের রসিদ। গণ গ্রন্থাগারের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি (লাইব্রেরীয়ান ব িঅন্য যে নামেই অভিহিত হউক) অথবা এতদউদ্দেশ্যে তাঁহার নিকট হইতে মতাপ্রাপ্ত যে কোন ব্যক্তি ধারা ৬২ বা ৬৩ অনুসারে প্রাপ্ত পুস্তুকের লিখিত রসিদ প্রদান করিবেন।

৬৫। শাস্তি। এই আইনের বিধান বা তদধীন প্রণীত বিধি লঙ্ঘনকারী প্রকাশক এক হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন, এবং উক্তরূপ লঙ্ঘন যদি কোন পুস্তুক বা সাময়িকীর ক্ষেত্রেহয়, তাহা হইলে উক্ত পুস্তুক বা সাময়িকীর মূল্যের সমপরিমাণ অর্থদন্ডেও তিনি দন্ডনীয় হইবেন, এবং এই অপরাধের বিচারকারী আদালত এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে, তাহার নিকট হইতে আদায়কৃত সম্পূর্ণ বা আংশিক জরিমানা, তিপূরণ হিসাবে, যে গ্রন্থাগারে পুস্তুক, সাময়িকী বা ত্রেমত, সংবাদপত্র সরবরাহ করা হইত সে গ্রন্থাগারে প্রদান করা হউক।
৬৬। এই অধ্যায়ের অপরাধ বিচারার্থ গ্রহণ। (১) সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা সরকার হইতে এতদুদ্দেশ্যে মতাপ্রাপ্ত কর্মকর্তার অভিযোগ ব্যতীত কোন আদালত এই অধ্যায়ের অধীন শাস্তিযোগ্য কোন অপরাধ বিচারার্থ গ্রহণ করিবে না।
(২) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট অপো নিম্নতর কোন আদালত এই অধ্যায়ের অধীন শাস্তিযোগ্য কোন অপরাধের বিচার করিবে না।
৬৭। সরকার কতৃক প্রকাশিত পুস্তুক, সাময়িকী ও সংবাদপত্রের ক্ষেত্রেঅধ্যায়ের প্রয়োগ। সরকার কর্তৃক বা সরকারী কতৃপরে অধীনে প্রকাশিত পুস্তুক, সাময়িকী ও সংবাদপত্রের ক্ষেত্রেও এই অধ্যায়ে প্রযোজ্য হইবে, কিন্তু শুধুমাত্র দাপ্তরিক কার্যে ব্যবহারের জন্য প্রকাশিত পুস্তুকের ক্ষেত্রেপ্রযোজ্য হইবে না।

অধ্যায়-১২
আন্তর্জাতিক কপিরাইট


৬৮। কতিপয় আন্তরজাতিক সংস্থার কর্ম সম্পর্কিত বিধান। (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই মর্মে ঘোষণা করিতে পারিবে যে, এই ধারা প্রজ্ঞাপনে উল্লিখিত সংস্থার ক্ষেত্রেপ্রযোজ্য হইবে তবে সংস্থায় অবশ্যই এক বা একধিক সার্বভৌম রাষ্ট্র সদস্য থাকিবে।
(২) যে ক্ষেত্রেএই ধারা প্রযোজ্য হয় এমন কোন সংস্থার নির্দেশ বা নিয়ন্ত্রণাধীনে কোন কর্ম সম্পাদিত বা প্রথম প্রকাশিত হয় এবং এই ধারার ব্যবস্থা ব্যতীত অন্য কোনভাবে বাংলাদেশে উক্ত কর্মের কোন কপিরাইট থাকিত না বা, ত্রেমত, উহার প্রথম প্রকাশ বাংলাদেশে হইত না, এবং হয় উপরিউক্তভাবে কর্মটির প্রণেতার সহিত এমন চুক্তি মোতাবেক, যাহাতে কপিরাইটের স্বত্বাধিকারীর অধিকার সংরণ করে না অথবা কর্মটির কপিরাইটের ধারা ১৭ এর অধীন কোন সংস্থার মালিকানাধীন, সেক্ষেত্রেসমগ্র বাংলাদেশে কর্মটির কপিরাইট বিদ্যমান থাকিবে।
(৩) এই ধারা প্রযোজ্য হয় এমন কোন সংস্থা, যাহার প্রসঙ্গিক সময়ে সংবিধিবদ্ধ সংস্থার আইনগত যোগ্যতা ছিল না, কপিরাইটের অধিকারী হওয়া বা কপিরাইট সম্পর্কিত কার্যাদি করা সম্পর্কিত বিষয়ে এবং কপিরাইট প্রয়োগের উদ্দেশ্যে সংবিধিবদ্ধ সংস্থারূপে আইনগত মতাসম্পন্ন ছিল এবং আছে বলিয়া গণ্য হইবে।

২৯। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৬৪ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৬৪ এর "গণগ্রন্থাগারের" শব্দের পরিবর্তে " জাতীয় গ্রন্থাগারের" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
৩০। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৬৫ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৬৫ এর দুইবার উল্লিখিত"গ্রন্থাগারে" শব্দের পরিবর্তে উভয় স্থানে "জাতীয় গ্রন্থাগারে" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

৬৯। বিদেশী কর্মে কপিরাইট সমপ্রসারণ করার মতা। (১) সরকার, সরকারী গেজেটে আদেশ দ্বারা, এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে, এই আইনের সকল বা যে কোন বিধান নিম্নবর্ণিত ক্ষেত্রেপ্রযোজ্য হইবে এই অধ্যায়ের বিধানবলী এবং আদেশ সাপেক্ষে এই আইন প্রযোজ্য হইবে, যথাঃ
(ক) কোন বিদেশী রাষ্ট্রে প্রথম প্রকাশিত এমন কর্ম যাহার সহিত আদেশটি এমন ভাবে সম্পর্কিত যেন উহা বাংলাদেশে প্রথম প্রকাশিত হইয়াছিল;
(খ) কোন অপ্রকাশিত কর্ম বা কর্ম শ্রেনী যাহার প্রণেতা কর্মটি সম্পাদানকালে এমন কোন বিদেশী রাষ্ট্রের প্রজা বা নাগরিক ছিলেন যে রাষ্ট্রের সহিত আদেশটি এমনভাবে সম্পর্কিত যেন প্রণেতা বাংলাদেশের নাগরিক ছিলেন;
(গ) কোন বিদেশী রাষ্ট্রের এমন ডোসিমাইলের ক্ষেত্রেযে রাষ্ট্রের সহিত আদেশটি এমনভাবে সম্পর্কিত যেন ঐরূপ ডোসিমাইলড ব্যক্তি বাংলাদেশের।
(ঘ) এমন কোন কর্ম যাহার প্রণেতা উহার প্রথম প্রকাশনার তারিখে, বা প্রণেতা মৃত হইলে তাহার মৃত্যকালে তিনি এমন কোন বিদেশী রাষ্ট্রের প্রজা বা নাগরিক ছিলেন যে রাষ্ট্রের সহিত আদেশটি এমনভাবে সম্পর্কিত যেন প্রণেতা সেই তারিখ বা সময়ে বাংলাদেশের নাগরিক ছিলেনঃ
তবে শর্ত থাকে যে,
(অ) এই ধারা অনুসারে কোন বিদেশী রাষ্ট্র (যে দেশের সহিত বাংলাদেশের কোন চুক্তি রহিয়াছে বা যে দেশ এমন কোন কপিরাইট কনভেনশনের প যে কনভেনশনে অন্য একটি প বাংলাদেশ ব্যতীত) সম্নন্ধে কোন আদেশ জারীর পূর্বে সরকার এই মর্মে সন্তুষ্ট হইবে যে, ঐ বিদেশী রাষ্ট্র এই আইনের বিধানাবলী অনুসারে সেইদেশে কপিরাইটের অধিকারী কর্মের স্বত্ব রার জন্য প্রয়োজনীয় একইরূপ বিধান প্রণয়ন করিয়াছে বা প্রণয়ন করিতেছে ;
(আ) আদেশে এই মর্মে বিধান করা যাইতে পারে যে, এই আইনের বিধানাবলী সাধারণভাবে অথবা আদেশে উল্লিখিত কর্ম শ্রেনী বা শ্রেনীর মামলা সম্প্পকিত প্রযোজ্য হইবে ;
(ই) আদেশে বিধান করা যাইতে পারে যে, যে দেশের সহিত আদেশটি সম্পর্কে বাংলাদেশের কপিরাইটের মেয়াদ ঐ বিদেশী রাষ্ট্রের আইন দ্বারা নির্ধারিত মেয়াদের অতিরিক্ত হইবে না ;
(ঈ) আদেশে বিধান করা যাইতে পারে যে, গণ গ্রন্থাগারসমূহে পুস্তুকের কপি সরবরাহ সম্পর্কিত এই আইনের বিধানাবলী, আদেশের দ্বারা যতদূর বিধান করা হয় তাহা ব্যতীত, উক্ত রাষ্ট্রে প্রথম প্রকাশিত কর্মের ক্ষেত্রেপ্রযোজ্য হইবে না ;
(উ) কপিরাইটের স্বত্ব সম্পর্কে এই আইনের বিধানাবলী প্রয়োগের ক্ষেত্রে, সংশ্লিষ্ট বিদেশী রাষ্ট্রের আইনের প্রতি দৃষ্টি রাখিয়া আদেশে প্রয়োজন অনুযায়ী অব্যাহতি ও সংশোধনের বিধান করা যাইবে;
(ঊ) আদেশে বিধান করা যাইতে পারে যে, এই আইন বা ইহার অংশবিশেষ আদেশের কার্যকারতা আরাম্ভ হওয়ার পূর্বে প্রণীত বা প্রথম প্রকাশিত কর্মের ক্ষেত্রেপ্রযোজ্য হইবে না ;
(ঋ) আদেশে বিধান করা যাইতে পারে যে, এই আইন দ্বারা প্রদত্ত অধিকার এতদুদ্দেশ্যে প্রদত্ত আদেশ দ্বারা নির্ধারিত শর্ত ও আনুষাঙ্গিকতা সাপে কার্যকর হইবে।
(২) সরকার উপ-ধারা (১) এর বিধান বাংলাদেশের বাহিরে শব্দ রেকর্ডিং এবং সমপ্রচার কর্তৃপরে অভিনেতা ও প্রযোজকের ক্ষেত্রেপ্রয়োগ করিতে পারিবে।
৭০। বাংলাদেশরপ্রথম প্রকাশিত বিদেশী প্রণেতার কর্মের স্বত্বের ক্ষেত্রেবিধি নিষেধের মতা। সরকারে নিকট যদি ইহা প্রতীয়মান হয় যে, কোন বিদেশী রাষ্ট্র বাংলাদেশী কর্মের গ্রন্থকারদের পর্যাপ্ত স্বার্থ সংরণ করিতেছে না বা স্বার্থ সংরণের ব্যবস্থ গ্রহণ করিতেছে না, তাহা হইলে সরকার, সরকারী গেজেটে প্রকাশিত আদেশ দ্বারা, এই মর্মে নির্দেশ জারী করিতে পারিবে যে, এই আইনের যে সকল বিধান দ্বারা বাংলাদেশের প্রথম প্রকাশিত কর্মের কপিরাইট প্রদান করে সেই সকল বিধান, আদেশে উল্লিখিত তারিখের পরে প্রকাশিত ঐ সকল কর্মের ক্ষেত্রেপ্রযোজ্য হইবে না যে সকল কর্মের গ্রন্থকার ঐরূপ বিদেশী রাষ্ট্রের প্রজা বা নাগরিক এবং বাংলাদেশের ডেমিসাইল নহেন।

অধ্যায়-১৩
কপিরাইটের লংঘন


৭১। কপিরাইট লঙ্ঘন। কোন কর্মের কপিরাইট লঙ্ঘিত হইয়াছে বলিয়া গণ্য হইবে _

(ক) যখন কোন ব্যক্তি এই আইনের অধীন কপিরাইটের মালিক বা রেজিষ্ট্রার কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতীত বা অনুরূপভাবে প্রদত্ত লাইসেন্সের শর্ত বা এই আইনের অধীন কোন উপযুক্ত কতৃপ কর্তৃক আরোপিত কোন শর্ত লঙ্ঘনপূর্বক_
(অ) এমন কিছু করেন যাহা করিবার একচেটিয়া অধিকার এই আইন দ্বারা কপিরাইটের মালিককে দেওয়া হইয়াছে ; অথবা
(আ) অবগত না থাকার এবং সন্দেহের কোন যুক্তিসংগত কারণের অনুপস্থিতিতে, মুনাফার উদ্দেশ্যে জনসাধারণ্যে এমন কোন কর্ম সম্পাদনের জন্য কোন স্থান ব্যবহারের অনুমতি দেন যাহাতে কর্মটির কপিরাইট লঙ্ঘন করে, যদি না ইহা প্রমাণ করা হয় যে, বিষয়টি সম্মন্ধে তিনি অবগত ছিলেন না বা অনুরূপ সম্পাদন কপিরাইটের লঙ্ঘন হইবে মর্মে বিশ্বাস করিবার তাহার কোন যুক্তিগত কারণ ছিল না ; বা
(খ) যখন কোন ব্যক্তি_
(অ) কর্মটির অধিকার লঙ্ঘনকারী অনুলিপি বিক্রয় বা ভাড়া করেন বা বিক্রয় বা ভাড়া করান বা বণিজ্যিকভাবে প্রদর্শনী করেন বা বিক্রয়ের কিংবা ভাড়ার প্রস্তাব করেন ; বা
(আ) বাণিজ্যিক উদ্দেশ্যে অথবা কপিরাইটের মালিকের অধিকার ুন্ন হয় এইরূপ পরিসীমায় বিতরণ করেন; বা
(ই) বাণিজ্যিকভাবে জনসাধারণ্যে প্রদর্শন করেন; বা
(ঈ) কোন কর্মের অধিকার লংঘিত অনুলিপি বাংলাদেশে আমদানী করেন।
ব্যাখ্যা।-এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, সাহিত্য, নাট্য, সংগীত বিষয়ক বা শিল্প কর্মকে চলচ্চিত্র শিল্প কর্মে পুনরুত্‍পাদন একটি "অধিকার লঙ্ঘনকারী অনুলিপি" হিসাবে গণ্য হইবে।

৩১। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৬৯ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৬৯ এর উপ-ধারা (১)
(ক) এর " নিম্নবর্ণিত ক্ষেত্রেপ্রযোজ্য হইবে এই অধ্যায়ের বিধানবলী এবং আদেশ সাপেক্ষে এই
আইন প্রযোজ্য হইবে" শব্দগুলির পরিবর্তে " এই অধ্যায়ের বিধানবলী সাপেক্ষে নিম্নবর্ণিত
ক্ষেত্রেপ্রযোজ্য হইবে;

(খ) এর শর্তাংশে অনুচ্ছেদ (ঈ) এর "গণগ্রন্থগারসমূহে" শব্দের পরিবর্তে " জাতীয় গ্রন্থাগারে" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

পৃষ্ঠা নং: ১০

  বিস্তারিত (Bangla) - Please Download Font - - Font Help -
  বিস্তারিত (English)