Download Acrobat Reader

কপিরাইট আইন ২০০০ (সংশোধিত ২০০৫)

রেজিষ্টার্ড নং ডি এ-১

অতিরিক্ত সংখ্যা
কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত


মঙ্গলবার, জুলাই ১৮, ২০০০

বাংলাদেশ জাতীয় সংসদ
ঢাকা, ১৮ ই জুলাই, ২০০০/৩রা শ্রাবণ, ১৪০৭

সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত আইনটি ঢাকা, ১৮ ই জুলাই, ২০০০ (৩রা শ্রাবণ, ১৪০৭) তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করিয়াছে এবং এতদ্বারা এই আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা যাইতেছেঃ-

২০০০ সনের ২৮নং আইন
কপিরাইট আইন সংশোধন সংহতকরণকল্পে প্রণীত আইন

যেহেতু কপিরাইট বিষয়ে প্রচলিত আইনের সংশোধন ও সংহতকরণ সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
১। সংক্ষিপ্ত শিরোনামা, প্রয়োগ এবং প্রবর্তন- (১) এই আইন কপিরাইট আইন, ২০০০ নামে অভিহিত হইবে।
(২) ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে।
(৩) সরকার, সরকারী গেজেট প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখে ইহা কার্যকর হবে
২। সংজ্ঞাঃ - বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে
(১) " অনুলিপি" অর্থ লিখিত, ধ্বনি রেকর্ডিং, চলচ্চিত্র ছবি বা অন্য কোন বস্তুগত আকারে পুণরুত্‍পাদন, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক নির্বিশেষে;
(২) "অনুলিপিকারী যন্ত্র" অর্থ কোন যান্ত্রিক কৌশল বা যন্ত্র যাহা কোন কর্মের অনুলিপি তৈরীতে ব্যবহৃত হয় বা হইতে পারে;

১। সংক্ষিপ্ত শিরোনামঃ- এই আইন কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ নামে অভিহিত হইবে।
২। ২০০০ সনের ২৮ নং আইনের ধারা ২ এর সংশোধন।কপিরাইট আইন, ২০০০ (২০০০ সনের ২৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর
(ক) দফা (১) এর পরিবর্তে নিম্নরূপ দফা (১) প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
(১) " অনুলিপি" অর্থ বর্ণ, চিত্র, শব্দ বা অন্য কোন মাধ্যম ব্যবহার করিয়া লিখিত, শব্দ রেকর্ডিং, চলচ্চিত্র, গ্রাফিক্স চিত্র বা অন্য কোন বস্তুগত প্রকৃতি বা ডিজিটাল সংকেত আকারে পুণরুত্‍পাদন (স্থির বা চলমান), দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বা পরাবাস্তব নির্বিশেষে;
(খ) দফা (২) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২) প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
(২) "অনুলিপিকারী যন্ত্র" অর্থ কোন যন্ত্র বা যান্ত্রিক কৌশল বা পদ্ধতি যাহা কোন কর্মের যে কোন ধরনের অনুলিপি তৈরী বা পুণরুত্‍পাদনের জন্য ব্যবহৃত হয় বা হইতে পারে;

(৩) " অভিযোজন" অর্থ -
(ক) নাট্য কর্মের ক্ষেত্রে কর্মটিকে অ-নাট্য কর্মে রূপান্তর;
(খ) সাহিত্য বা শিল্পকর্মের ক্ষেত্রে, অভিনয় বা অন্য কোন উপায়ে জনসমক্ষে রূপান্তর;
(গ) সাহিত্য বা নাট্যকর্মের ক্ষেত্রে, কর্মের সংপেকরণ বা কর্মটির এমন অনুবাদ যাহতে উক্ত কর্মের বিষয় বা প্রভাব সম্পর্ণরূপে বা প্রধানতঃ পুস্তুক, সংবাদপত্র, পত্রিকা, ম্যাগাজিন বা সাময়িকীতে পুণঃপ্রকাশের জন্য যথাযথ ছবির মাধ্যমে প্রকাশ করা;
(ঘ) সংগীত কর্মের ক্ষেত্রে, উহার যে কোন বিন্যাস বা নকল;
(ঙ) অন্য কোন কর্মের ক্ষেত্রে, সংশ্লিষ্ট কর্মের পুণবিন্যাস বা পরিবর্তনক্রমে ব্যবহার।
(৪) " আলোকে চিত্রানুলিপি" অর্থ কোন কর্মের ফটোকপি বা অনুরূপ অন্য মাধ্যমে প্রণীত অনুলিপি;
(৫) " একচেটিয়া লাইসেন্স" অর্থ এমন লাইসেন্স যদ্বারা অন্য সকল ব্যক্তি বাদে কেবলমাত্র লাইসেন্স প্রাপক বা লাইসেন্সপ্রাপক হইতে মতাপ্রাপ্ত ব্যক্তির অনুকূলে কপিরাইট স্বত্ব অর্পিত হয় এবং একচেটিয়া লাইসেন্স প্রাপক তদনুসারে ব্যাখ্যাত হইবে;
(৬) "কপিরাইট" অর্থ এই আইনের অধীন কপিরাইট;
(৭) "কপিরাইট সমিতি" অর্থ এই আইনের ধারা ৪১ এর উপ-ধারা (৩) এর অধীন নিবন্ধনকৃত কোন সমিতি;
(৮) " কপিরাইট লঙ্ঘনকারী অনুলিপি " অর্থ
(ক) সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্মের ক্ষেত্রে, চলচ্চিত্র ছবি ব্যতীত অন্য কোন ভাবে সমগ্রকর্ম বা উহার অংশ বিশেষের পুনরুত্‍পাদন;
(খ) চলচ্চিত্র বা ছবির ক্ষেত্রে উক্তকর্মটি সম্পূর্ণ বা অংশ বিশেষ, যে কোন ভাবেই প্রণীত হউক না কেন;
(গ) শব্দ রেকডিং এর ক্ষেত্রে, যেকোন মাধ্যমে অভিন্ন শব্দ রেকর্ড ধারণকারী অন্য যেকোন রেকর্ড;
(ঘ) এই আইনের অধীন সমপ্রচার পুণরুত্‍পাদন অথবা সম্পাদানকারীর অধিকার বিষয়ক কোন প্রোগ্রামের ক্ষেত্রে, এই আইনের কোন বিধান লঙ্ঘনক্রমে সংশ্লিষ্ট প্রোগ্রামের পূর্ণ বা আংশিক চলচ্চিত্র ছবি বা শব্দ রেকর্ড করা বা তৈরী বা আমদানী করা;
(৯) " কম্পিউটার " অর্থে যে কোন তথ্য প্রক্রিয়াকরণের মতা সম্পন্ন অনুরুপ যে কোন যন্ত্র অর্ন্তরভুক্ত হইবে;

(গ) দফা ৮ এর-
       (অ) উপ দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
(খ) চলচ্চিত্র বা ফটোগ্রাফের ক্ষেত্রে, উক্ত কর্মটির সম্পূর্ণ বা অংশবিশেষ, ইলেক্ট্রো- ম্যাগনেটিক যন্ত্র বা অন্য যে কোন যন্ত্র বা পন্থায় প্রণীত বা প্রদর্শিত হোক না কেন;
      (আ) উপ দফা (ঘ) এর পর নিম্নরূপ নূতন উপ-দফা (ঙ) প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
(ঙ) কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে, কোন কম্পিউটার প্রোগ্রামের সম্পূর্ণ বা অংশবিশেষের পুনরুত্‍পাদন বা ব্যবহার;
(ঘ) দফা (৯) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৯) প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
(৯) " কম্পিউটার " অর্থে মেকানিক্যাল, ইলেক্ট্রোম্যাকানিক্যাল, ইলেক্ট্রনিক, ম্যাগনেটিক, ইলেক্ট্রোম্যাগনেটিক ডিজিটাল বা অপটিক্যাল বা অন্য কোন পদ্ধতির ইমপালস ব্যবহার করিয়া লজিক্যাল বা গাণিতিক যে কোন একটি বা সকল কাজকর্ম সম্পাদন করে এমন যে কোন তথ্য প্রক্রিয়াকরণ যন্ত্র বা সিস্টেম অর্ন্তরভুক্ত হইবে;

(১০) " কম্পিউটার প্রোগ্রাম " অর্থ পাঠযোগ্য মাধ্যমে যন্ত্রসহ শব্দ, সংকেত, পরিলেখ অথবা অন্য কোন আকারে প্রকাশিত নির্দেশাবলী, যদ্বারা কম্পিউটারকে কোন বিশেষ কাজ করানো বা বাস্তবে ফলদায়ক করানো যায়;
(১১) " কর্ম " অর্থ নিম্নলিখিত যে কোন কর্ম, যথাঃ-
(ক) সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্ম;
(খ) চলচ্চিত্র ছবি;
(গ) শব্দ রেকডিং; এবং
(ঘ) সমপ্রচার।
(১২) " খোদাই " অর্থে কাঁচ, পাথর বা কাঠের খোদাই কর্ম, ছাপ এবং ফটোগ্রাফ ব্যতীত অনুরূপ অন্যান্য কর্ম অন্তভুক্ত হইবে;
(১৩) "গণ গ্রন্থাগার" অর্থ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার এবং তত্‍কর্তৃক সরকারী গেজেট প্রজ্ঞাপন দ্বারা, নির্দিষ্টকৃত অন্য পাঁচটি গ্রন্থাগার;
(১৪) " চলচ্চিত্র ছবি বা চলচ্চিত্র " অর্থ যে কোন মাধ্যমে অবধারিত দৃষ্টিগ্রাহ্য প্রতিচ্ছবিসমূহের অনুক্রম যাহা হইতে চলমান ছবি তৈরী করা যায় এবং যাহা শব্দ রেকর্ড সহযোগে দৃষ্টিগ্রাহ্য রেকর্ড অন্তভুক্ত করে এবং "চলচ্চিত্র" বলিতে ভিডিও ছবিসহ ক্যাসেট; ভিডিও সি ডি; এল. ডি; ইন্টারনেট, কেবল নেট-ওয়ার্কস এবং ভবিষ্যতে চলচ্চিত্রের অনরূপ কোন মাধ্যমে তৈরী করা যায় এমন কর্মকে বুঝাইবে;
(১৫) "জনসাধারণের সহিত যোগাযোগ" অর্থ যে কোন কর্মের অনুলিপি সরবরাহ না করিয়া উক্ত কর্ম জনসাধারণের দেখা, শোনা বা অন্যভাবে তার ও বেতারের মাধ্যমে প্রত্য উপভোগের সুযোগ করা বা যে কোন প্রকারের প্রদর্শনী বা প্রচারণার মাধ্যমে অনুরূপ সুযোগ সৃষ্টি করা, জনসাধারণের মধ্যে কেহ অনুরূপভাবে কর্মটি প্রকৃতই উপভোগ করুক বা নাই করুক;

ব্যাখ্যাঃ-এই দফার উদ্দেশ্য সমাধানকল্পে, সেটেলাইট অথবা কেবল অথবা অন্য কোন যুগপত্‍ মাধ্যমে একই সাথে একের অধিক গৃহ বা বাসস্থান, আবাসক হোটেল অথবা হোটেলের একাধিক করে সহিত একই সংগে যোগাযোগকে "জনসাধারণের সহিত যোগাযোগ" বুঝাইবে;
(১৬) " দালান " অর্থে কোন ইমারত অন্তর্ভুক্ত হইবে;

(ঙ) দফা (১৩) বিলুপ্ত হইবে
(চ) বিলুপ্ত দফা (১৩) এর পর নিম্নরূপ নূতন দফা (১৩ক) সন্নিবেশিত হইবে, যথা-
(১৩ক) "গ্রন্থাগার" অর্থ বিনামূল্যে ব্যবহারযোগ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট গ্রন্থাগার যাহা অলাভজনক ভিত্তিতে পরিচালিত হয়;
(ছ) দফা (১৫) এর ব্যাখ্যার পরিবর্তে নিম্নরূপ ব্যাখ্যা প্রতিস্থাপিত হইবে, যথাঃ_
ব্যাখ্যাঃ-এই দফার উদ্দেশ্য পূরণকল্পে, কৃত্রিম উপগ্রহ (satellite), তার ( cable) অথবা অন্য কোন যুগপত্‍মাধ্যমে একই সাথে একের অধিক গৃহ বা বাসস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, কাব, কমিউনিটি সেন্টার, আবাসিক হোটেল অথবা হোটলের একাধিক করে সহিত একই সংগে যোগাযোগকে "জনসাধারণের সহিত যোগাযোগ" বুঝাইবে;
(জ) দফা (১৫) এর পর নিম্নরূপ নূতন দফা (১৫ক) ও (১৫খ) সন্নিবেশিত হইবে, যথাঃ-
(ক) " জাতীয় গ্রন্থাগার" অর্থ সরকার কর্তৃক স্থাপিত বা স্বীকৃত বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার;
(খ) "দন্ডবিধি" the Penal Code, 1860 (XLV of 1860);
(ঝ) দফা (১৬) এর পর নিম্নরূপ নূতন দফা (১৬ক) সন্নিবেশিত হইবে, যথাঃ-
(১৬ক) "দেওয়ানী কার্যবিধি" অর্থ the Code of Civil Procedure, 1908 (V of 1908);

(১৭) " নির্ধারিত " অর্থ এই আইনের অধীন প্রণীত বিধিমালা দ্বারা নির্ধারিত;

(১৮) " নাট্যকর্ম " অর্থে আবৃত্তির অংশ বিশেষ, সমবেত প্রদর্শনী বা নির্বাক প্রদর্শনীর মাধ্যমে বিনোদন, দৃশ্য-বিন্যাস বা লেখনী বা অন্যভাবে গ্রোথিত অভিনয়ের আঙ্গিক অন্তভুক্ত হইবে, কিন্তু কোন চলচ্চিত্র ছবি অন্তভুক্ত হইবে না;
(১৯) " পঞ্জিকা-বর্ষ " অর্থ ১লা জানুয়ারী হইতে শুরু হয় এমন বর্ষ;
(২০) " পান্ডুলিপি " অর্থ কর্মের আদি দলিল, হস্তলিখিত হউক বা না হউক;
(২১) " পুনঃসমপ্রচার " অর্থ কোন সম্প্রচার কর্তৃপরে দ্বারা বাংলাদেশ বা অন্য কোন দেশের কোন সমপ্রচার কর্তৃপরে অনুষ্ঠান যুগপত্‍ বা পরবতী সমপ্রচার এবং তারের মাধ্যমে এরূপ অনুষ্ঠান বিতরণ অন্তভুক্ত হইবে এবং তদনুসারে পুনঃসমপ্রচার ব্যাখ্যা করা হইবে;
(২২) " পুস্তুক " অর্থে যে কোন ভাষার প্রত্যেক খন্ডের অংশ বা ভাগ এবং পুস্তিকা এবং আলাদাভাবে মুদ্রিত বা প্রস্তরে অঙ্কিত সংগীতের প্রত্যেক শীট, মানচিত্র, চার্ট বা নক্শা অন্তর্ভক্ত, কিন্তু কোন সংবাদপত্র অন্তভুক্ত হইবে না;
(২৩) " প্লেট " অর্থে যে কোন মুদ্রণফলক বা অন্যরকম প্লেট, ব্লক, ছাঁচে তৈরী পুডিং, ছাঁচ, এক মাধ্যম হইতে অন্য মাধ্যমে স্থানান্তর, নেগেটিভ, টেপ, তার, অপটিক্যাল ফিল্ম বা অন্যরকম কৌশল যাহা কোন কর্মের মুদ্রণ বা পুণমুদ্রণের জন্য ব্যবহৃত হয়ে অথবা ব্যবহারের অভিপ্রায় করা হয়, এবং যে কোন ছাঁচ বা অন্যরকম যন্ত্রপাতি যাহার দ্বারা শিল্পকর্মটির শ্রুতিবোধ সম্মন্ধীয় উপস্থাপনার জন্য রেকর্ড তৈরী করা হয় বা উহার অভিপ্রায় করা অন্তভুক্ত হইবে;
(২৪) " প্রণেতা " অর্থ-
(ক) সাহিত্য বা নাট্যকর্মের ক্ষেত্রে, কর্মটির গ্রন্থাকার;
(খ) সংগীত বিষয়ক কর্মের ক্ষেত্রে, উহার সুরকার বা রচয়িতা;
(গ) ফটোগ্রাপ ব্যতীত অন্য কোন শিল্পসুলভ কর্মের ক্ষেত্রে, উহার নির্মাতা;
(ঘ) ফটোগ্রাপের ক্ষেত্রে, উহার চিত্রগ্রাহক;
(ঙ) চলচ্চিত্র অথবা শব্দ রেকর্ডিং এর ক্ষেত্রে উহার প্রযোজক;
(চ) কম্পিউটার মাধ্যমে সৃষ্ট সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্প সুলভ কর্মের ক্ষেত্রে, কর্মটির সৃষ্টিকারী ব্যক্তি;
(২৫) " প্রযোজক " অর্থে চলচ্চিত্র ছবি অথবা শব্দ রেকর্ডিং এর ক্ষেত্রে, সেই ব্যক্তিকে বুঝাইবে যিনি কর্মটির বিষয়ে উদ্যোগ, বিনিয়োগ এবং দায়িত্ব পালন করিবেন;
(২৬) " ফটোগ্রাফ " অর্থে ফটো লিথোগ্রাপ এবং ফটোগ্রাফি সদৃশ্য কোন প্রক্রিয়ায় প্রস্তুত যেকোন কর্ম অন্তর্ভূক্ত হইবে; কিন্তু চলচ্চিত্র ছবির কোন অংশ অন্তভুক্ত হইবে না;

((ঞ) দফা (১৮) এর "গ্রোথিত" শব্দের পরিবর্তে "গ্রথিত" শব্দ প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
(ট) দফা (২০) এর পর পরিবর্তে নূতন দফা (২০) প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
"(২০) " পান্ডুলিপি " অর্থ হস্তলিখিত, যান্ত্রিক বা ডিজিটাল বা অন্য কোন পদ্ধতিতে প্রস্তুতকৃত কর্মের আদি দলিল এবং কর্মের পরিকল্পনা, নকশা, ডিজাইন, লেআউট, টোকা, সংকেতও উহার অন্তভুক্ত হইবে;
(ঠ) দফা (২৪) এর
(অ) উপ-দফা (ক) এর "গ্রন্থাকার" শব্দের পরিবর্তে " গ্রন্থকার" শব্দ প্রতিস্থাপিত হইবে;
(আ) উপ-দফা (চ) এর "ব্যক্তি" শব্দের পর " বা প্রতিষ্ঠান" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(ড) দফা (২৬) এর পর নিম্নরূপ নূতন দফা (২৬ক) সন্নিবেশিত হইবে, যথাঃ
(২৬ক) "ফৌজদারী কার্যবিধি" অর্থঃ the code of Criminal Procedure, 1898  (V of 1898);

(২৭) " বাংলাদেশী কর্ম" অর্থ এমন সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্ম
(ক) যাহার প্রণেতা বাংলাদেশের নাগরিক ; বা
(খ) যাহা প্রথম বাংলাদেশে প্রকাশিত হইয়াছে; বা
(গ) অপ্রকাশিত কর্মের ক্ষেত্রে যাহার প্রণেতা উহা তৈরীর সময় বাংলাদেশের নাগরিক ছিলেন;
(২৮) "বোর্ড" অর্থ এই আইনের ধারা ১১এর উপ-ধারা (১) এর অধীন গঠিত কপিরাইট বোর্ড;
(২৯) " ভাস্কর্য কর্ম " অর্থে ছাঁচে ঢালা বস্তু এবং মডেল অনর্তভুক্ত হইবে না;
(৩০) " যৌথ গ্রন্থাকার কর্ম " অর্থ দুই বা ততোধিক গ্রন্থাকারের সহযোগীতায় প্রণীত কর্ম, যাহাতে একজন গ্রন্থাকারের অবদান অপর গ্রন্থাকারের অবদান হইতে স্বতন্ত্র নহে;
(৩১) " রচয়িতা " অর্থ, কোন সংগীতের ক্ষেত্রে, উহার গীতিকার, উহা স্বরলিপির মাধ্যমে রেকর্ডকৃত হউক বা না হউক;
(৩২) " রেজিষ্ট্রার " অর্থ এই আইনের ধারা ১০ এর উপ-ধারা (১) এর অধীনে নিযুক্ত কপিরাইট রেজিষ্ট্রার এবং রেজিষ্ট্রারের কার্যসম্পাদনকারী ডেপুটি রেজিষ্ট্রারও অন্তভুক্ত হইবে;
(৩৩) "রেজিষ্ট্রার অব ট্রেডমার্ক" অর্থ ট্রেডমার্কস ত্র্যাক্ট এর ধারা ৪ এ উল্লিখিত রেজিষ্ট্রার অব ট্রেডমার্কস ত্র্যাক্ট ;
(৩৪) " লেকচার " অর্থ ভাষণ, বক্তৃতা ও ধর্মোপদেশ অন্তর্ভুক্ত হইবে;
(৩৫) " শব্দ রেকডিং " অর্থ রেকর্ড করার মাধ্যমে ও পদ্ধতি নির্বিশেষে, শব্দের এমন প্রক্রিয়ায় রেকডিং করা যাহা হইতে উক্ত শব্দ উত্‍পাদন করা যায়;
(৩৬) " শিল্প কর্ম " অর্থ-
(ক) শিল্পসুলভ গুণ থাকুক বা না থাকুক, চিত্রকর্ম, ভাস্কর্য, ড্রয়িং ( রেখাচিত্র, মানচিত্র, চার্ট, নক্শাসহ), খোদাই বা ফটোগ্রাফ;
(খ) স্থাপত্য শিল্পকর্ম; এবং
(গ) শিল্পসুলভ কারিকর সমৃদ্ধ অন্য কোন কর্ম;
(৩৭) " সংগীত কর্ম " অর্থ সুর সম্বলিত কর্ম এবং উক্ত কর্মের স্বরলিপির পদ্ধতি অন্তভুক্ত হইবে কিন্তু কোন কথা বা কাজকে গানের মাধ্যমে প্রকাশ বা সম্পাদন করা অন্তভুক্ত হইবে না;
(৩৮) " সংস্থাপন " অর্থ শব্দ বা প্রতিচ্ছবি বা উভয়ের সংযোগকারী এমন কৌশল যাহা পরবতীতে শ্রবণ বা দৃষ্টিতে বোধগম্য করা যায়;
(৩৯) " সরকার " অর্থ গণপ্রজা তন্ত্রী বাংলাদেশ সরকার;
(৪০) " সরকার কর্ম " অর্থ নিম্নবর্ণিত কোন কর্তৃপরে দ্বারা বা অধীন প্রদত্ত কোন আদেশ, নির্দেশ বা নিয়ন্ত্রণে সম্পাদিত বা জারীকৃত কর্মঃ-
(ক) সরকার বা সরকারের কোন বিভাগ;
(খ) বাংলাদেশের আইন প্রণয়নকারী কর্তৃপ;
(গ) বাংলাদেশের কোন আদালত, ট্রাইবুন্যাল বা অন্য কোন বিচার বিভাগীয় কর্তৃপক্ষ;

(ঢ) দফা (৩০) এর পর পরিবর্তে নূতন দফা (৩০) প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
(৩০) " যৌথ গ্রন্থকার কর্ম " অর্থ দুই বা ততোধিক গ্রন্থকারের সহযোগীতায় প্রণীত কর্ম, যাহাতে একজন গ্রন্থকারের অবদান অপর গ্রন্থকারের অবদান হইতে স্বতন্ত্র নহে;
(ণ) দফা (৩৩) বিলুপ্ত হইবে;

পৃষ্ঠা নং: ১০

  বিস্তারিত (Bangla) - Please Download Font - - Font Help -
  বিস্তারিত (English)