|
(৬)
উপ-ধারা (৫) এর অধীন বোর্ডের নির্দেশ নিম্নোক্ত শর্ত সাপেক্ষে হইবে, যথাঃ
(ক) আবেদনকারী ঐ কর্মের কপিরাইটের মালিককে জনসাধারণের নিকট কর্মটির অনুবাদ
বিক্রয়ের জন্য রয়্যালিটি প্রদান করিবে, যাহা বোর্ড কর্তৃক, প্রত্যেক
ক্ষেত্রে অবস্থা
বিবেচনাক্রমে নির্ধারিত পন্থায় ধার্য করা হইবে;
(খ) যদি লাইসেন্স উপ-ধারা (২) এর অধীনে দাখিলকৃত দরখাস্তের ভিত্তিতে প্রদত্ত হয়,
সেক্ষেত্রে উহা উক্ত কর্মটির অনুবাদের কপি বাংলাদেশের বাহিরে রপ্তানীর জন্য প্রযোজ্য
হইবে না এবং অনুরূপ অনুবাদের প্রত্যেকটির অনুলিপিতে এই ভাষায় কপিটি যে
কেবলমাত্র বাংলাদেশে বিতরণের জন্য তত্মর্মে একটি নোটিশ থাকিতে হইবেঃ
তবে শর্ত থাকে যে, সরকার বা সরকারের অধীনস্থ কোন কর্তৃপ কর্তৃক ইংরেজী, ফরাসী বা
স্প্যানিশ ভাষা ব্যতীত অন্য কোন ভাষায় কর্মটির অনুবাদের কপি কোন দেশে রপ্তানীর
ক্ষেত্রে
দফা (ক) এর বিধান কার্যকর হইবে না, যদি-
(অ) অনুরূপ কপি বাংলাদেশের বাহিরে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের নিকট অথবা বাংলাদেশের বাহিরে অনুরূপ নাগরিকদের কোন সমিতির নিকট প্রেরিত হয়; বা
(আ) অনুরূপ কপি ব্যবহারের উদ্দেশ্যে শিকতা, বৃত্তি অথবা গবেষণাকার্য হয় এবং
কোন বাণিজ্যিক উদ্দেশ্য না হয়; বা
(ই) উপরে (অ) এবং (আ) এর
ক্ষেত্রে, অনুরূপ রপ্তানীর অনুমতি ঐ দেশের সরকার
কর্তৃক প্রদত্ত হয়ঃ
আরো শর্ত থাকে যে,
(অ) উপ-ধারা (১) এর অধীন কোন লাইসেন্স প্রদান করা হইবে না যদি না
আবেদনপত্রে উল্লেখিত ভাষায় কর্মটির কোন অনুবাদ উহার কপিরাইটের মালিক অথবা তাহার নিকট হইতে মতাপ্রাপ্ত কোন ব্যক্তি কর্মটির প্রথম প্রকাশের ৫
বছরের মধ্যে প্রকাশ না করিয়া থাকেন বা প্রকাশিত হইয়া থাকিলে, উহা নিঃশেষ
না হইয়া থাকেঃ
(আ) উপ-ধারা (২) এর শর্তাংশের অধীন দরখাস্ত ব্যতীত উক্ত উপ-ধারার অধীন
কোন লাইসেন্স মঞ্জুর করা হইবে না, যদি দরখাস্তে উল্লেখিত ভাষায় কর্মটির অনুবাদ কপিরাইটের মালিক বা তাহার নিকট হইতে মতাপ্রাপ্ত কোন ব্যক্তি
কর্তৃক উহার প্রথম প্রকাশের ৩ বছরের মধ্যে প্রকাশ না করিয়া থাকেন, যা
প্রকাশিত হইয়া থাকিলে উহা নিঃশেষ না হইয়া থাকেঃ
(ই) উপ-ধারা (২) এর শর্তাংশের অধীন কোন লাইসেন্স মঞ্জুর করা হইবে না যদি
দরখাস্তে উল্লেখিত ভাষায় কর্মটির অনুবাদ কপিরাইটের মালিক বা তাহার নিকট হইতে মতাপ্রাপ্ত কোন ব্যক্তি প্রথম প্রকাশের এক বছরের মধ্যে প্রদান না করিয়া
থাকেন বা প্রকাশিত হইয়া থাকিলে বা প্রকাশিত হইয়া থাকিলে, উহা নিঃশেষ না
হইয়া থাকেঃ
আরো শর্ত থাকে যে, উভয়
ক্ষেত্রেই
কোন লাইসেন্স মঞ্জুর কারা হইবে না যদি
-
(অ) আবেদনকারী বোর্ডের সন্তুষ্টিমতে প্রমাণ করিতে না পারে যে, ঐরূপ অনুবাদ
তৈরী ও প্রকাশ করিবার জন্য মতা চাহিয়া তিনি কপিরাইটের মালিককে অনুরোধ করিয়াছিলেন এবং উক্ত অনুরোধ প্রত্যাখ্যাত হইয়াছে অথবা নিজ তরফ
হইতে উপযুক্ত প্রচেষ্টা সত্ত্বেও তিনি কপিরাইটের মালিকের সন্ধান লাভ করিতে
ব্যর্থ হইয়াছেন;
(আ) যেক্ষেত্রে আবেদনকারী কপিরাইটের মালিকের সন্ধান লাভ করিতে ব্যর্থ হন
সেক্ষেত্রে, তিনি লাইসেন্সের জন্য দরখাস্ত করিবার অনুন দুইমাস পূর্বে কর্মটিতে
উল্লেখিত প্রকাশককে রেজিষ্ট্রার্ড ডাকযোগে অনুরূপ মতা প্রদানের জন্য যে
অনুরোধপত্র দিয়াছেন সেই অনুরোধপত্রের কপি প্রেরণ করিয়া না থাকেন;
(ই) উপ-ধারা (২) এর শর্তাংশের অধীন দরখাস্ত ব্যতীত উক্ত উপ-ধারার অধীন
দরখাস্তের
ক্ষেত্রে ৬ মাস, অথবা উক্ত উপ-ধারার শর্তাংশের অধীনে
দাখিলকৃত দরখাস্তের
ক্ষেত্রে ৯ মাস, এই উপ-ধারার দফা (ক) এর অধীনে
অনুরোধ করার পরে অথবা যেক্ষেত্রে দফা (খ) এর অধীনে অনুরোধের অনুলিপি
প্রেরিত হইয়াছে সেক্ষেত্রে উক্ত অনুলিপি প্রেরণের তারিখ হইতে অতিক্রান্ত হইয়া
থাকে এবং উক্ত ৬ মাস বা ত্রেমত ৯ মাস সময়সীমার মধ্যে দরখাস্তে বর্ণিত
ভাষায় কর্মটির কপিরাইটের মালিক অথবা তাহার নিকট হইতে মতাপ্রাপ্ত
কোন ব্যক্তি কর্তৃক কর্মটির অনুবাদ প্রকাশিত না হইয়া থাকে;
(ঈ) উপ-ধারা (২) এর অধীনে দাখিলকৃত দরখাস্তের
ক্ষেত্রে _
(১) প্রণেতার নাম এবং কর্মটির নির্দিষ্ট সংস্করণের শিরোনাম প্রস্তাবিত
অনুবাদের সকল কপিতে মুদ্রিত হইয়া থাকে;
(২) কর্মটি মূখ্যতঃ চিত্রকর্ম পরিপূর্ণ হওয়ার
ক্ষেত্রে, ধারা ৫৪ এর
বিধানাবলীও প্রতিপালিত হইয়া থাকে;
(উ) বোর্ড এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকারী কর্মটির সঠিক অনুবাদ তৈরী ও
প্রকাশ করিতে উপযুক্ত এবং এই ধারা অধীনে কপিরাইটের মালিককে প্রদেয় রয়্যালিটি পরিশোধ করিবার সামর্থ তাহার থাকে;
(ঊ) প্রণেতা কর্মটির কপিসমূহ বাজার হইতে প্রত্যাহার করেন ; এবং
(ঋ) বাস্তবোচিত
ক্ষেত্রে কর্মটির কপিরাইটের মালিককে শুনানীর সুযোগ দেওয়া হয়।
(৭) কোন সমপ্রচার কর্তৃপ বোর্ড এর নিকট নিম্নলিখিত কর্মের সমপ্রচার, শিক্ষাদান বা
কারিগরি অথবা
বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিস্তুতির উদ্দেশ্যে প্রয়োজন ও প্রকাশনার জন্য লাইসেন্স
চাহিযা দরখাস্ত করিতে পারিবে।
(ক) মুদ্রণ অথবা অনুরূপ পুনুরুত্পাদনের মাধ্যমে প্রকাশিত এবং উপ-ধারা (২) এ উল্লিখিত
কোন কর্ম ;
(খ) অডিও-ভিজুয়্যাল যন্ত্রে ধারণ করা হইয়াছে এবং কেবলমাত্র পদ্ধতিগত পাঠদান,
কর্মকান্ডের জন্য প্রণীত প্রকাশিত কোন পাঠঃ
তবে শর্ত থাকে যে, ঐরূপ লাইসেন্স মঞ্জুর করা হইবে না যদি না _
(অ) অনুবাদটি আইন অনুযায়ী তৈরী বা অর্জিত কর্ম হইতে কৃত হয় ;
(আ) সমপ্রচার শব্দ এবং ভিজুয়্যাল রেকর্ডিং-এর মাধ্যমে করা হয় ;
(গ) অনুরূপ রেকর্ডিং বাংলাদেশে সমপ্রচারের উদ্দেশ্যে দরখাস্তকারী অথবা অন্য যে কোন
সমপ্রচার এজেন্সী কর্তৃক বৈধভাবে এবং একচেটিয়াভাবে তৈরীকৃত হয় ;
(ঘ) অনুবাদটি এবং অনুরূপ অনুবাদের সমপ্রচার কোন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
(৮) উপ-ধারা (৩) হইতে (৫) এর বিধানাবলী উপ-ধারা (২) এর অধীনে দাখিলকৃত দরখাস্তের
ক্ষেত্রে
যেভাবে প্রযোজ্য হয়, উপ-ধারা (৭) এর অধীনে লাইসেন্স মঞ্জুরের
ক্ষেত্রে, প্রয়োজনীয়
সংশোধনসহ, একইভাবে প্রযোজ্য হইবে।
ব্যাখ্যা।_ এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে _
(ক) " গবেষণার উদ্দেশ্য " অর্থে শিল্প গবেষণা, বাণিজ্যিক উদ্দেশ্য সংবিধিবদ্ধ
সংস্থার
গবেষণার (সরকারী মালিকানাধীন অথবা নিয়ন্ত্রণাধীন সংবিধিবদ্ধ সংস্থা ব্যতীত) অথবা
অন্যান্য সমিতি বা ব্যক্তির সংঘের গবেষণা অন্তভুক্ত হইবে না।
(খ) " শিক্ষাদান, গবেষণা অথবা বৃত্তিমূলক উদ্দেশ্য " অর্থে বিশ্ব বিদ্যালয়, কলেজ,
স্কুল, এবং
টিউটারিয়াল ইনষ্টিটিউটশনসহ সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানমূলক
কার্যক্রমের উদ্দেশ্য অন্তভুক্ত হইবে।
৫৩। কতিপয় উদ্দেশ্য কর্ম পুনরূত্পাদন এবং প্রকাশ করার লাইসেন্স।_ (১) যে
ক্ষেত্রে
উপন্যাস, কবিতা, নাটক, সংগীত, চিত্রকলা অথবা তত্সংশ্লিষ্ট কোন কর্ম প্রথম প্রকাশের
পরবতী ৭ বছর, প্রাকৃতিক বিজ্ঞান, বস্তুগত বিজ্ঞান, অংকশাস্ত্র, প্রযুক্তি বিদ্যা
অথবা তত্সংশ্লিষ্ট কোন কর্ম প্রথম প্রকাশের পরবতী ৩ বছর, এবং অন্য যে কোন
ক্ষেত্রে,
কর্মটি প্রথম প্রকাশের পরবতী ৫ বছর উত্তীর্ণ হওয়ার পর কর্মটির অনুলিপি বাংলাদেশে
যদি পাওয়া না যায়, অথবা অনুরূপ অনুলিপি ৬ মাস সময়সীমার মধ্যে জনসাধারণের জন্য অথবা
পদ্ধতিগত শিক্ষামূলক কার্যক্রমের জন্য পুনরূত্পাদনের অধিকারের মালিক বা তাহার নিকট হইতে
মতাপ্রাপ্ত কোন ব্যক্তি কর্তৃক বাংলাদেশে সাধারণভাবে ধার্যতব্য মূল্যের সংগে
যুক্তিসংগতভাবে সম্পর্কযুক্ত মূল্যে বাংলাদেশে বিক্রয়ের ব্যবস্থা করা রা হয়,
সেক্ষেত্রে যে কোন ব্যক্তি অনুরূপ কর্ম পদ্ধতিগত শিক্ষামূলক কার্যক্রমের উদ্দেশ্যে অনুরূপ
কর্মের কোন সংস্করণ যে মূল্যে বিক্রয় হয় সেই মূল্যে অথবা তদপো কমমূল্যে বিক্রয়ের
জন্য পুনরূত্পাদন ও প্রকাশের জন্য লাইসেন্স চাহিয়া বোর্ডের নিকট দরখাস্ত করিতে
পারিবেন।
(২) লাইসেন্সের জন্য প্রত্যেক দরখাস্ত নির্ধারিত ফরমে করিতে হইবে, যাহাতে কর্মটির
পুনরূত্পাদিত
প্রতিটি কপির প্রস্তাবিত খুচরা মূল্য উল্লেখ থাকিবে।
(৩) এই ধারার অধীনে লাইসেন্স এর জন্য প্রত্যেক দরখাস্তকারী দরখাস্তের নির্ধারিত ফি
জমা করিবে।
(৪) এই ধারার অধীন বোর্ড এর নিকট দরখাস্ত দাখিল করা হইলে, বোর্ড নির্ধারিত তদন্ত
অনুষ্ঠান
শেষে, রেজিষ্ট্রারকে দরখাস্তে উল্লেখিত কর্মটির পুনরূত্পাদন ও প্রকাশের জন্য
দরখাস্তকারীকে, নিম্নবর্ণিত শর্তাধীনে, একচেটিয়া নয় এমন লাইসেন্স মঞ্জুর করিতে
নির্দেশ দিতে পারিবে, যথাঃ-
(ক) দরখাস্তকারী কর্মটির কপিরাইটের মালিককে জনগণের নিকট বিক্রীত কর্মটির
পুনরূত্পাদনের অনুলিপি বাবদ বোর্ড নির্ধারিত পদ্ধতিতে ধার্যকৃত রয়্যালিটি প্রদান;
(খ) এই ধারার অধীনে মঞ্জুরকৃত লাইসেন্সের অধীন কর্মটির পুনরূত্পাদিত অনুলিপি
বাংলাদেশের বাহিরে রপ্তানী নিষিদ্ধ রাখা;
(গ) কেবলমাত্র বাংলাদেশে বিক্রয় ও বিতরণের জন্য উল্লেখ করিয়া একটি নোটিশ
পুনরূত্পাদিত প্রতিটি অনুলিপির অন্তভর্ুক্ত করা।
(৫) এই ধারার অধীন কোন লাইসেন্স মঞ্জুর করা হইবে না বা, ত্রেমত, মঞ্জুর করার পর উহা
কার্যকর
রাখা হইবে না, যদি_
(ক) আবেদনকারী বোর্ডের সন্তুষ্টিমতে প্রমাণ না করেন যে, ঐরূপ অনুবাদ তৈরী ও প্রকাশ
করিবার জন্য মতা চাহিয়া তিনি কপিরাইটের মালিককে অনুরোধ করিয়াছিলেন এবং উক্ত অনুরোধ প্রত্যাখ্যাত হইয়াছে অথবা নিজ তরফ হইতে উপযুক্ত প্রচেষ্ট সত্ত্বেও তিনি
কপিরাইটের মালিকের সন্ধান লাভ করিতে ব্যর্থ হইয়াছেন এবং এইরূপ অনুরোধের সাথে
সংশ্লিষ্ট যে দেশেকর্মটির প্রকাশকের ব্যবসায়ের প্রধান কার্যালয় রহিয়াছে বলিয়া
বিশ্বাস
করার কারণ থাকে, তিনি সে দেশের সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত কোন জাতীয়
বা আন্তর্জাতিক তথ্য কেন্দ্রকে খবর দিয়াছেন;
(খ) যেক্ষেত্রে
আবেদনকারী কপিরাইটের মালিকের সন্ধান লাভ করিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে
লাইসেন্সের জন্য দরখাস্ত করিবার অনূন তিন মাস পূর্বে কর্মটিতে উল্লেখিত প্রকাশককে
রেজিষ্ট্রার্ড ডাকযোগে তাহাতে অনুরূপ মতা প্রদানের জন্য যে অনুরোধ করিয়াছেন সেই
অনুরোধ পত্রের কপি আবেদরপত্রের সহিত সংযুক্ত না করেন এবং অনুরূপ অন্য একটি
কপি উপরিল্লিখিত জাতীয় বা আন্তর্জাতিক তথ্য কেন্দ্রে প্রেরণ না করেন ;
(গ) বোর্ড এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদকারী কর্মটির সঠিক অনুবাদ তৈরী ও প্রকাশ
করিতে
উপযুক্ত এবং এই ধারার অধীনে কপিরাইটের মালিককে প্রদেয় রয়্যালিটি প্রদানের সামর্থ তাহার আছে ;
(ঘ) দরখাস্তকারী বোর্ড কর্তৃক ধার্যকৃত মূল্যে, যাহা অভিন্ন বা একই রকমের বিষয়ে
সমমানসম্পন্ন কর্মের মূল্যের সহিত তুলনীয়, কর্মটি পুনরূত্পাদন ও প্রকাশে উদ্যোগী না
হন ;
(ঙ) প্রকৃতিক বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, অংকশাস্ত্র অথবা কারিগরী কর্মের পুনরূত্পাদন
ও প্রকাশের দরখাস্তের
ক্ষেত্রে আবেদনকারী কর্তৃক শর্ত পূরণ করার তারিখ বা দফা (ক) এর
অধীন অনুরোধ করার তারিখ হইতে, অথবা যেক্ষেত্রে অনুরোধের অনুলিপি দফা (খ) এর অধীনে প্রেরিত হয়, উক্ত অনুলিপি প্রেরণের তারিখ হইতে, ৬মাস অতিক্রান্ত না হয়, এবং
কর্মটির কপিরাইটের মালিক অথবা তাহার নিকট হইতে মতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক কর্মটির পুনরূত্পাদন উক্ত ৬ মাস সময়সীমার মধ্যে প্রকাশ করা না হয় ;
(চ) অন্য কোন কর্ম পুনরূত্পাদনের দরখাস্তের
ক্ষেত্রে দফা (ক) তে বর্ণিত অনুরোধ করার
অথবা যে
ক্ষেত্রে
অনুরোধের অনুলিপি দফা (খ) এর অধীনে প্রেরিত হয়, সেক্ষেত্রে
অনুলিপি প্রেরণের পরবতী ৩ মাস অতিক্রান্ত না হয়, এবং কর্মটির কপিরাইটের বা তাহার
নিকট হইতে মতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক কর্মটির পুনরূত্পাদন উক্ত তিনমাস সময়সীমার
মধ্যে
প্রকাশ করা না হয় ;
(ছ) প্রণেতার নাম এবং কর্মটির পুনরূত্পাদনের প্রস্তাবিত নির্দিষ্ট সংস্করণের শিরোনাম
পুনরূত্পাদিত সকল কপিতে মৃদ্রিত না হয়;
(জ) প্রণেতা কর্মটির কপি বাজার হইতে প্রত্যাহার না করেন ; এবং
(ঝ) যে
ক্ষেত্রে সম্ভব, কর্মটির বিশেষ সংস্করণের কপিরাইটের মালিককে শুনানীর সুযোগ
দেওয়া না হয়।
(৬) এই ধারার অধীন কোন কর্মের অনুবাদ পুনরূত্পাদন ও প্রকাশ করার লাইসেন্স মঞ্জুর করা
হইবে না
যদি না উক্ত অনুবাদ উহার মালিক অথবা তাহার নিকট হইতে মতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক
প্রকাশিত না হয় এবং অনুবাদটি বাংলাদেশে সাধারণভাবে ব্যবহৃত ভাষায় না হইয়া থাকে।
(৭) এই ধারার বিধানাবলী বিলুপ্ত হবে পদ্ধতিগত শিক্ষাগত কার্যক্রমের উদ্দেশ্যে অডিও
ভিজুযাল
মাধ্যমে ধারণকৃত যে কোন পাঠ এর পুনরূত্পাদন এবং প্রকাশনা অথবা বাংলাদেশে সাধারণভাবে
প্রচলিত কোন ভাষায় অনুবাদের
ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
২২। ২০০০
সনের ২৮ নং আইনের ধারা ৫৩ এর সংশোধন ।
উক্ত আইনের ধারা ৫৩ এর-
(ক) উপ-ধারা (৫) এর
(অ) দফা (ক) এর " ঐরূপ অনুবাদ" শব্দগুলির পর " বা পুনুরুত্পাদন" শব্দগুলি
সনিন্নিবেশিত হইবে;
(অ) দফা (গ) এর " সঠিক অনুবাদ" শব্দগুলির পর " বা পুনুরুত্পাদন" শব্দগুলি
সনিন্নিবেশিত হইবে;
(খ) উপ-ধারা (৬) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৬) প্রতিস্থাপিত হইবে, যথাঃ
(৬) এই ধারার অধীন কোন কর্মের অনুবাদ বা পুনরূত্পাদন প্রকাশ করার লাইসেন্স
মঞ্জুর করা হইবেনা যদি না উক্ত অনুবাদ বা পুনরূত্পাদন উহার মালিক অথবা
তাহার নিকট হইতে মতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক প্রকাশিত না হয় এবং অনুবাদটি বা
পুনরূত্পাদনটি বাংলাদেশে সাধারণভাবে ব্যবহৃত ভাষায় না হইয়া থাকে।";
(গ) উপ-দারা (৭) এর "বিলুপ্ত হবে" শব্দগুলি বিলুপ্ত হইবে। |
৫৪। এই
অধ্যায়ের অধীন প্রদত্ত লাইসেন্সের বাতিলকরণ। (১) যদি ধারা ৫২ এর উপ-ধারা (২) এর
অধীনে কোন ভাষায় কোন কর্মের অনুবাদ তৈরী ও প্রকাশনার জন্য লাইসেন্স প্রদানের পর
(অতঃপর এই উপ-ধারার লাইসেন্সকৃত কর্মরূপে উলি্লখিত) কর্মটির কপিরাইটের মালিক অথবা
তাহার নিকট হইতে মতাপ্রাপ্ত কোন ব্যক্তি যদি একই ভাষায় কর্মটির অনুবাদ প্রকাশ করে,
যাহা মূলতঃ অভিন্ন ও একই রকমের বিষয়ে সমমানসম্পন্ন কর্মের অনুবাদের মূল্যের সহিত
তুলনীয়, তাহা হইলে ঐরূপ মুঞ্জুরকৃত লাইসেন্স বাতিল হইবেঃ
তবে শর্ত থাকে যে, অনুরূপ বাতিল কার্যকর হইবে না, যদি লাইসেন্সধারী ব্যক্তির প্রতি
অনুবাদের অধিকারের মালিক কর্তৃক পূর্বোক্তমতে অনুবাদ প্রকাশের বিষয় অবগত করিয়া
নির্ধারিত পদ্ধতিতে প্রদত্ত নোটিশ জারীর পর তিন মাস সময়সীমা অতিক্রান্ত না হয়ঃ
আরো শর্ত থাকে যে, লাইসেন্স বাতিল কার্যকর হওয়ার পূর্বে তৈরী ও প্রকাশিত
লাইসেন্সকৃত কর্মের অনুলিপি বিক্রয় ও বিতরণ অব্যাহত থাকিবে যদি না ইতোমধ্যে তৈরীকৃত
ও প্রকাশিত কপি নিঃশেষিত না হইয়া থাকে।
(২) যদি ধারা ৫৩ এর অধনি কোন কর্মের পুনরুত্পাদন অথবা অনুবাদ তৈরী ও প্রকাশের জন্য
লাইসেন্স মঞ্জুর করার পরবতী কোন সময়ে পুনরুত্পাদনের অধিকারের মালিক অথবা তাহার
নিকট হইতে মতাপ্রাপ্ত কোন ব্যক্তি উক্ত কর্মের অনুলিপি বা অনুবাদ একই ভাষায় বিক্রয়
বা বিতরণ করে, যাহা মূলতঃ অভিন্ন ও একই রকমের বিষয়ে সমমানসম্পন্ন কর্মের মূল্যের
সহিত তুলনীয়, তাহা হইলে ঐরূপ মুঞ্জুরকৃত লাইসেন্সটি বাতিল হইবেঃ
তবে শর্ত থাকে যে, অনুরূপ বাতিল কার্যকর হইবে না, যদি লাইসেন্সধারী ব্যক্তির উপর
পুনরূত্পাদনের অধিকারের মালিক কর্তৃক পূর্বোক্তমতে কর্মটির সংস্করণসমূহের অনুলিপি
বিক্রয় বা বিতরণের বিষয় অবগত করিয়া প্রদত্ত নোটিশ জারীর পর ৩ মাস সময়সীমা
অতিক্রান্ত হইয়া না থাকেঃ
আরো শর্ত থাকে যে, অনুরূপ বাতিল কার্যকর হওয়ার পূর্বে লাইসেন্সধারী কর্তৃক
পুনরুত্পাদিত কপির বিক্রয় অথবা বিতরণ অব্যাহত থাকিবে যদি না ইতোমধ্যে তৈরীকৃত
অনুলিপি নিঃশেষিত না হইয়া থাকে।
অধ্যায়- ১০
কপিরাইট রেজিষ্ট্রেশন
৫৫। কপিরাইটের
রেজিষ্ট্রার, ইনডেক্স, ফরম এবং রেজিষ্টার পরিদর্শন। (১) রেজিষ্ট্রার
কপিরাইট অফিসে নির্ধারিত ফরমে কপিরাইটের রেজিষ্টার নামে একটি রেজিষ্টার সংরণ
করিবেন, যাহাতে কর্মের নাম ও শিরোনাম, গ্রন্থাকার, প্রকাশক এবং কপিরাইটের
স্বত্বাধিকারীর নাম ও ঠিকানা এবং নির্ধারিত অন্য সকল বিবরণ থাকিবে।
(২) রেজিষ্ট্রার কপিরাইটের রেজিষ্টারের নির্ধারিত ইনডেক্সও রাখিবেন।
(৩) এই ধারার অধীন সংরতি কপিরাইটের রেজিষ্ট্রার এবং উহার ইনডেক্স যুক্তিসংগত সকল
সময়ে পরিদর্শনের জন্য খোলা থাকিবে, এবং যে কোন ব্যক্তি
উক্ত রেজিষ্টার বা ইনডেঙ্রে কপি বা উহাদের অংশ বিশেষ নির্ধারিত ফি প্রদান এর শর্ত
সাপেক্ষে পাওয়ার অধিকারী হইবেন।
২৩। ২০০০
সনের ২৮ নং আইনের ধারা ৫৪ এর সংশোধন ।
উক্ত আইনের ধারা ৫৪ এর
(ক) উপ-ধারা (১) এর "অনুবাদ" "শব্দ, যেখানেই উল্লিখিত
হউক না কেন, এর পরিবর্তে, "অনুবাদ বা অভিযোজন" শব্দগুলি এবং "অনুবাদের" শব্দের পরিবর্তে " অনুবাদ বা অভিযোজনের" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (২) এর " বা অনুবাদ একই ভাষা" শব্দগুলি বিলুপ্ত হইবে।
২৪। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৫৫ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৫৫ এর উপ-ধারা
(১) এর " গ্রন্থাকার" শব্দের পরিবর্তে " গ্রন্থকার, প্রণেতা" শব্দগুলি ও কমা
প্রতিস্থাপিত হইবে। |
৫৬।
কপিরাইট রেজিষ্ট্রেশন। (১) কোন কর্মের প্রণেতা, প্রকাশক বা কপিরাইটের
স্বত্বাধিকারী বা উহাতে স্বার্থ আছে এমন ব্যক্তি কপিরাইটের রেজিষ্টারে কর্মটির
বিবরণ অন্তভর্ুক্ত করিবার জন্য রেজিষ্ট্রারের নিকট নির্ধারিত ফরমে এবং নির্ধারিত ফি
সহযোগে দরখাস্ত করিতে পারিবেনঃ
তবে শর্ত থাকে যে, কোন দ্রব্যসামগ্রীর বিষয়ে ব্যবহৃত হয় বা হইতে পারে এমন শিল্পকর্ম
বিষয়ক দরখাস্তে সেই মর্মে একটি বিবৃতি অন্তভৃক্ত থাকিতে হইবে এবং ট্রেডমার্কস
রেজিষ্ট্রার কর্তৃক এই মর্মে প্রদত্ত সনদপত্র অন্তভৃক্ত হইতে হইবে যে, অনুরূপ
শিল্পকর্মের সহিত অভিন্ন বা সাধারণভাবে সাদৃশ্যপূর্ণ কোন ট্রেড মার্কস ঐ নামে ট্রেড
মার্কস এক্ট এর অধীনে রেজিষ্ট্রীকৃত হয় নাই অথবা অনুরূপ রেজিষ্ট্রেশনের জন্য
দরখাস্থকারী ব্যতীত অন্য কোন ব্যক্তি কর্তৃক ঐ এক্ট এর অধীনে কোন দরখাস্ত দাখিল
করেন নাই।
(২) উপ-ধারা (১) এর অধীন কোন কর্মের দরখাস্ত প্রাপ্তির পর রেজিষ্ট্রার, তাহার
বিবেচনায় উপযুক্ত
তদন্ত অনুষ্ঠানের পর কর্মটির বিবরণ কপিরাইটের রেজিষ্টারে অন্তভুক্ত করিবেন এবং
ঐরূপ রেজিষ্ট্রেশনের একটি সনদপত্র দরখাস্তকারীকে প্রদান করিবেন যদি না তিনি,
তত্কতৃক লিখিত কারণে, ঐরূপ অন্তভর্ক্তি সঠিক হইবে না বলিয়া মনে করেন।
৫৭। কপিরাইটের
স্বত্বনিয়োগ, ইত্যাদির রেজিষ্ট্রেশন।_ (১) কোন কপিরাইটের স্বার্থ
প্রদানের আগ্রহী কোন ব্যক্তি উক্তরূপ প্রদানে বিবরণ কপিরাইটের রেজিষ্টারে
অন্তভুক্তির জন্য নির্ধারিত ফরমে, নির্ধারিত ফি প্রদান করিয়া, যে স্বার্থ প্রদান
করা হইতেছে উহার মূল দলিল এবং উক্ত দলিলে একটি সত্যায়িত অনুলিপিসহ রেজিষ্ট্রারের
নিকট আবেদন করিতে পারিবেন।
(২) উপ-ধারা (২) এর অধীন কোন কর্মের আবেদন প্রাপ্তির পর রেজিষ্ট্রার, তাহার
বিবেচনায় উপযুক্ত
তদন্ত অনুষ্ঠানের পর কপিরাইটের রেজিষ্টারে উক্ত প্রদানের বিবরণ সন্নিবেশিত করিবেন,
যদি না তিনি, তত্কর্তৃক লিখিত কারণে, মনে করেন যে উক্ত প্রদান সম্পর্কে কোন
অন্তভুক্তি করা উচিত হইবে না।
(৩) যে স্বার্থ প্রদান করা হইয়াছে উহার সত্যায়িত অনুলিপিটি কপিরাইট অফিসে রাখিয়া
দেওয়া হইবে
এবং মূল দলিল এনড্রোসকৃত বা তত্সঙ্গে রেজিষ্ট্রেশনের সার্টিফিকেট সংযুক্ত করিয়া,
উহার জমাদানকারীকে ফেরত দিতে হইবে।
৫৮। কপিরাইটের
রেজিষ্টারের অন্তভুর্ক্তি এবং ইনডেক্স ইত্যাদির সংশোধন।_ রেজিষ্ট্রার
নির্ধারিত
ক্ষেত্রে এবং নির্ধারিত শর্ত সাপেক্ষে
কপিরাইট রেজিষ্টার এবং ইনডেক্স অন্তভুক্ত কোন নাম, ঠিকানা এবং বিবরণের ভূল বা বাদপড়াসহ আকস্মিক অন্য কোন কারণে
সংঘটিত ভুল শুদ্ধ করিয়া সংশোধন বা পরিবর্তন করিতে পারিবেন।
৫৯। কপিরাইট
বোর্ড কর্তৃক রেজিষ্টার সংশোধন। রেজিষ্টার বা অন্য কোন সংক্ষুদ্ব
ব্যক্তির দরখাস্তের ভিত্তিতে বোর্ড কপিরাইট রেজিষ্টারের নিম্নরূপ সংশোধনের আদেশ
দিতে পারিবেন, যথাঃ
(ক) ভুলক্রমে বাদ পড়া কোন এন্ট্রী রেজিষ্টারে অন্তর্ভুক্ত করা;
(খ) রেজিষ্টারে কোন এন্ট্রী বাদ দিয়া বা কোন এন্ট্রী উহাতে অন্তভুক্ত করা;
(গ) রেজিষ্টারে কোন ভূল বা ত্রুটির সংশোধন দ্বারা।
৬০। কপিরাইট
রেজিষ্টারে অন্তভুক্ত বিবরণ আপাতঃ পর্যাপ্ত সাক্ষ্য হিসাবে গণ্য হওয়া।
(১) কপিরাইটের রেজিষ্টার ও ইনডেক্স এর কোন বিবরণ আপাতঃ পর্যাপ্ত সাক্ষ্য হিসাবে গণ্য
হইবে এবং রেজিষ্ট্রার কর্তৃক প্রত্যায়িত এবং কপিরাইট অফিসের সীলমোহরকৃত কপিরাইট
রেজিষ্টারের কোন অন্তভুক্তি বা উহার কোন উদ্ধৃতি সকল আদালতে মূল দলিল বা মূলকপির
উপস্থাপন ব্যতীত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হইবে।
(২) কোন কর্মের কপিরাইটের রেজিষ্ট্রেশন সার্টিফিকেট উক্ত কর্মের কপিরাইট থাকার
বিষয়ে আপাতঃ
পর্যাপ্ত সাক্ষ্য হিসাবে গণ্য হইবে এবং সার্টিফিকেটে যে ব্যক্তিকে কপিরাইটের
স্বত্বাধিকারী হিসাবে দেখানো হইয়াছে তিনি ঐরূপ কপিরাইটের
স্বত্বাধিকারী।
২৫। ২০০০
সনের ২৮ নং আইনের ধারা ৫৬ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৫৬ এর উপ-ধারা (১) এর
প্রান্তস্থিত কোলনের পরিবর্তে দাঁড়ি প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর উক্ত উপ-ধারার
শর্তাংশ বিলুপ্ত হইবে। |
পৃষ্ঠা নং: ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০
|