গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কপিরাইট অফিস
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
জাতীয় গ্রন্থাগার ভবন
শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা।
বিষয়ঃ নাগরিক সেবা প্রদান সংক্রান্ত কপিরাইট অফিসের সিটিজেন চার্টার।
কপিরাইট অফিস একটি আধা বিচার বিভাগীয় প্রতিষ্ঠান। এর প্রধান কাজ হচ্ছে সৃজনশীল
ব্যক্তিবর্গ কর্তৃক প্রণীত/রচিত সৃজনশীল কর্মসমূহের কপিরাইট রেজিষ্ট্রেশনসহ সনদ
প্রদান, রেজিষ্ট্রিকৃত কর্মসমূহের নমুনা সংরণ, এতদসংক্রান্ত সকল ধরনের পাইরেসি
রোধকরণ এবং কপিরাইট সংক্রান্ত বিরোধসমূহ নিষ্পত্তিকরণ। কপিরাইট আইন ২০০০ (২০০৫ সালে
সংশোধিত) এর বিধান দ্বারা কপিরাইট অফিস পরিচালিত হয়। কপিরাইট আইনে সংশ্লিষ্ট
সৃজনশীল ব্যক্তিবর্গের জন্য দেওয়ানী এবং ফৌজদারী উভয় ধরণের প্রতিকারের বিধান রাখা
হয়েছে। কপিরাইট অফিস কর্তৃক নিম্নরূপভাবে নাগরিক সেবা প্রদান করা হয়।
১। সৃজনশীল কর্ম
সমূহ-সাহিত্যকর্ম, নাট্যকর্ম, কম্পিউটার-সফটওয়্যারকর্ম, সংগীতকর্ম, শিল্পকর্ম,
চলচ্চিত্রকর্ম, আলোকচিত্র, ধারণ (রেকর্ডিং) কর্ম, রেডিও-টিভি সমপ্রচারকর্ম এবং
স্থাপত্যকর্মের কপিরাইট রেজিষ্ট্রেশনসহ সনদ প্রদান। কপিরাইট সনদ প্রাপ্তির জন্য
সরকার নির্ধারিত ফি এর ট্রেজারী চালানের কপি, সৃজনশীল কর্মের ০২(দুই) প্রস্থ
নমুনাসহ নির্ধারিত ফরমে (ফরম-২) ০৩ (তিন) প্রস্থ আবেদনপত্র দাখিল করতে হয়। কপিরাইট
সনদ প্রদানের জন্য নূন্যতম ৩১ দিন সময় প্রয়োজন। কারণ কপিরাইট রুলস ২০০৬ এর ৪(৪)
বিধি মোতাবেক কপিরাইট রেজিষ্ট্রেশন সংক্রান্ত যে কোন কর্মের বিষয়ে আবেদন প্রাপ্তির
পর বর্ণিত কর্ম সম্পর্কে আপত্তির জন্য ৩০ দিন অপো করতে হয়।
২। সৃজনশীল কর্মসমূহের নমুনা সংরণঃ কপিরাইট সংক্রান্ত রেজিষ্ট্রেশনকৃত সকল সৃজনশীল
কর্মসমূহের নমূনা এ অফিসে সংরণ করা হয়।
৩। সৃজনশীল কর্মসমূহের পাইরেসি রোধকরণঃ কপিরাইট আইন ২০০০ (২০০৫ সালে সংশোধিত) এর
বিধান সাপেক্ষে কপিরাইট লঙ্ঘন/পাইরেসি রোধকরণ সংক্রান্ত সকল কার্যক্রম গ্রহণ করা হয়।
৪। কপিরাইট সং ক্রান্ত
বিরোধ
নিষ্পত্তিকরণঃ কপিরাইট আইন ২০০০ (২০০৫ সালে সংশোধিত) এর বিধান সাপেক্ষে
দেশে
কপিরাইট সংক্রান্ত উদ্ভূত বিরোধসমূহ নিষ্পত্তি করা হয়।
৫। কপিরাইট সমিতি নিবন্ধনঃ কপিরাইট আইনের ৪১ ধারার বিধানমতে কপিরাইট সমিতি নিবন্ধণ
করা হয়। কপিরাইট সমিতি নিবন্ধনের জন্য নির্ধারিত ফি (৫০০০/- পাঁচ হাজার টাকা) এর
ট্রেজারী চালানের কপিসহ নির্ধারিত ফরমে (ফরম-৮) আবেদন করতে হয়। আবেদন পত্রের সাথে
নিম্ন লিখিত কাগজ পত্র দাখিল করতে হয়ঃ
(ক) সংগঠনের সঙ্ঘ-স্মারক ও সঙ্ঘবিধির কপি;
(খ) পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে কার্য করার উদ্দেশ্যে, আবেদনে উল্লিখিত
ব্যক্তিগণের লিখিত সম্মতি।
(গ) আবেদনের উদ্দেশ্য সম্বলিত একটি ঘোষণাপত্র।
এছাড়াও নিবন্ধনের আবেদনপত্র বিবেচনার জন্য নিম্ন বর্ণিত শর্ত সমূহ প্রজোয্য হবেঃ
(ক) আবেদনকারীকে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করার জন্য যথেষ্ট পেশাগত দতা এবং
ব্যয় নির্বাহের
জন্য পর্যাপ্ত তহবিলের অধিকারী হতে হবে;
(খ) আবেদনকারীকে কপিরাইটের প্রকৃত স্বত্বাধিকারী হতে হবে এবং স্বেচ্ছায় আবেদনপত্রে
স্বার করতে হবে;
(গ) কপিরাইট আইন-২০০০ (২০০৫ সালে সংশোধিত) ও কপিরাইট রুলস ২০০৬ এর অধীন কার্য
পরিচালনার উদ্দেশ্যে দেশে অন্য কোন প্রতিষ্ঠানের অনুপস্থিতি;
(ঘ) আবেদন সকল দিক হতে স্বয়ংসম্পূর্ন হতে হবে।
কপিরাইট সমিতি নিবন্ধনের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন হবে এবং নিবন্ধনের কার্যক্রম
সম্পন্ন করার জন্য নূন্যতম ০৩ (তিন) মাস সময় প্রয়োজন হয়।
৬। অনুবাদ কর্মের লাইসেন্স প্রদানঃ কপিরাইট আইনের ৫২ ধারার বিধানমতে অনুবাদকর্মের
লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত ফি (১৫০০/- এক হজার পাঁচশত টাকা) এর ট্রেজারী
চালানের কপিসহ নির্ধারিত ফরমে (ফরম-৪) ০৩ (তিন) প্রস্থ আবেদন করতে হয়।
অনুবাদকর্মের লাইসেন্স প্রাপ্তির জন্য কপিরাইট বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে এবং
নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করার জন্য নূন্যতম ০৩ (তিন) মাস সময় প্রয়োজন হয়।
সেবা প্রদান সংক্রান্ত যে কোন তথ্য জানার জন্য যোগাযোগের ঠিকানাঃ
১। এম, এ, শাহ মাহমুদুল হাসান
রেজিস্ট্রার অব কপিরাইট
কপিরাইট অফিস
জাতীয় গ্রন্থাগার ভবন
আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন-৯১১৯৬৩২।
ফ্যাক্স-৮১১১৩৮৪।
২। জনাব মোঃ রইচ উদ্দিন খান
কপিরাইট পরীক্ষক
কপিরাইট অফিস
জাতীয় গ্রন্থাগার ভবন
আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন-৯১১৯৩৮০।
এম, এ, শাহ মাহমুদুল হাসান
রেজিষ্ট্রারঅবকপিরাইট
|