|
৪৬। হিসাব
ও নিরীক্ষা। (১) এই আইনের ধারা ৪১ এর অধীনে নিযুক্ত প্রত্যেক কপিরাইট সমিতি যথাযথভাবে
হিসাব ও অন্যান্য রেকর্ড সংরণ করিবে এবং সরকার কর্তৃক কম্পট্রোলার ও অডিটর
জেনারেলের সহিত পরামর্শক্রমে এতদউদ্দেশ্যে প্রণীত ফরম ও পদ্ধতিতে যথাযথ হিসাবে এবং
অন্যান্য নথি সংরণ করিবে এবং হিসাব বিবরণী প্রণয়ন করিবে।
(২) সরকার হইতে প্রাপ্ত প্রত্যেক কপিরাইট সমিতির অর্থের হিসাব কম্পট্রোলার ও অডিটর
জেনারেল
কর্তৃক নির্ধারিত সময়ের ব্যবধানে তত্কর্তৃক নিরীতি হইবে এবং উক্ত নিরীক্ষা বাবদ ব্যয়িত
অর্থ কপিরাইট সমিতি কর্তৃক কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে প্রদেয় হইবে।
(৩) কোন সরকারী হিসাব নিরীক্ষার
ক্ষেত্রে কম্পট্রোলার ও অডিটর জেনারেলে এর যে মতা ও
অধিকার থাকে, উপ-ধারা (২) এ বর্ণিত কপিরাইট অফিসের হিসাব নিরীক্ষার
ক্ষেত্রে কম্পট্রোলার
ও অডিটর জেনারেল অথবা তত্কর্তৃক নিযুক্ত ব্যক্তি একই মতা ও অধিকার থাকিবে, এবং
বিশেষতঃ কম্পট্রোলার ও অডিটর জেনারেল বা তত্কর্তৃক নিযুক্ত ব্যক্তির হিসাব নিরীক্ষার
প্রয়োজনে যে কোন বই হিসাব এবং অন্যান্য দলিলাদী এবং কাগজপত্রের উপস্থাপন দাবী করিতে
এবং কপিরাইট সমিতির যে কোন অফিস পরিদর্শন করিতে পারিবেন।
৪৭।
অব্যাহতি।_ (১) এই অধ্যায়ের কোন কিছুই এই আইন বলবত্ হওয়ার পূর্বে কোন কর্মে কোন
পারফর্মিং রাইটস সোসাইটি কর্তৃক অর্জিত অধিকার বা উহার উপর অর্পিত দায়িত্ব
ক্ষুণ্ন
করিবে না।
(২) এই অধ্যায়ের কোন কিছুই এই আইন বলবত্ হওয়ার পূর্বে কোন কর্মের বিষয়ে পারফর্মিং
রাইটস
সোসাইটির অধিকার ও দায়িত্ব বিষয়ে উদ্ভুত কোন বিচার বিভাগীয় কার্যক্রমকে
প্রভাবান্বিত করিবে না।
অধ্যায়-৯
লাইসেন্স
৪৮। কপিরাইটের
স্বত্বধিকারী প্রদত্ত লাইসেন্স। কোন বিদ্যমান কর্মের কপিরাইটের
স্বত্বাধিকারী বা কোন ভবিষ্যত্ কর্মের কপিরাইটের সম্ভাব্য স্বত্বাধিকারী তাহার, বা
তাহার নিকট হইতে যথাযথভাবে মতাপ্রাপ্ত প্রতিনিধির, স্বারিত লাইসেন্সের মাধ্যমে
কপিরাইটের যে কোন স্বার্থ প্রদান করিতে পারিবেনঃ
তবে শর্ত থাকে যে, কোন ভবিষ্যত্ কর্মের কপিরাইট সম্পর্কিত লাইসেন্সের
ক্ষেত্রে, কর্মটি
অস্তিত্বশীল হওয়ার পর লাইসেন্স কার্যকর হইবে।
ব্যাখ্যা।_ এই ধারার অধীন কোন ভবিষ্যত্ কর্মের কপিরাইটের লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি
কর্মটি অস্তিত্বশীল হইবার পূর্বে মৃতু্যবরণ করিলে, তাহার আইনানুগ প্রতিনিধি,
লাইসেন্সে ভিন্নরূপ কিছু না থাকিলে, লাইসেন্সের সুবিধা ভোগ করিবার অধিকারী হইবেন।
৪৯। ধারা ১৯ এবং ২০ এর
প্রয়োগ। ধারা ১৯ এবং ২০ এর বিধানাবলী, প্রয়োজনীয় অভিযোজন ও
সংশোধন সাপেক্ষে ধারা ৪৮ এর অধীনে প্রদত্ত লাইসেন্সের
ক্ষেত্রে এমনভাবে প্রযোজ্য হইবে,
যেভাবে ঐ সকল বিধান অন্য কোন কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগের
ক্ষেত্রে প্রযোজ্য হয়।
৫০। জনসাধারণের
নিকট বারিত কর্মের বাধ্যতামূলক লাইসেন্স।
(১) প্রকাশিত বা জনসাধারণ্যে সম্পাদিত বাংলাদেশী কোন কর্মের কপিরাইটের মেয়াদের
মধ্যে যদি এই মর্মে বোর্ডের নিকট দরখাস্ত করা হয় যে, ঐ কর্মের কপিরাইটের
স্বত্বাধিকারী -
১৯। ২০০০
সনের ২৮ নং আইনের ধারা ৪৬ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৪৬ এর উপ-ধারা (৩) এর
"কপিরাইট অফিসের" শব্দগুলির পরিবর্তে " কপিরাইট সমিতির" শব্দগুলি প্রতিস্থাপিত
হইবে। |
(ক)
কর্মটি পুনঃ প্রকাশ করিতে বা পুনঃ প্রকাশ করিবার অনুমতি দিতে অস্বীকার করিয়াছেন
অথবা কর্মটি জনসাধারণ্যে সম্পাদন করিবার অনুমতি দিতে অস্বীকার করিয়াছেন এবং ঐরূপ অস্বীকৃতির কারণে কর্মটি জনসাধারণ্যের নিকট বারিত রহিয়াছে; অথবা
(খ) ঐরূপ কর্মের সমপ্রচার দ্বারা গণযোগাযোগের অনুমতি দিতে অস্বীকার করিয়াছেন, তাহা
হইলে বোর্ড, ঐ কর্মের কপিরাইটের স্বত্বাধিকারীকে শুনানীর যুক্তিসম্মত সুযোগ
প্রদানের পর এবং তত্কর্তৃক যথাযথ বিবেচিত তদন্ত অনুষ্ঠানের পর যদি এই মর্মে সন্তুষ্ট
হন যে ঐরূপ অস্বীকৃতি জনস্বার্থের অনুকূলে নহে, বা ঐরূপ অস্বীকৃতির কারণ যুক্তিসংগত
নহে, তাহা হইলে আবেদনকারীকে কর্মটি পুনঃপ্রকাশের লাইসেন্স প্রদানের জন্য
রেজিষ্ট্রারকে, বোর্ড যেরূপ নির্ধারণ করিবে কপিরাইটের স্বত্বাধিকারীকে সেইরূপ
তিপূরণ প্রদান করা সাপেক্ষে এবং ত্রেমত, অন্য কোন শর্ত আরোপ করা সাপেক্ষে আবেদনকারীকে
কর্মটি পুনঃ প্রকাশ করিবার, জনসাধারণ্যে সম্পাদন করিবার বা সমপ্রচার দ্বারা কর্মটি
জনসাধারণ্যে সঞ্চারিত করিবার জন্য লাইসেন্স প্রদান করিবার নির্দেশ দিতে পারিবে; এবং
অতঃপর রেজিষ্ট্রার বোর্ডের নির্দেশাবলী অনুসারে আবেদনকারীকে নির্ধারিত ফি পরিশোধের
বিনিময়ে লাইসেন্স প্রদান করিবে।
ব্যাখ্যা। এই উপ-ধারা "বাংলাদেশী কর্ম" অভিব্যক্তি দ্বারা সেই সকল চলচ্চিত্র কর্ম
অথবা শব্দ রেকর্ডিং অন্তভুক্ত হইবে যাহা বাংলাদেশে তৈরী বা প্রস্তুত হইয়াছেন।
(২) উপ-ধারা (১) এর অধীনে দুই বা ততোধিক ব্যক্তি আবেদন পেশ করিলে, বোর্ডের মতে, যে
ব্যক্তি
জনসাধারণের স্বার্থে সর্বাপো ভাল কাজ করিবে, সেই আবেদনকারীকে লাইসেন্স প্রদান করা
হইবে।
৫১। অপ্রকাশিত বাংলাদেশী কর্মের বাধ্যতামূলক লাইসেন্স। (১) যেক্ষেত্রে কোন বাংলাদেশী
কর্মের গ্রন্থকার মৃত, অজ্ঞাত বা নিরুর্দ্দিষ্ট অথবা অনুরূপ কর্মের কপিরাইটের
মালিকের কোন সন্ধান নাই, সেক্ষেত্রে যে কোন ব্যক্তি উক্ত কর্ম অথবা যে কোন ভাষায় উহার
অনুবাদ প্রকাশের জন্য লাইসেন্স চাহিয়া বোর্ডে এর নিকট দরখাস্ত করিতে পারিবে।
(২) উপ-ধারা (১) এর অধীন কোন দরখাস্ত দাখিলের পূর্বে দরখাস্তকারী তাহার প্রস্তাব
বাংলাদেশে
প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজী ভাষার দৈনিক সংবাদপত্রের প্রতিটির একটি সংখ্যায়
প্রকাশ করিবে; এবং যদি কর্মটি অন্য কোন ভাষায় অনুবাদ প্রকাশের জন্য দরখাস্ত করা হয়,
সেক্ষেত্রে উক্ত ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্রেও প্রস্তাবটি, এই শর্তে প্রকাশ
করিতে হইবে যে, বাংলাদেশে উক্ত ভাষায় একটি সংবাদপত্র প্রকাশিত হইয়া থাকে।
(৩) উপ-ধারা (২) এর অধীন এর প্রত্যেক দরখাস্ত
-
(ক) নির্ধারিত ফরমে,
(খ) উপ-ধারা (২) এর অধীন প্রকাশিত বিজ্ঞাপনের একটি অনুলিপি সংযোজিত করিয়া,
(গ) নির্ধারিত ফি সংযোগে, দাখিল করিতে হইবে।
(৪) এই ধারার অধীন বোর্ডের নিকট দরখাস্ত দাখিল করা হইলে, বোর্ড, নির্ধারিত পদ্ধতিতে
তদন্ত
সম্পন্ন, করিয়া, রেজিষ্ট্রারকে, বোর্ড কর্তৃক নির্ধারিত রয়্যালিটি প্রদান ও
অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে কর্মটি অথবা উহার অনুবাদ দরখাস্তে বর্ণিত ভাষায় প্রকাশের
জন্য দরখাস্তকারীকে লাইসেন্স মঞ্জুর করার নির্দেশ দিতে পারিবে এবং রেজিষ্ট্রার
দরখাস্তকারীর অনুকূলে বোর্ডের নির্দেশ অনুসারে লাইসেন্স মঞ্জুর করিবে।
২০। ২০০০
সনের ২৮ নং আইনের ধারা ৫১ এর সংশোধন ।
উক্ত আইনের ধারা ৫১ এর "অনুবাদ" শব্দ, যেখানেই উল্লিখিত হউক না কেন, এর পরিবর্তে " অনুবাদ বা অভিযোজন" শব্দগুলি
প্রতিস্থাপিত হইবে। |
(৫)
যেক্ষেত্রে এই ধারার অধীন লাইসেন্স মঞ্জুর করা হয়, সেক্ষেত্রে রেজিষ্ট্রার দরখাস্তকারীকে
বোর্ড
কর্তৃক নির্ধারিত রয়্যালিটি তত্কর্তৃক নির্দিষ্টকৃত হিসাবে জমা দানের জন্য, আদেশ
দ্বারা, নির্দেশ দিতে পারিবে এবং তত্ভত্তিতে কপিরাইটের মালিক বা, ত্রেমত, তাহার
উত্তরাধিকারী, নির্বাহক বা আইনানুগ প্রতিনিধি যে কোন সময় উক্ত রয়্যালিটি দাবী করিতে
পারিবে।
(৬) এই ধারায় উপরি-উল্লিখিত বিধানবলী
ক্ষুন্ন না করিয়া, উপ-ধারা (১) এ উল্লিখিত কোন
কর্মের
ক্ষেত্রে যদি মূল প্রণেতা জীবিত না থাকেন, তাহা হইলে সরকার জাতীয় স্বার্থে কমিটির
প্রকাশনা প্রত্যাশিত বিবেচনা করিলে, নির্ধারিত সময়সীমার মধ্যে কর্মটি প্রকাশ করিবার
জন্য প্রণেতার উত্তরাধিকারী, নির্বাহক অথবা বৈধ প্রতিনিধিকে আহবান করিতে পারিবেন।
(৭) যেক্ষেত্রে উপ-ধারা (৬) এর অধীন সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে কোন কর্ম
প্রকাশিত
না হয়, সেক্ষেত্রে, কর্মটি প্রকাশের অনুমতির জন্য, কোন ব্যক্তির দরখাস্তের ভিত্তিতে,
বোর্ড, সংশ্লিষ্ট পগণকে শুনানীর সুযোগ প্রদান করতঃ নির্ধারিত পদ্ধতিতে অবস্থা
বিবেচনা করিয়া, নির্ধারিত রয়্যালিটি প্রদানের শর্তে কর্মটি প্রকাশের অনুমতি দিতে
পারিবে।
৫২। অনুবাদ
তৈরী ও প্রকাশের লাইসেন্স। (১) কোন সাহিত্য বা নাট্য কর্মের প্রথম
প্রকাশের পাঁচ বছর পরে বাংলাদেশে সাধারণভাবে ব্যবহৃত যে কোন ভাষায় উহার অনুবাদ তৈরী
ও প্রকাশের জন্য যে কোন ব্যক্তি বোর্ডের নিকট লাইসেন্স চাহিয়া আবেদন করিতে পারিবেন।
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, শিকতা, বৃত্তি অথবা গবেষণার উদ্দেশ্যে
প্রয়োজন
হইলে, কোন ব্যক্তি মুদ্রণ অথবা পুরুত্পাদনের অনুরুপ কোন মাধ্যমে বাংলাদেশী ব্যতীত
অন্য কোন সাহিত্য বা নাট্যকর্মের বাংলাদেশে সাধারণতঃ ব্যবহৃত কোন ভাষায় অনুবাদ তৈরী
ও প্রকাশের জন্য, কর্মটির প্রথম প্রকাশের তিন বছর পরে, বোর্ডের নিকট দরখাস্ত করিতে
পারিবেন।
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে অনুরূপ অনুবাদ কোন উন্নত দেশে সাধারণভাবে ব্যবহৃত হয় না
এমন ভাষায় হয়, সেক্ষেত্রে কোন ব্যক্তি অনুরূপ দরখাস্ত উক্ত কর্মটি প্রকাশের এক বছর পরে
করিতে পারিবেন।
(৩) উপ-ধারা (১) ও (২) এর অধীন প্রত্যেক দরখাস্ত নির্ধারিত ফরমে করিতে হইবে এবং
কর্মটির
অনুবাদের প্রতি কপির প্রস্তাবিত খুচরা মূল্য উল্লেখ করিতে হইবে।
(৪) উপ-ধারা (১) ও (২) এর অধীন লাইসেন্সের প্রত্যেক দরখাস্তকারী তাহার দরখাস্তের
সহিত
নির্ধারিতফি রেজিষ্ট্রারের নিকট জমা দান করিবেন।
(৫) যে
ক্ষেত্রে
উপ-ধারা (১) ও (২) এর অধীন এর বোর্ডের নিকট দরখাস্ত দাখিল করা হয়, সেক্ষেত্রে
বোর্ড, নির্ধারিত তদন্ত অনুষ্ঠান শেষে, রেজিষ্ট্রারকে দরখাস্তে বর্ণিত ভাষায়
কর্মটির অনুবাদ তৈরী ও প্রকাশের একচেটিয়া নহে এমন লাইসেন্স প্রদানের নির্দেশ দিতে
পারিবেন।
২১। ২০০০
সনের ২৮ নং আইনের ধারা ৫২ এর সংশোধন । উক্ত আইনের ধারা ৫২ এর
(ক) " অনুবাদ" " অনুবাদের" ও " অনুবাদটি" "শব্দ, উপান্তটীকাসহ, যেখানেই উল্লিখিত
হউক না কেন, এর পরিবর্তে, সকল স্থানে, যথাক্রমে, " অনুবাদ বা অভিযোজন" " অনুবাদ বা
অভিযোজনের" ও
" অনুবাদ বা অভিযোজনটি" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (৬) এর দফা এর
(অ) প্রথম শর্তাংশের " দফা (ক) এর" শব্দগুলি, সংখ্যা ও বন্ধনীগুলির পরিবর্তে " এই
দফার" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(আ) তৃতীয় শর্তাংশের
(১) অনুচ্ছেদ (অ) এর শেষে" বা তিনি প্রস্তাবিত অনুবাদ বা অভিযোজন
প্রকাশের জন্য প্রস্তাবিত প্রকাশনার বাংলাদেশে বিক্রয়মূল্যের প্রচলিত হারের অধিক রয়্যালটি বা অযৌক্তিক কোন শর্ত আরোপ করিয়াছেন" শব্দগুলি
প্রতিস্থাপিত হইবে;
(২) অনুচ্ছেদ (ঈ)(২) এর "৫৪" এর পরিবর্তে "৫৩" সংখ্যা
প্রতিস্থাপিত হইবে। |
পৃষ্ঠা নং: ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০
|