Download Acrobat Reader

(৪১) " সম্পাদন " অর্থ, সম্পাদনকারীর অধিকারের ক্ষেত্রে, এক বা একাধিক সম্পাদনকারী কর্তৃক দর্শন সাধ্য বা শ্রবণযোগ্য জীবন্ত উপস্থাপন;
(৪২) " সম্পাদনকারী " অর্থ অভিনেতা, গায়ক, বাদ্যযন্ত্রী, নৃত্যকারী, দড়াবাজকর, ভোজবাজিকর, জাদুকর, সাপুড়ে, লেকচারদাতা, অথবা কিছু সম্পাদন করেন এমন যে কোন ব্যক্তি অন্তভূক্ত হইবে;
(৪৩) " সমপ্রচার " অর্থঃ এক বা একাধিক রকমের চিহ্ন, শব্দ বা টেলিভিশন ও উপগ্রহসহ বেতার যন্ত্রের যে কোন মাধ্যমে জনসাধারণের সহিত যোগাযোগ এবং পুনঃসমপ্রচার উহার অন্তভুক্ত হইবে;
(৪৪) " সমপ্রচার কর্তৃপ " অর্থ এমন কোন ব্যক্তি বা কর্তৃপ, যিনি বা, ক্ষেত্রমত, যাহার দ্বারা কোন সমপ্রচার কেন্দ্র পরিচালিত হয়;
(৪৫) " সরবরাহ " অর্থ কোন বক্তৃতার ক্ষেত্রে, যান্ত্রিক বা বেতার যন্ত্রের মাধ্যমে সমপ্রচার অন্তভুক্ত হইবে;
(৪৬) " সাহিত্য কর্ম " অর্থে কম্পিউটার সৃষ্ট উপাত্তভিত্তিসহ মানবিক, ধমীয়, সামাজিক ও প্রাকৃতিক বিজ্ঞান কর্ম এবং কম্পিউটার প্রোগ্রাম, সারণী ও সংকলন অন্তভুক্ত হইবে; এবং
(৪৭) "স্থাপত্য কর্ম " অর্থ শৈল্পিক চরিত্র অথবা ডিজাইনকৃত কোন দালান বা ইমারত অথবা ঐরূপ দালান বা ইমারতের কোন মডেল।
৩। প্রকশনার অর্থঃ এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে " প্রকাশনা " অর্থ কোন কর্মের অনুলিপি জনগণের নিকট সরবরাহ করার অথবা পৌঁছানোর ব্যবস্থা করাঃ

তবে শর্ত থাকে যে, এই আইনের ভিন্নরূপ কিছু না থাকিলে প্রকশনা অর্থে নিম্নবর্ণিত কার্য অন্তভুক্ত হইবে না, যথাঃ-
(ক) নাট্যকর্ম, নাট্য সংগীত, চলচ্চিত্র বা সঙ্গীত কর্ম;
(খ) জনসমক্ষে সাহিত্য কর্মের আবৃত্তি;
(গ) তারের মাধ্যমে যোগাযোগ, সাহিত্য বা শিল্পকর্মের সমপ্রচার;
(ঘ) শিল্পকর্মের প্রদর্শনী;
(ঙ) স্থাপত্য শিল্পের নির্মাণ।

(ত) দফা (৪৩) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৪৩) প্রতিস্থাপিত হইবে, যথাঃ_
(৪৩) " সমপ্রচার " অর্থ এক বা একাধিক রকমের সংকেত চিহ্ন, শব্দ, ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার, টেলিভিশন ও বেতার যন্ত্রসহ উপগ্রহ, তার বা বেতার যন্ত্র অথবা অন্য কোন পদ্ধতির যেকোন মাধ্যমে জনসাধারণের সহিত যোগাযোগ এবং পুনঃসমপ্রচার ও উহার অন্তভুক্ত হইবে;
(থ) দফা (৪৬) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৪৬) প্রতিস্থাপিত হইবে, যথাঃ
"(৪৬) " সাহিত্য কর্ম " অর্থ জনসাধারণের পঠন-পাঠন ও শ্রবণের উদ্দেশ্যে মানবিক, ধমীয়, সামাজিক, বৈজ্ঞানিক ও অন্য কোন বিষয়ে রচিত, গ্রন্থিত, অনূদিত, রূপান্তরিত,অভিযোজন, সৃষ্টিশীল, গবেষণামূলক, তথ্যমূলক যে কোন কর্ম এবং কম্পিউটার সৃষ্ট সৃজনশীল কর্মসহ কম্পিউটার প্রোগ্রামও উহার অন্তভুক্ত হইবে;";
(দ) দফা (৪৭) এর শেষ প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (৪৮) সংযোজিত হইবে, যথাঃ
(৪৮) "ফিল্ম আর্কাইভ" অর্থ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
৩। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৩ এর সংশোধন। উক্ত আইনের ধারা ৩ এর (গ) এর শতাংশে উল্লিখিত " তারের মাধ্যমে" শব্দগুলির পরিবর্তে " তার, বেতার বা অন্য যে কোন মাধ্যমে" শব্দগুলি ও কমা সন্নিবেশিত হইবে।

৪। কর্ম প্রকাশিত বা প্রকাশ্যে সম্পাদনকৃত বলিয়া গণ্য না হওয়া। বিনা লাইসেন্সে বা কপিরাইট স্বত্বাধিকারীর অনুমতি ব্যতিরেকে কোন কর্ম প্রকাশিত, প্রকাশ্যে সম্পাদনকৃত বা কোন লেকচার জনসম প্রদত্ত হইলেও, কপিরাইট লংঘনের উদ্দেশ্য ব্যতীত, উক্ত প্রকাশিত বা প্রকাশ্যে সম্পাদনকৃত বলিয়া গণ্য হইবে না এবং কোন লেকচার জনসমক্ষে প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে না।
৫। বাংলাদেশ প্রথম প্রকাশিত বলিয়া গণ্যকর্মঃ  এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশের প্রকাশিত কোন কর্ম অন্য কোন দেশে যুগপত্‍ভাবে প্রকাশিত হওয়া সত্বেও বাংলাদেশে প্রথম প্রকাশিত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি না উক্ত কর্ম দেশ উক্তরূপ কর্মের কপিরাইট সংক্ষিপ্তর মেয়াদের জন্য প্রদান করার বিধান করে; এবং কোন কর্ম বাংলাদেশ এবং অপর কোন দেশে যুগপত্‍ভাবে প্রকাশিত বলিয়া গণ্য হইবে যদি বাংলাদেশে এবং অপর দেশে প্রকাশকালের মধ্যে ব্যবধান ত্রিশ দিন, অথবা সরকার কর্তৃক, দেশ বিশেষের জন্য এতদউদ্দেশ্যে নির্ধারিত সময়সীমা, অতিক্রান্ত না হয়।
৬। কতিপয় বিরোধ বোর্ড কর্তৃক নিস্পত্তিতব্য। কোন কর্ম প্রকাশিত হইয়াছে কিনা অথবা পঞ্চম অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে কর্মটির প্রকাশনার তারিখ সম্পর্কে, বা অন্য কোন দেশে কোন কর্মের কপিরাইটের মেয়াদ এই আইনের অধীন উক্ত কর্মের কপিরাইটের মেয়াদ হইতে সংক্ষিপ্ততর কিনা সেই সম্পর্কে, কোন বিরোধ দেখা দিলে বিরোধটি বোর্ডে প্রেরণ করা হইবে এবং উক্ত বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত চুড়ান্ত হইবেঃ

তবে শর্ত থাকে যে, যদি বোর্ড এই মর্মে সন্তুষ্ট হয় যে, জনগণের নিকট ইস্যুকৃত অনুরিপি বা ধারা ৩-এ উল্লিখিত জনগণের সহিত যোগাযোগ নগন্য ধরনের, তাহা হইলে উহা ধারার অধীন প্রকাশনা হিসাবে গন্য হইবে।
৭। অপ্রকাশিত কর্মের সময়সীমা পর্যাপ্ত হওয়ার ক্ষেত্রে গ্রন্থকারের জাতীয়তা । কোন অপ্রকাশিত কর্মের ক্ষেত্রে, কর্ম সম্পাদনের সময়সীমা পর্যাপ্ত হইলে উহার গ্রন্থকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ঐ দেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা বলিয়া গণ্য হইবেন যে দেশে তিনি উক্ত পর্যাপ্ত সময়ের অধিকাংশ সময়কালের নাগরিক বা স্থায়ী বাসিন্দা ছিলেন।
৮। সংবিধিবদ্ব সংস্থা বা স্থায়ী আবাস। কোন সংবিধিবদ্ধ সংস্থা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশের সংস্থা বলিয়া গণ্য হইবে যদি উক্ত সংস্থা বাংলাদেশের প্রচলিত কোন আইনের অধীন প্রতিষ্ঠিত হয় অথবা উহার ব্যবহারিক অফিস বা স্থান বাংলাদেশে থাকে।


অধ্যায় -২
কপিরাইট অফিস, রেজিষ্ট্রার অব কপিরাইটস্ এবং কপিরাইট বোর্ড


৯। কপিরাইট অফিস। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কপিরাইট অফিসের নামে একটি অফিস স্থাপিত হইবে।
(২) কপিরাইট অফিস কপিরাইটের রেজিষ্ট্রারের প্রত্য নিয়ন্ত্রণাধীন থাকিবে এবং কপিরাইট রেজিষ্ট্রার সরকারের তত্ত্বাবধান ও নির্দেশ সাপে তাহার দায়িত্ব পালন করিবেন।
(৩) কপিরাইট অফিসের একটি সীলমোহর থাকিবে যাহার ছাপ বিচার বিভাগীয় অবগতির অন্তভূক্ত হইবে। 70; রেকর্ড করা বা তৈরী বা আমদানী করা;
(৯) " কম্পিউটার " অর্থে যে কোন তথ্য প্রক্রিয়াকরণের মতা সম্পন্ন অনুরুপ যে কোন যন্ত্র অর্ন্তরভুক্ত হইবে;

(৪। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৫ এর সংশোধন। উক্ত আইনের ধারা ৫ এর "ত্রিশ দিন অথবা " শব্দগুলি ও কমার পরিবর্তে " ত্রিশ দিন অথবা সংশ্লিষ্ট পগণের মধ্যে সম্পাদিত প্রকাশনা সংক্রান্ত চুক্তিতে নির্ধারিত সময়সীমা, যাহা পূর্বে সংঘটিত হয় অথবা, " শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে।
৫। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ৭ এর সংশোধন। উক্ত আইনের ধারা ৭ এর "বা স্থায়ী বাসিন্দা ছিলেন " শব্দগুলির পরিবর্তে " বা স্থায়ী বাসিন্দা, বা যে দেশের তিনি বর্তমান নাগরিক, বা মৃতুযর পূর্বে যে দেশের নাগরিক, ছিলেন" শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে।

১০। কপিরাইট রেজিষ্ট্রার ও ডেপুটি রেজিষ্ট্রার । (১) সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, একজন কপিরাইট রেজিষ্ট্রার নিয়োগ করিবেন এবং সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক কপিরাইট ডেপুটি রেজিষ্ট্রার নিয়োগ করিতে পারিবে।
(২) রেজিষ্ট্রার
(ক) এই আইনের অধীন রতি কপিরাইট রেজিষ্ট্রারের সকল এন্ট্রিতে স্বীকার করিবেন;
(খ) কপিরাইট অফিসের সীলমোহর দ্বারা কপিরাইটের সকল নিবন্ধন সনদপত্র মোহরাঙ্কিত করিবেন ও সত্যায়িত কপিতে স্বাক্ষর করিবেন;
(গ) এই আইন দ্বারা বা উহার অধীনে তাঁহার উপর প্রদত্ত সকল মতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবেন;
(ঘ) বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য কার্যবলী সম্পাদন করিবেন।
(৩) কপিরাইট ডেপুটি রেজিষ্ট্রার, রেজিষ্ট্রারের তত্ত্বাবধান ও নির্দেশ সাপেক্ষে এই আইনের অধীন রেজিষ্ট্রারের ঐ সকল দায়িত্ব, সম্পাদন করিবেন যাহা রেজিষ্ট্রার, সময় সময় তাঁহাকে অর্পণ করিবেন; এবং এই আইনে " রেজিষ্ট্রার " অর্থে ডেপুটি রেজিষ্ট্রার অন্তভুক্ত হইবে।
১১। কপিরাইট  বোর্ড। (১) সরকার, এই আইন কার্যকর হওয়ার পর যত শীঘ্র সম্ভব, কপিরাইট বোর্ড নামে একটি বোর্ড গঠন করিবে, যাহা একজন চেয়ারম্যান ও অনূন দুইজন কিন্তু অনধিক ছয় জন সদস্য সমন্বয়ে গঠিত হইবে।
(২) চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন।
(৩) বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য বিধি দ্বারা নির্ধারিত মেয়াদ ও শর্তাধীনে স্বীয় পদে বহাল থাকিবেন।
(৪) সিলেকশন গ্রেড প্রাপ্ত জেলাজজ ছিলেন বা আছেন বা সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা বা হাইকোর্টের বিচারপতি হইবার উপযুক্ত একজন আইনজীবি চেয়ারম্যান নিযুক্ত হইবেন।
(৫) রেজিষ্ট্রার বোর্ডের সচিব হইবেন এবং নির্ধারিত দায়িত্ব পালন করিবেন।
১২। বোর্ডের মতা ও কার্যপদ্ধতি।_ (১) বোর্ড, এই আইনের অধীন প্রণীত বিধি সাপেক্ষে উহার বৈঠকের স্থান ও সময় নির্ধারণসহ কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।
(২) এই আইনের অধীন কোনা বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে সদস্যগণের মধ্যে মত-পার্থক্য হইলে, সংখ্যাগরিষ্ট সদস্যের মতামত প্রাধান্য পাইবেঃ
 
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে সংখ্যাহরিষ্ঠতা থাকিবে না, সেক্ষেত্রে চেয়াম্যানের মতামত প্রাধান্য পাইবে (৩) বোর্ড ধারা ৯৯ এর অধীন কোন সদস্যের উপর উহার যে কোন মতা প্রয়োগের জন্য অর্পণ করিতে পারিবে এবং এইরূপ ক্ষমতাপ্রাপ্ত সদস্য কর্তৃক প্রদত্ত আদেশ বা কৃত কাজকর্ম বোর্ডের আদেশ বা কাজ হিসাবে গণ্য হইবে।

৬। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ১০এর সংশোধন। উক্ত আইনের ধারা ১০ এর উপ-ধারা (২) এর দফা (ক) এর "কপিরাইট রেজিষ্ট্ররের " শব্দগুলির পরিবর্তে " কপিরাইট রেজিস্টারের" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
৭। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ১২এর সংশোধন।  উক্ত আইনের ধারা ১২এর এর উপ-ধারা (৫) এর পরিবর্তে নিম্নবর্ণিত উপ-ধারা (৫) প্রতিস্থাপিত হইবে, যথাঃ
(৫) ফৌজদারী কার্যবিধি ধারা ৪৮০ ও ৪৮২ এর উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড একটি দেওয়ানী আদালতরূপে গণ্য হইবে এবং ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডের নিকট উপস্থাপিত সকল বিষয় দন্ডবিধির ধারা ১৯৩ ও ২২৮ এর অর্থে বিচার বিভাগীয় কার্যক্রম হিসাবে গণ্য হইবে।

(৪) শুধুমাদ্র বোর্ডের কোন সদস্যপদ শূন্য রহিয়াছে বা বোর্ড গঠন ত্রুটি রহিয়াছে শুধুমাত্র এই কারণে বোর্ডের কোন কাজ বা কার্যধারা অবৈধ হইবে না বা উহার বৈধতা লইয়া প্রশ্ন করা যাইবে না।
(৫) বোর্ড ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সনের ৫ নং আইন) এর ৪৮০ ও ৪৮২ ধারার উদ্দেশ্য পূরণকল্পে দেওয়ানী আদালতরূপে গণ্য হইবে এবং ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডের নিকট উপস্থাপিত সকল বিষয় দন্ডবিধি ( ১৮৬০ সনের ৪৫ নং আইন) এর ধারা ১৯৩ ও ২২৮ এর অর্থে বিচার বিভাগীয় কার্যক্রম হিসাবে গণ্য হইবে।
(৬) বোর্ডের কোন সদস্য বোর্ডের নিকট উত্থাপিত এমন কোন কার্যধারায় অংশগ্রহণ করিবেন না যাতে তাঁহার ব্যক্তিগত স্বার্থ রহিয়াছে।

অধ্যায়- ৩
কপিরাইট


১৩। এই আইনের বিধান বর্হিভূত কপিরাইট থাকিবে না। এই আইন বা আপাততঃ বলবত্‍ অন্য কোন আইনের বিধানের পরিপন্থি উপায়ে কোন ব্যক্তি কোন প্রকাশিত বা অপ্রকাশিত কর্মের কপিরাইট বা অনুরূপ কোন স্বত্বের অধিকারী হইবে না, কিন্তু এ ধারার কোন কিছু এমনভাবে ব্যাখ্যা করা যাইবে না যাহাতে কোন বিশ্বাসভঙ্গ বা আস্থা রোধ করিবার অধিকার রদ হইতে পারে।
১৪। কপিরাইটের অর্থ। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে " কপিরাইট " অর্থ, এই আইনের বিধানবলী সাপেক্ষে, কোন কর্ম বা কর্মের গুরুত্বপূর্ণ অংশের বিষয়ে নিম্নবর্ণিত কোন কিছু করা বা করার মতা অর্পণ,
যথাঃ-
(১) কম্পিউটার প্রোগ্রাম ব্যতীত, সাহিত্য, নাট্য বা সংগীত কর্মের ক্ষেত্রে,-
(ক) যে কোন উপায়ে ইলেকট্রনিক্স মাধ্যমে কর্মটি সংরণ করাসহ যে কোন বস্তুগত আংগিকে কর্মটির পুনরুত্‍পাদন করা;
(খ) সার্কুলেশনে রহিয়াছে এমন অনুলিপি ব্যতিরেকে, কর্মটির অনুলিপি জনগণের জন্য ইসু করা;
(গ) জনসমক্ষে কর্মটি সম্পাদন করা অথবা উহা জনগণের মধ্যে প্রচার করা;
(ঘ) কর্মটি কোন অনুবাদ উত্‍পাদন, পুনরুত্‍পাদন সম্পাদন বা প্রকাশ করা;
(ঙ) কর্মটির বিষয়ে কোন চলচ্চিত্র ছবি বা শব্দ রেকর্ড করা;
(চ) কর্মটি সমপ্রচার করা বা কর্মটির সমপ্রচারকৃত বিষয় মাইক বা অনুরূপ অন্য কোন যন্ত্রের সাহয্যে জনসাধারণকে অবহিত করা;
(ছ) কর্মটি অভিযোজন করা;
(জ) কর্মটির অনুবাদ বা অভিযোজন বিষয়ে উপরের (ক) হইত (চ)-এ উল্লেখিত কোন কাজ করা।
(২) কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে,_
(ক) দফা (১)-এ উল্লিখিত যে কোন কিছু করা;
(খ) ইতোপূর্বে একইরূপে অনুলিপি বিক্রয় করা বা ভাড়া প্রদান করা হউক বা না হউক, কম্পিউটার প্রোগ্রামের অনুলিপি বিক্রয় করা বা ভাড়া প্রদান করা অথবা বিক্রয় বা ভাড়া প্রদান করার প্রস্তাব করা;
(৩) শিল্পকর্মের ক্ষেত্রে,_
(ক) কোন দ্বিমাত্রিক কর্মের ত্রিমাত্রিক কর্মে অথবা ত্রিমাত্রিক কর্মের দ্বিমাত্রিক কর্মে অংকনসহ যে কোন বস্তুগত আঙ্গিকে কর্মটি পুনরুত্‍পাদন করা ;
(খ) কর্মটি জনগণের মধ্যে প্রচার করা;
(গ) সার্কুলেশনে রহিয়াছে এমন অনুলিপি ব্যতিরেকে, কর্মটির অনুলিপি জনগণের জন্য ইস্যু করা;
(ঘ) কর্মটিকে কোন চলচ্চিত্রের ছবির অন্তভুক্ত করা;
(ঙ) কর্মটির অভিযোজন করা;
(চ) কর্মটির অভিযোজন বিষয়ে উপরের (ক) হইতে (ঘ)-এ উল্লিখিত কোন কিছু করা;
(ছ) কর্মটি সমপ্রচার করা বা কর্মটির সমপ্রচারকৃত বিষয় মাইক বা অনুরূপ অন্য কোন যন্ত্রের সাহায্যে জনসাধারণকে অবহিত করা;
(৪) চলচ্চিত্র ফিল্ম এর ক্ষেত্রে,_
(ক) কর্মটির অংশ বিশেষের প্রতিবিম্বের ফটোগ্রাফসহ উহার অনুলিপি তৈরী করা;
(খ) ইতোপূর্বে একইরূপ অনুলিপি বিক্রয় বা ভাড়া প্রদান করা হউক বা না হউক, ফিল্ম এর অনুলিপি বিক্রয় করা বা ভাড়া প্রদান করা অথবা বিক্রয় বা ভাড়া প্রদান করার প্রস্তাব করা;
(গ) ফিল্মটি জনগণের মধ্যে প্রচার করা;
(৫) শব্দ রেকডিং এর ক্ষেত্রে।_
(ক) অভিন্ন রেকডিং অংগীভূত করিয়া অন্য কোন শব্দ রেকডিং তৈরী করা;
(খ) ইতোপূর্বে একইরূপ অনুলিপি বিক্রয় বা ভাড়া প্রদান করা হউক বা না হউক, শব্দ রেকডিং এর কোন অনুলিপি বিক্রয় করা বা ভাড়া প্রদান করা অথবা, বিক্রয় বা ভাড়া প্রদান করার প্রস্তাব করা;
(গ) শব্দ রেকর্ডিং জনগণের মধ্যে প্রচার করা।

ব্যাখ্যা। এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, একবার বিক্রয় হইয়াছে এমন অনুলিপি ইতোমধ্যে সার্কুলেশন থাকা অনুলিপি বলিয়া গণ্য হইবে।
১৫। কপিরাইট থাকে এমন কর্ম।_ (১) এই ধারার বিধান এবং এই আইনের অন্যান্য বিধানবলী সাপেক্ষ নিম্নলিখিত শ্রেনীর কর্মের কপিরাইট বিদ্যমান, যথাঃ
(ক) সাহিত্য, নাট্য, সংগীত ও শিল্পসুলভ আদি কর্ম;
(খ) চলচ্চিত্র ছবি;
(গ) শব্দ রেকর্ডিং।
(২) ধারা ৬৮ বা ৬৯ প্রযোজ্য হয় এমন কর্ম ব্যতীত উপ-ধারা (১) এ উল্লিখিত কোন কর্মের ক্ষেত্রে,-
কপিরাইট থাকিবে না, যদি
(ক) কোন প্রকাশিত কর্মের ক্ষেত্রে, কর্মটি বাংলাদেশে প্রথম প্রকাশিত হয়, বা যে ক্ষেত্রে কর্মটি বাংলাদেশের বাহিরে প্রকাশিত হইবার ক্ষেত্রে, উহার প্রকাশনার তারিখে প্রণেতা, ঐ তারিখে প্রণেতা জীবিত না থাকিলে, মৃত্যুর তারিখে বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হইয়া থাকেন;
(খ) স্থাপত্য শিল্পকর্ম ব্যতীত কোন অপ্রকাশিত কর্মের ক্ষেত্রে, কর্মটি প্রস্তুতের সময় প্রণেতা বাংলাদেশের নাগরিক অথবা স্থায়ী বাসিন্দা না হইয়া থাকেন;
তবে শর্ত থাকে যে, দফা (ক) ও (খ) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন চলচ্চিত্র ফিল্মের প্রযোজকের সদরদপ্তর বা সচরাচর আবাস ফিল্মটি নিমাণের উল্লেখযোগ্য বা সম্পূর্ণ সময়ে বাংলাদেশে থাকে তাহা হইলে উক্ত চলচ্চিত্র ফিল্মের কপিরাইট বহাল থাকিবে।

৮। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ১৪ এর সংশোধন। উক্ত আইনের ধারা ১৪ এর উপ-ধারা (৪) এর পরিবর্তে নিম্নবর্ণিত উপ-ধারা (৪) প্রতিস্থাপিত হইবে, যথাঃ
(৪) চলচ্চিত্র ফিল্ম এর ক্ষেত্রে,-
(ক) কর্মটির অংশবিশেষের প্রতিবিম্বের ফটোগ্রাফসহ ভিসিপি, ভিসিআর, ভিসিডি, ডিভিডি বা অন্য কোনভাবে উহার অনুলিপি তৈরী করা;
(খ) ইতোপূর্বে একইরূপ অনুলিপি বিক্রয় বা ভাড়া প্রদান করা হউক বা না হউক, ভিসিপি, ভিসিআর, ভিসিডি, ডিভিডি এর মাধ্যমে বা অন্য কোনভাবে ফিল্ম এর অনুলিপি বিক্রয় বা ভাড়া প্রদান করা অথবা বিক্রয় বা ভাড়া প্রদান করার প্রস্তাব করা;
(গ) ফিল্মটির ভিসিপি, ভিসিআর, ভিসিডি, ডিভিডি বা অন্য কোনভাবে উহার শ্রবণযোগ্য বা দৃষ্টিগ্রাহ্য অনুলিপি জনগণের মধ্যে প্রচার ও প্রদর্শন করা।


পৃষ্ঠা নং: ১০

  বিস্তারিত (Bangla) - Please Download Font - - Font Help -
  বিস্তারিত (English)