|
(গ) কোন
স্থাপত্য শিল্পকর্মের
ক্ষেত্রে, কর্মটি বাংলাদেশে অবস্থিত না থাকে;
ব্যাখ্যা।
যৌথ প্রণেতার কর্মের
ক্ষেত্রে, এই উপ-ধারায় উল্লিখিত শর্তাবলী কর্মটির সকল
প্রণেতার
ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
(৩) নিম্নবর্ণিত
ক্ষেত্রে কপিরাইট বহাল থাকিবে না _
(ক) চলচ্চিত্র ফিল্ম এর
ক্ষেত্রে যদি ফিল্মটির মৌলিক অংশ অন্য কোন কর্মের কপিরাইট
লঙ্ঘনজনিত হয়;
(খ) সাহিত্য, নাট্য, সংগীত কর্ম দ্বারা শব্দ রেকর্ডিং এর
ক্ষেত্রে, যদি শব্দ রেকর্ড
করার সময়
উক্ত কর্মের কপিরাইট লঙ্ঘন করা হয়।
(৪) চলচ্চিত্র ফিল্ম বা শব্দ রেকর্ডিং এর কপিরাইট এমন কোন কর্মের স্বতন্ত কপিরাইটকে
প্রভাবিত
করিবে না যে সম্পর্কিত বিষয়ে কর্মটি বা উহার মৌলিক অংশ বা ত্রেমত, শব্দ রেকর্ডিং
তৈরী
হইয়াছে।
(৫) স্থাপত্য শিল্পকর্মের
ক্ষেত্রে, কপিরাইট কেবল শৈল্পিক বৈশিষ্ট ও ডিজাইনে থাকিবে
এবং নির্মাণ
প্রক্রিয়া বা পদ্ধতি বিস্তৃত হইবে না।
১৬। ১৯১১ সনের ২ নং আইনের অধীন
নিবন্ধিত বা নিবন্ধিতব্য ডিজাইন সম্পর্কিত কপিরাইট।
(১) পেটেন্টস
এন্ড ডিজাইনস
এক্ট, ১৯১১ (১৯১১ সনের ২ নং আইন) এর অধীন নিবন্ধিত
কোন ডিজাইনে এই আইনের অধীন কপিরাইট থাকিবে না।
(২) পেটেন্টস এন্ড ডিজাইনস এক্ট, ১৯১১ (১৯১১ সনের ২ নং আইন) এর অধীন নিবন্ধিত
হওয়ার
যোগ্য কিন্তু ঐভাবে নিবন্ধিত হয় নাই এরূপ যে কোন ডিজাইনের কপিরাইটের অবসান হইবে
যখনই উক্ত ডিজাইনে প্রয়োগ করা হইয়াছে এমন কোন বস্তুর কপিরাইট উহার স্বত্বাধিকারী
দ্বারা বা তাহার অনুমতি সহকারে অন্য কোন ব্যক্তি কর্তৃক শিল্প উত্পাদন প্রক্রিয়ায়
পঞ্চাশবারের বেশী পুনুরুত্পাদন করা হইয়াছে।
অধ্যায়-৪
কপিরাইটের স্বত্ব এবং মালিকদের অধিকার
১৭। কপিরাইটের
প্রথম স্বত্বাধিকারী। এই আইনের বিধানবলী সাপেক্ষে কোন কর্মের প্রণেতা
ঐ কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেঃ
তবে শর্ত থাকে যে,_
(ক) চাকুরী বা শিক্ষানবিসী চুক্তির অধীন সংবাদপত্র, ম্যগাজিন বা সাময়িকীর মালিকের
চাকুরীতে নিযুক্ত থাকাকালে প্রণেতা কর্তৃক সংবাদপত্র, ম্যাগাজিন বা সাময়িকীতে
প্রকাশের উদ্দেশ্যে রচিত সাহিত্য, নাট্য বা শিল্প সম্পর্কিত কর্মের
ক্ষেত্রে, উক্ত
মালিক, ভিন্নরূপ কোন চুক্তি না থাকার শর্তে, কর্মটি সংবাদপত্র, ম্যাগাজিন বা
সাময়িকীতে প্রকাশ পুনুরুত্পাদনের সহিত যতখানী সম্পর্কযুক্ত ততখানী কপিরাইটের প্রথম
স্বত্বাধিকারী হইবেন, কিন্তু অন্য সকল বিষয়ে প্রণেতা কর্মটির কপিরাইটের প্রথম
স্বত্বাধিকারী হইবেন;
(খ) দফা (ক) এর বিধান সাপেক্ষে কোন ব্যক্তির উদ্যেগে এবং অর্থের বিনিময়ে ফটোগ্রাফ
লওয়া, ছবি বা প্রকিকৃতি আঁকা, খোদাই কাজ বা চলচ্চিত্র নিমাণ
করার
ক্ষেত্রে,
উক্ত ব্যক্তি, ভিন্নরূপ কোন চুক্তি না থাকা সাপেক্ষে উহার কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী
হইবেন;
(গ) চাকুরী শিক্ষানবিসীর চুক্তির অধীন কোন কর্মের প্রণেতার চাকুরীতে দফা (ক) বা (খ)
প্রযোজ্য হয় না এমন নিযুক্ত থাকাকালে নিয়োগকারী, ভিন্নরূপ কোন চুক্তির
অনুপস্থিতিতে, ঐ কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(ঘ) জনসমক্ষে
প্রদত্ত বক্তৃতা বা বিবৃতির
ক্ষেত্রে, বক্তৃতা বা বিবৃতি প্রদানকারী ব্যক্তি
অথবা উক্ত
ব্যক্তি অন্য কোন ব্যক্তির পক্ষে উক্ত বক্তৃতা বা বিবৃতি প্রদান করিয়া থাকিলে, উক্ত
অপর ব্যক্তি, উক্ত বক্তৃতা বা বিবৃতি প্রদানকারী ব্যক্তি বা যাহার
উক্ত বক্তৃতা
বা বিবৃতি প্রদান করা হইয়াছে সেই ব্যক্তি অপর কোন এমন ব্যক্তির দ্বারা নিয়োগপ্রাপ্ত
ছিলেন; যিনি সংশ্লিষ্ট বক্তৃতা বা বিবৃতির ব্যবস্থা করা বা বক্তৃতা বা বিবৃতি
প্রদানের স্থানের ব্যবস্থা করা সত্ত্বেও উহার কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(ঙ) কোন সরকারী কর্মের
ক্ষেত্রে, ভিন্নতর কোন চুক্তি না থাকিলে, সরকার ঐ কর্মের
কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(চ) কোন স্থানীয় কর্তৃপ কর্তৃক বা অনুরুপ কর্তৃপরে নির্দেশ বা নিয়ন্ত্রণে প্রথম
প্রকাশিত
কোন কর্মের
ক্ষেত্রে, উক্ত স্থানীয় কর্তৃপ, ভিন্নতর কোন চুক্তি না থাকিলে,কর্মটির
কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(ছ) ধারা ৬৮ প্রযোজ্য হয় এমন কোন কর্মের
ক্ষেত্রে, সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠান
উহার
কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন।
১৮। কপিরাইটের
স্বত্ব নিয়োগ। (১) কোন বিদ্যমান কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী বা
ভবিষ্যত্ কর্মের কপিরাইটের সম্ভাব্য স্বত্বাধিকারী যে কোন ব্যক্তির নিকট কোন
কপিরাইটের সম্পূর্ণ বা আংশিক, সাধারণভাবে বা শর্তসাপেক্ষে
এবং কপিরাইটের পূর্ণ মেয়াদ
বা আংশিক মেয়াদের জন্য স্বত্ব নিয়োগ করিতে পারেনঃ
তবে শর্ত থাকে যে, ভবিষ্যত্ কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগের
ক্ষেত্রে, কর্মটির
অস্তিত্বশীল হওয়ার পর স্বত্ব নিয়োগ কার্যকর হইবে।
(২) যেক্ষেত্রে কপিরাইটের স্বত্ব নিয়োগী কপিরাইটের অন্তভুক্ত কোন স্বত্বের অধিকারী
হন, সেক্ষেত্রে,স্বত্ব নিয়োগী যে পরিমাণ স্বত্ব লাভ করিযাছেন এবং স্বত্ব প্রদানকারী যে পরিমাণ
স্বত্ব প্রদান করেন নাই তত্সম্পর্কে স্বত্ব প্রদানকারী এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে,
কপিরাইটের স্বত্বধিকারী হিসাবে গণ্য হইবেন এবং তদনুসারে এই আইনের বিধানবলী কার্যকর
হইবে।
ব্যাখ্যা।- এই ধারায় " স্বত্ব নিয়োগী " কোন ভবিষ্যত্ কর্মের কপিরাইটের
ক্ষেত্রে স্বত্ব
নিয়োগীর আইনানুগ প্রতিনিধি অন্তভুক্ত হইবে যদি কর্মটি অস্তিত্বশীল হইবার পূর্বেই
স্বত্ব নিয়োগীর
মৃত্যু হয়।
১৯।
স্বত্ব নিয়োগের ধরন ।
(১) কোন কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগ বৈধ হইবে না, যদি
তাহা স্বত্ব প্রদানকারী ও তাহার নিকট হইতে যথাযথভাবে মতা প্রাপ্ত প্রতিনিধির দ্বারা
স্বারিত না হয়।
(২) কোন কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগ অবশ্যই কর্মটিকে চিহ্নিত করিবে, এবং স্বত্ব
নিয়োগকৃত
অধিকার ও অধিকারের মেয়াদ এবং স্বত্ব নিয়োগের ভৌগলিক পরিধি দলিল উল্লেখ থাকিবে।
৯। ২০০০
সনের ২৮ নং আইনের ধারা ১৭এর সংশোধন। উক্ত আইনের ধারা ১৭এর শর্তাংশের প্যারা (ছ) এর
শেষ প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ
নতুন প্যারা (জ) সন্নিবেশিত
হইবে, যথাঃ
(জ) কম্পিউটার প্রোগ্রামের
ক্ষেত্রে, উক্ত প্রোগ্রাম সম্পন্ন করার জন্য নিয়োগকারী
ব্যক্তি,
ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান প্রথম কপিরাইটের অধিকারী হইবেন যদি না পক্ষবৃন্দের মধ্যে ভিন্নরূপ কোন চুক্তি থাকে। |
(৩) কোন
কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগ দলিলে প্রণেতা অথবা তাহার উত্তরাধিকারীকে স্বত্ব
নিয়োগ
কার্যকর থাকাকালীন সময়ে প্রদেয় রয়্যালটির উল্লেখ থাকিবে এবং পারস্পরিক স্বীকৃত মতে
স্বত্ব নিয়োগ পুনঃরীণ, বর্ধিতকরণ বা বাতিলের ব্যবস্থা রাখা সাপেক্ষে হইবে।
(৪) যে
ক্ষেত্রে স্বত্ব নিয়োগকারী তাহার নিকট এই ধারার কোন উপ-ধারার অধীন প্রদত্ত
অধিকার স্বত্ব
নিয়োগের তারিখ হইতে এক বত্সর ব্যবহার না করেন, উক্ত অধিকারের স্বত্ব নিয়োগ উক্ত
সময়সীমার উত্তীর্ণের পর, স্বত্ব নিয়োগ দলিলে ভিন্নরূপ কিছু না থাকিলে, তামাদি
হইয়াছে বলিয়া গণ্য হইবে।
৫) যদি কোন স্বত্ব নিয়োগের মেয়াদ উল্লেখ না থাকে, তাহা হইলে স্বত্ব নিয়োগের তারিখ
হইতে
পরবতী পাঁচ বছরের জন্য উহা করা হইয়াছে বলিয়া গণ্য হইবে।
(৬) যদি স্বত্ব নিয়োগের ভৌগলিক পরিধি উল্লেখ না থাকে, তাহা হইলে উহার পরিধি
বাংলাদেশের
সর্বত্র বলিয়া গণ্য হইবে।
(৭) উপ-ধারা (২), (৩), (৪), (৫) ও (৬)-এ উল্লিখিত বিধানাবলীর কোন কিছুই এই আইন
কার্যকর
হওয়ার পূর্বে সম্পাদিত স্বত্ব নিয়োগের
ক্ষেত্রে কার্যকর হইবে না।
২০। কপিরাইটের
স্বত্ব নিয়োগী বিষয়ক বিরোধ।_ (১) যদি কোন স্বত্ব নিয়োগী তাহার নিকট
হস্তান্তরকৃত কোন অধিকার ব্যবহার করিতে ব্যর্থ হন এবং উক্ত ব্যর্থতার জন্য স্বত্ব
নিয়োগকারীর কোন কার্য বা কার্যহীনতা দায়ী না হয়, তাহা হইলে বোর্ড, স্বত্ব
প্রদানকারীর নিকট হইতে অভিযোগ পাইয়া, তদভিত্তিতে তত্কতৃক যথাযথ বিবেচিত তদন্তের পর
স্বত্ব নিয়োগ বাতিল করিতে পারিবে।
(২) যদি কপিরাইটের কোন স্বত্ব নিয়োগের বিষয়ে কোন বিরোধের উদ্ভব হয়, বোর্ড সংক্ষুব্ধ
পরে
নিকট হইতে অভিযোগ প্রাপ্তি এবং তদভিত্তিতে তত্কতৃক যথাযথ বিবেচিত তদন্তের পর
রয়্যালটি উদ্ধারের আদেশসহ স্বীয় বিবেচনায় উপযুক্ত আদেশ প্রদান করিতে পারিবেঃ
তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীনে বোর্ড স্বত্ব নিয়োগী বাতিল করার কোন আদেশ
প্রদান করিবে না যদি বোর্ড এই মর্মে সন্তুষ্ট হয় যে, স্বত্ব নিয়োগের শর্ত স্বত্ব
প্রদানকারীর জন্য, যদি তিনি প্রণেতা হন, কঠোর হইয়াছেঃ
আরও শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীন কোন স্বত্ব নিয়োগ রদের আদেশ স্বত্ব নিয়োগের
পরবতী ৫ বছর সময়সীমার মধ্যে প্রদান করা যাইবে না।
১০। ২০০০
সনের ২৮ নং আইনের ধারা ১৯এর সংশোধন।
উক্ত আইনের ধারা ১৯ এর
(ক) উপ-ধারা (৪) এর "স্বত্ব নিয়োগকারী" শব্দগুলির পরিবর্তে "নিয়োগপ্রাপ্ত
স্বত্বাধিকারী " শব্দগুলি
প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (৫) এর "উল্লেখ না থাকে" শব্দগুলির পর "বা স্বত্ব নিয়োগ দলিলে ভিন্নরূপ
কিছু না
থাকে " শব্দগুলি সন্নিবেশিত হইবে।
১১। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ২০ এর সংশোধন।
উক্ত আইনের ধারা ২০ এর
(ক) উপান্তটীকার "স্বত্ব নিয়োগী" শব্দগুলির পরিবর্তে "স্বত্ব নিয়োগ" শব্দগুলি
প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (১) এর " স্বত্ব নিয়োগী তাহার নিকট হস্তান্তরকৃত কোন অধিকার ব্যবহার
করিতে ব্যর্থ হন এবং উক্ত ব্যর্থতার জন্য স্বত্ব নিয়োগকারীর" শব্দগুলির পরিবর্তে "
নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকারী তাহার নিকট হস্তান্তরকৃত কোন অধিকার ব্যবহার করিতে
ব্যর্থ হন এবং উক্ত ব্যর্থতার জন্য স্বত্ব প্রদানকারীর" শব্দগুলি প্রতিস্থাপিত
হইবে;
(গ) উপ-ধারা (২) এর প্রথম শর্তাংশে " স্বত্ব নিয়োগী বাতিল করার কোন আদেশ প্রদান
করিবে না যদি বোর্ড " শব্দগুলির পরিবর্তে "নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকার বাতিল করার
কোন আদেশ প্রদান করিবে না যদি না বোর্ড " শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; |
আরও শর্ত
থাকে যে, এই উপ-ধারার অধীন কোন স্বত্ব নিয়োগ রদের আদেশ স্বত্ব নিয়োগের পরবর্তী ৫
বছর সময়সীমার মধ্যে প্রদান করা যাইবে না।
২১। পান্ডুলিপির কপিরাইট উইলমূলে হস্তান্তর। যেক্ষেত্রে
কোন ব্যক্তি উইলমূলে কোন সাহিত্য, নাট্য বা সংগীত কর্ম, বা শিল্প কর্মের
পান্ডুলিপির অধিকারী হয়, এবং কর্মটি উইলকারীর মৃত্যুর পূর্বে প্রকাশিত না হইয়া থাকে, সেক্ষেত্রে উইলকারীরর উইলে বা
তত্সম্পর্কিত
কডিসিলে ভিন্নরূপ কোন অভিপ্রায় প্রকাশ না পাইলে, মৃত্যুর অব্যবহিত
পূর্বে উইলকারী ঐ কর্মের যে পরিমাণ কপিরাইটের স্বত্বাধিকারী ছিলেন সেই পরিমাণ
কপিরাইট উইলের অন্তুভর্ক্ত বলিয়া ধরিতে হইবে।
ব্যাখ্যা। এই ধারায় "পান্ডুলিপি" অর্থ কর্মটি ধারণকারী মূলদলিল, হস্তলিখিত হউক বা
না হউক।
২২।
সত্বধিকারী কপিরাইট পরিত্যাগের অধিকার।
(১) কোন কর্মের প্রণেতা কপিরাইটের তাহার সকল বা যে কোন স্বত্ব নির্ধারিত ফরমে
রেজিষ্ট্রার এর বরাবরে নোটিশ দিয়া পরিত্যগ করিতে পারেন এবং
ততপেক্ষিতে
উত্তরূপ স্বত্ব উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে
নোটিশের তারিখ হইতে বিলুপ্ত হইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন নোটিশ প্রাপ্ত হইলে, রেজিষ্ট্রার তাহা সরকারী গেজেটে তাহার
বিবেচনায়
যথাযথ পদ্ধতিতে প্রকাশ করিবেন।
(৩) কোন কর্মের কপিরাইটে অন্তভূক্ত সকল বা যে কোন স্বত্বের পরিত্যাগ কোন ব্যক্তির
পক্ষে উপ-ধারা (১)-এ উল্লিখিত নোটিশ দিবার তারিখে বিদ্যমান যে কোন স্বত্বকে প্রভাবিত
করিবে না।
২৩। মূল অনুলিপির পুনঃ বিক্রযের শেয়ার। (১) কোন চিত্রকর্ম, ভাস্কর্য বা রেখাচিত্রে
মূল কপির বা কোন সাহিত্য কর্মের মূল পান্ডুলিপি বা অন্য কোন নাট্য বা সংগীত কর্মের
মূল অনুলিপির পুনঃবিক্রযের
ক্ষেত্রে, অনুরূপ কর্মের প্রণেতা যদি ধারা ১৭ এর অধীন প্রথম
অধিকারের মালিক বা তাহার বৈধ উত্তরাধিকারী হন, তাহা হইলে, উক্ত কর্মের কপিরাইটের
স্বত্ব নিয়োগ সত্ত্বেও, এই ধারার বিধান অনুসারে অনুরূপ মূল অনুলিপি বা পান্ডুলিপির
পুনঃবিক্রয় মূল্যের অংশ পাইবার অধিকারী হইবেনঃ
তবে শর্ত থাকে যে, কর্মটির কপিরাইটের মেযাদ উত্তীর্ণ হইবার পর অনুরূপ অধিকার
বিলুপ্ত হইবে।
(২) উপ-ধারা (১)-এ উল্লিখিত অংশ বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে এবং এই বিষয়ে বোর্ডের
সিদ্ধান্ত
চূড়ান্ত হইবেঃ
তবে শর্ত থাকে যে, বোর্ড বিভিন্ন শ্রেনীর কর্মের জন্য বিভিন্ন রকম অংশ ধার্য করিতে
পারিবেঃ
আরও শর্ত থাকে যে, কোন
ক্ষেত্রেই এইরূপ অংশ পুনঃবিক্রয় মূল্যের ১০% এর বেশি হইবে না।
(৩) এই ধারার দ্বারা অর্পিত অধিকারের বিষয়ে কোন বিরোধ সৃষ্টি হইলে, উহা বোর্ডে
প্রেরিত হইবে
এবং উহাতে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হইবেঃ
১২। ২০০০
সনের ২৮ নং আইনের ধারা ২১এর সংশোধন।
উক্ত আইনের ধারা ২১ এর-
(ক) উপান্তটিকাসহ দুইবার উল্লিখিত, " পান্ডুলিপির" শব্দের পরিবর্তে " পাণ্ডুলিপির"
শব্দ
প্রতিস্থাপিত হইবে;
(খ) ব্যাখ্যার "পান্ডুলিপি" শব্দের পরিবর্তে " পাণ্ডুলিপি" শব্দ প্রতিস্থাপিত হইবে;
১৩। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ২৩এর সংশোধন। উক্ত আইনের ধারা ২৩ এর উপ-ধারা (১)
এর "পান্ডুলিপি" শব্দের পরিবর্তে " পাণ্ডুলিপি" শব্দ এবং "পান্ডুলিপির" শব্দের
পরিবর্তে " পাণ্ডুলিপির" শব্দ প্রতিস্থাপিত হইবে; |
অধ্যায়-৫
কপিরাইটের মেয়াদ
২৪।
প্রকাশিত সাহিত্য, নাট্য, সংগীত ও শিল্প কর্মের কপিরাইপের মেয়াদ। অতঃপর
ভিন্নরূপ বিধান করা না হইলে, প্রণেতার জীবনকালে প্রকাশিত কোন সাহিত্য, নাট্য সংগীত
বা শিল্প কর্মের (ফটোগ্রাফ ব্যতীত) কপিরাইট তাহার মৃত্যুর
পরবর্তী পঞ্জিকা-বত্সর
হইতে গণনা করিয়া ষাট বত্সর পর্যন্ত বিদ্যমান থাকিবে।
ব্যাখ্যা । এই ধারায় যৌথভাবে প্রণীত কর্মের
ক্ষেত্রে,
"প্রণেতা" অর্থে যে প্রণেতার মৃত্যু শেষে হইয়াছে তাহাকে বুঝিতে হইবে।
২৫। মরণত্তোর কর্মের কপিরাইটের মেয়াদ।
(১) প্রণেতার মৃত্যুর তারিখে কপিরাইট
বিদ্যমান থাকে এমন সাহিত্য, নাট্য সংগীত কর্ম বা খোদাই-কর্ম, বা অনুরূপ কর্মের যৌথ
প্রণেতার
ক্ষেত্রে,
যিনি শেষে মৃত্যুবরণ করেন তাহার
মৃত্যুর তারিখে বা উক্ত তারিখের
পূর্বে কিন্তু যাহা বা যাহার অভিযোজন উক্ত তারিখের পূর্বে হয় নাই, তদ্রুপ
ক্ষেত্রে,
কর্মটির প্রথম প্রকাশের পরবর্তী
পঞ্জিকা-বর্ষের শুরু হইতে বা কর্মটির কোন অভিযোজন পূরবর্তী কোন বত্সরে প্রকাশিত হইয়া থাকিলে সেই বত্সরের পরবর্তী পঞ্জিকা-বর্ষের
শুরু হইতে ষাট বত্সর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
(২) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে সাহিত্য, নাট্য বা সংগীত কর্ম বা উক্ত কর্মের
অভিযোজন প্রকাশিত
হইয়াছে বলিয় গণ্য হইবে যদি ঐ কর্মের বিষয়ে তৈরী কোন রেকর্ড জনসাধারণের নিকট বিক্রয়
বা বিক্রয়ের প্রস্তাব করা হইয় থাকে।
২৬। চলচ্চিত্র ফিল্মের কপিরাইটের মেয়াদ। কোন চলচ্চিত্র ফিল্মের
ক্ষেত্রে, যে বত্সর
কর্মটি প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বত্সর পর্যন্ত
কপিরাইট বিদ্যমান থাকিবে।
২৭। শব্দ রেকডিংয়ের কপিরাইটের মেয়াদ।
কোন শব্দ রেকডিং এর
ক্ষেত্রে, যে বত্সর
রেকর্ডিং প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বত্সর পর্যন্ত কপিরাইট
বিদ্যমান থাকিবে।
২৮।
ফটোগ্রাফের কপিরাইটের মেয়াদ। ফটোগ্রাফের
ক্ষেত্রে, যে বত্সর ফটোগ্রাফ প্রকাশিত
হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বত্সর পর্যন্ত কপিরাইট বিদ্যমান
থাকিবে।
২৯।
বেনামী এবং ছদ্মনাম বিশিষ্ট কর্মের কপিরাইটের মেয়াদ। (১) বেনামী বা ছদ্মনামে
প্রকাশিত কোন সাহিত্য, নাট্য সংগীত বা শিল্প কর্মের (ফটোগ্রাফ ব্যতীত)
ক্ষেত্রে, যে
বত্সর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার
পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বত্সর
পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবেঃ
তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বে প্রণেতার পরিচয় প্রকাশ পাইলে, যে
বত্সর প্রণেতার মৃত্যু হয় উহার
পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বত্সর পর্যন্ত
কপিরাইট বিদ্যমান থাকিবে।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত বেনামী যৌথ প্রণেতার কর্মের
ক্ষেত্রে " প্রণেতা " অর্থে
-
(ক) একজন প্রণেতার পরিচয় প্রকাশের
ক্ষেত্রে, ঐ প্রণেতা,
(খ) একাধিক প্রণেতার পরিচয়ের
ক্ষেত্রে, উক্তসব প্রণেতার মধ্যে সর্বশেষ যিনি মৃত্যুবরণ
করিয়াছেন সেই প্রণেতা, কে বুঝিতে হইবে।
১৪। ২০০০
সনের ২৮ নং আইনে নূতন ধারা ২৮ক এর সংযোজন। উক্ত আইনের ধারা ২৮ এর পর নিম্নরূপ নূতন
ধারা ২৮ক সন্নিবেশিত হইবে, যথাঃ-
"(২৮ক) কম্পিউটার সৃষ্ট কর্মের কপিরাইটের মেয়াদ। কম্পিউটার সৃষ্ট কর্মের
ক্ষেত্রে, যে
বত্সর
কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার
পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বত্সর
পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।" |
পৃষ্ঠা নং: ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০
|